Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
বন্দুক দেখিয়ে নারী-শিশুদের বাংলাদেশে ঢোকাচ্ছে বিএসএফ: পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন এপিডিআর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 June, 2026, 09:15 pm
Last modified: 07 June, 2026, 09:19 pm

Related News

  • বিএসএফের হাতে বাংলাদেশি হত্যা অত্যন্ত দুঃখজনক, সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন: সালাহউদ্দিন
  • দর্শনা সীমান্তে ১১ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি’র বাধায় ব্যর্থ
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সম্মেলন: সীমান্তে পুশ ইন বন্ধের আহ্বান বাংলাদেশের
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত

বন্দুক দেখিয়ে নারী-শিশুদের বাংলাদেশে ঢোকাচ্ছে বিএসএফ: পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন এপিডিআর

ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিএসএফকে জমি হস্তান্তর এবং ‘হোল্ডিং সেন্টার’ বা আটককেন্দ্র চালুর মাধ্যমে কথিত বাংলাদেশিদের চিহ্নিত করে সেখানে পাঠানোর উদ্যোগ নেন। একই সঙ্গে বাংলাদেশে ‘পুশ ব্যাক’ কার্যক্রম শুরু হয়। এর ফলে বহু মানুষ দুই দেশের মধ্যবর্তী এলাকায় আটকা পড়েছেন বলে দাবি সংগঠনটির।
টিবিএস রিপোর্ট
07 June, 2026, 09:15 pm
Last modified: 07 June, 2026, 09:19 pm
ছবি: ইউএনবি

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি সন্দেহে বহু মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটস (এপিডিআর)। এ ঘটনায় আগামী ১১ জুন মালদা শহরে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে সংগঠনটি।

রবিবার (৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এপিডিআর জানায়, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার আগে বিজেপি তাদের নির্বাচনি ইশতেহারে 'ডিটেক্ট, ডিপোর্ট, ডিলিট' (চিহ্নিতকরণ, ফেরত পাঠানো ও মুছে ফেলা) নীতির কথা বলেছিল।

ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিএসএফকে জমি হস্তান্তর এবং 'হোল্ডিং সেন্টার' বা আটককেন্দ্র চালুর মাধ্যমে কথিত বাংলাদেশিদের চিহ্নিত করে সেখানে পাঠানোর উদ্যোগ নেন।

একই সঙ্গে বাংলাদেশে 'পুশ ব্যাক' কার্যক্রম শুরু হয়। এর ফলে বহু মানুষ দুই দেশের মধ্যবর্তী এলাকায় আটকা পড়েছেন বলে দাবি সংগঠনটির।

এপিডিআরের ভাষ্য, বিএসএফ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি সন্দেহে বহু মানুষকে, বিশেষ করে নারী ও শিশুদের, সীমান্ত এলাকায় নিয়ে গিয়ে বন্দুকের ভয় দেখিয়ে জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে। তবে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তাদের বাংলাদেশে প্রবেশ করতে দিচ্ছে না।

সংগঠনটি বলেছে, এর ফলে সীমান্তের বিভিন্ন স্থানের নো ম্যানস ল্যান্ডে দিনের পর দিন এসব মানুষকে অবস্থান করতে হচ্ছে। তাদের মধ্যে গর্ভবতী নারী ও শিশুও রয়েছে। খাবার ও পানীয় জলের অভাবে তারা রোদ, বৃষ্টি ও ঝড়ের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন।

এতে একটি গুরুতর মানবিক সংকট তৈরি হয়েছে বলে দাবি এপিডিআরের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নো ম্যানস ল্যান্ডে ঠেলে দেওয়ার পর বিএসএফ তাদের দায়িত্ব অস্বীকার করছে। বিএসএফের দাবি, এসব ব্যক্তি বাংলাদেশি হওয়ায় তাদের প্রতি বাহিনীটির কোনো দায়িত্ব নেই।

অন্যদিকে বিজিবির মতে, তারা বাংলাদেশি—এমন কোনো প্রমাণ নেই; বরং তারা ভারতীয়। ফলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর অবস্থানের কারণে কিছু মানুষ খাবার ও পানীয় জল ছাড়া সীমান্ত এলাকায় অনিশ্চিত পরিস্থিতিতে দিন কাটাতে বাধ্য হচ্ছেন।

ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি করে এপিডিআর বলেছে, ভারতের 'ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট' বা 'থ্রি ডি' নীতি অসাংবিধানিক ও বেআইনি। সংগঠনটির মতে, এটি ভারতের সংবিধানের ১৪ ও ২১ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। ১৪ নম্বর অনুচ্ছেদে ভারতের ভূখণ্ডে অবস্থানকারী সব ব্যক্তির সমান মৌলিক অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং ২১ নম্বর অনুচ্ছেদে জীবন ও ব্যক্তিস্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।

এপিডিআরের সহসভাপতি রঞ্জিত শূর ভারতের 'থ্রি ডি' নীতি বাতিলের দাবি জানিয়েছেন।

তিনি বলেন, নো ম্যানস ল্যান্ড বা জিরো পয়েন্টে অবস্থানরত সব মানুষকে অবিলম্বে ফিরিয়ে নিতে হবে।

মানবতার বিরুদ্ধে অপরাধ সৃষ্টি করছে বলে উল্লেখ করে তিনি ভারত সরকারের কাছে 'পুশ ব্যাক' নীতি বাতিলের দাবি জানান। একই সঙ্গে এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) দৃষ্টি আকর্ষণ এবং হস্তক্ষেপ কামনা করেন।

Related Topics

টপ নিউজ

বিএসএফ / এপিডিআর / মানবাধিকার সংগঠন / অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • বিএসএফের হাতে বাংলাদেশি হত্যা অত্যন্ত দুঃখজনক, সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন: সালাহউদ্দিন
  • দর্শনা সীমান্তে ১১ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি’র বাধায় ব্যর্থ
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সম্মেলন: সীমান্তে পুশ ইন বন্ধের আহ্বান বাংলাদেশের
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net