Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
কুষ্টিয়ায় পীর শামীম হত্যা মামলায় স্কুল শিক্ষার্থী গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 April, 2026, 09:20 pm
Last modified: 28 April, 2026, 09:25 pm

Related News

  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • যশোর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত অন্তত ৩০
  • আধিপত্য বিস্তার নিয়ে কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪  

কুষ্টিয়ায় পীর শামীম হত্যা মামলায় স্কুল শিক্ষার্থী গ্রেপ্তার

আলমগীরের বাবা তছিকুল ইসলাম বলেন, 'রাতে পুলিশ বাড়িতে এসে আমার ছেলেকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নিয়ে যায়। ঘটনার পর অনেকেই সেখানে দেখতে গিয়েছিল, আমার ছেলেও গিয়েছিল। এখন তাকে আসামি করা হয়েছে।' 
টিবিএস রিপোর্ট
28 April, 2026, 09:20 pm
Last modified: 28 April, 2026, 09:25 pm
পীর শামীম জাহাঙ্গীরের দরবার। ছবি: টিবিএস

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পীর শ্রী শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান (৬০) হত্যা মামলায় আলমগীর হোসেন (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। 

গ্রেপ্তার আলমগীর ওই গ্রামের তছিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তবে এই গ্রেপ্তারের ঘটনা নিয়ে পরিবারের পক্ষ থেকে ভিন্ন দাবি করা হয়েছে। আলমগীরের পরিবারের অভিযোগ, জিজ্ঞাসাবাদের কথা বলে পুলিশ তাকে থানায় নিয়ে গেলেও পরে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

আলমগীরের বাবা তছিকুল ইসলাম বলেন, 'রাতে পুলিশ বাড়িতে এসে আমার ছেলেকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নিয়ে যায়। ঘটনার পর অনেকেই সেখানে দেখতে গিয়েছিল, আমার ছেলেও গিয়েছিল। এখন তাকে আসামি করা হয়েছে।' 

এ বিষয়ে আলমগীরের খালা রোজিনা খাতুন জানান, রাতে আলমগীর নিজ ঘরে ঘুমিয়ে ছিল। পুলিশ মূলত তার চাচাতো ভাই শাওনকে গ্রেপ্তার করতে এসেছিল। কিন্তু তাকে না পেয়ে আলমগীরকে ঘর থেকে ডেকে বাইরে নিয়ে যায় তারা। 

তিনি বলেন, 'কথাবার্তার শব্দে আলমগীরের মা আলিয়া খাতুন ঘুম থেকে জেগে বাইরে এসে দেখেন, পুলিশ তার ছেলেকে ধরে রেখেছে। জিজ্ঞাসা করলে পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হচ্ছে এবং সকালে নিয়ে যেতে বলা হয়। কিন্তু পরদিন থানায় গেলে তাকে হত্যা মামলার আসামি বলা হয়।' 

রোজিনা খাতুন দাবি করেন, ঘটনার দিন আলমগীর ঘটনাস্থলে ছিল না। সে প্রাইভেট পড়ে বাড়ি ফিরে মাকে কাজে সাহায্য করছিল। পরে হামলার খবর পেয়ে মা-বাবার সঙ্গেই ঘটনাস্থলে যায়। তিনি অভিযোগ করে বলেন, 'প্রকৃত অপরাধীদের অনেকে চিহ্নিত হলেও তাদের গ্রেপ্তার না করে আমার নাবালক ভাতিজাকে আটক করা হয়েছে।' 

তবে পুলিশের পক্ষ থেকে ভিন্ন তথ্য দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ আলী মর্তুজা জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আলমগীরকে শনাক্ত করার পরই গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। 

এর আগে একই মামলায় গত রোববার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামের বাসিন্দা সবজি বিক্রেতা বিপ্লব হোসেন (২৬) ও আলিফ ইসলাম (২৩) নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

উল্লেখ্য, গত ১১ এপ্রিল দুপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে দৌলতপুর উপজেলার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামে শতাধিক বিক্ষুব্ধ জনতা পীর শামীম জাহাঙ্গীরের দরবারে হামলা চালায়। হামলাকারীরা তাকে কক্ষ থেকে টেনে বের করে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করে। 

Related Topics

টপ নিউজ

কুষ্টিয়া / পীর হত্যা / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • যশোর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত অন্তত ৩০
  • আধিপত্য বিস্তার নিয়ে কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪  

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net