Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
স্পেনে দুর্ঘটনায় গাজীপুরের তরুণের মৃত্যু, দিশাহারা পরিবার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 August, 2026, 09:50 pm
Last modified: 31 August, 2026, 09:57 pm

Related News

  • গাজীপুরে বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানের গাড়িতে গুলি চালিয়ে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
  • প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম করল বাংলাদেশ ব্যাংক
  • ঢাকা ও গাজীপুরের সড়ক–ফুটপাত দখলমুক্ত করতে সরকারকে আইনি নোটিশ
  • বন্ধ কারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল থেকে দ্রুত ঋণ চান ব্যবসায়ীরা
  • প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

স্পেনে দুর্ঘটনায় গাজীপুরের তরুণের মৃত্যু, দিশাহারা পরিবার

স্পেনে ইউসুফ ফুড ডেলিভারির কাজ করতেন। যেই সাইকেল দিয়ে ডেলিভারির কাজ করতেন, সেই সাইকেল নিতেই ওই গ্যারেজে গিয়েছিলেন তিনি।
টিবিএস রিপোর্ট
31 August, 2026, 09:50 pm
Last modified: 31 August, 2026, 09:57 pm
ফাইল ছবি/সংগৃহীত

আর্থিক স্বচ্ছলতা ও পরিবারের দেনা মেটাতে ইউরোপের দেশ স্পেনে পাড়ি জমিয়েছিলেন গাজীপুরের কালীগঞ্জের তরুণ ইউসুফ হাসান আলিফ (২৭)। নানা প্রতিকূলতার মধ্যেও সেখানে এগিয়ে যাচ্ছিলেন স্বপ্ন পূরণের পথে। দুদিন আগে পেয়েছিলেন কাঙ্ক্ষিত কাজের অনুমতিও (ওয়ার্ক পারমিট)। কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হলো না। মাদ্রিদের একটি বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান তিনি।

গত রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় স্পেনের মাদ্রিদের আরগানসুয়েলা এলাকার বৈদ্যুতিক বাইসাইকেলের গ্যারেজে ব্যাটারি থেকে বিস্ফোরণে দগ্ধ ও বিষাক্ত ধোঁয়ায় মারা যান ইউসুফ।  

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্পেনে ইউসুফ ফুড ডেলিভারির কাজ করতেন। যেই সাইকেল দিয়ে ডেলিভারির কাজ করতেন, সেই সাইকেল নিতেই ওই গ্যারেজে গিয়েছিলেন তিনি। ওই সময় গ্যারেজে থাকা একটি বৈদ্যুতিক বাইসাইকেলের ব্যাটারি বিস্ফোরিত হয়ে পুরো গ্যারেজে আগুন ছড়িয়ে পড়ে। সেখানে আটকে পড়ে ইউসুফ তার সহকর্মীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেষ বার্তা পাঠান- 'আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে'। পরে সেখানেই বিষাক্ত গ্যাস ও দ্রুত ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ হয়ে মারা যান ইউসুফ। 

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার আব্দুল মোতালিব ও রহিমা খাতুনের ছেলে ইউসুফ। দুই ছেলে ও এক মেয়ের মধ্যে তিনি দ্বিতীয়।

গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পেনের নতুন নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে কাজের আনুষ্ঠানিক অনুমতি ও বৈধতা পেয়েছিলেন ইউসুফ। যেদিন তিনি মারা যান, সেদিন বাংলাদেশ সময় রাত ১১টার দিকে মা-বাবার সঙ্গে ফোনে শেষবার কথা হয় তার।

ছেলের মৃত্যুতে পাথর হয়ে গেছেন মা রহিমা খাতুন। সোমবার বিকেলে বাড়ির আঙ্গিনায় বিলাপ করতে করতে বলছিলেন, "গতরাত ১১টায় আমার ছেলে ফোন করে বলেছে, দুই দিন আগে বৈধ হয়ে কাজ পেয়েছে। আমার সব দেনা পরিশোধ করে আগামী ঈদ আমাদের সঙ্গে করবে। আর আজ সকালে শুনলাম, আমার ছেলে মারা গেছে। তোমরা আমার মানিকরে এনে দাও।''

ইউসুফের বাবা আব্দুল মোতালেব জানান, রবিবার রাতে কথা বলার সময় ইউসুফ আগামী ঈদ পরিবারের সঙ্গে দেশে কাটানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। রাত সাড়ে ১১টার দিকে ইউসুফ জানায়, তার আর আধ ঘণ্টার ডিউটি বাকি আছে, কাজ শেষ করে আবার ফোন করবে। কিন্তু সেই ফোন আর আসেনি। পরদিন সকালে আসে মৃত্যুর খবর আসে। 

ইউসুফের বাবা আরও জানান, সাড়ে ১১ মাস আগে ২৯ লাখ টাকা খরচ করে ইউসুফকে স্পেনে পাঠানো হয়েছিল। এই অর্থের পুরোটাই নেওয়া হয়েছিল স্থানীয় বিভিন্ন এনজিও থেকে ঋণ হিসেবে, যার বিপরীতে প্রতি মাসে ১ লাখ ১০ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হয়। একদিকে ছেলে হারানোর শোক, অন্যদিকে বিপুল অর্থের ঋণের বোঝায় পরিবারটি এখন দিশাহারা। 

এদিকে ইউসুফের মরদেহ দেশে ফিরিয়ে আনা নিয়েও বিপাকে পড়েছে পরিবারটি। আব্দুল মোতালেব কান্নাজড়িত কণ্ঠে বলেন, "এখন শুনছি ছেলের লাশ দেশে আনতে ১৪-১৫ লাখ টাকা লাগবে। সেই টাকা দেওয়ার সামর্থ্য আমার নেই।''

জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি কামরুল ইসলাম বলেন, "আলিফের লাশ দেশে আনার বিষয়ে সরকারি যাবতীয় সহযোগিতা করতে আমরা প্রস্তুত। পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে আইন অনুযায়ী সব ধরনের সহযোগিতা করা হবে।
 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

গাজীপুর / তরুণ / স্পেন / ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • গাজীপুরে বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানের গাড়িতে গুলি চালিয়ে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
  • প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম করল বাংলাদেশ ব্যাংক
  • ঢাকা ও গাজীপুরের সড়ক–ফুটপাত দখলমুক্ত করতে সরকারকে আইনি নোটিশ
  • বন্ধ কারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল থেকে দ্রুত ঋণ চান ব্যবসায়ীরা
  • প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net