Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
জ্বালানির দাম বৃদ্ধির পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রাক ভাড়া বেড়েছে ৭,০০০–১০,০০০ টাকা

বাংলাদেশ

মেহেদি হাসান
27 April, 2026, 10:45 am
Last modified: 27 April, 2026, 10:49 am

Related News

  • আমেরিকার জরুরি তেলের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে
  • ইরান যুদ্ধের মধ্যে ভারতে ১০ দিনে চতুর্থবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
  • জ্বালানি তেলের বিশ্ববাজারে কি আধিপত্য হারাচ্ছে পারস্য উপসাগরীয় দেশগুলো?
  • ইরান যুদ্ধের মধ্যে ভারতে ৮ দিনে তিনবার বাড়ল জ্বালানি তেলের দাম
  • ৬০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে হরমুজ প্রণালি ছাড়ল ৩ সুপারট্যাঙ্কার

জ্বালানির দাম বৃদ্ধির পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রাক ভাড়া বেড়েছে ৭,০০০–১০,০০০ টাকা

বিশেষ করে ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপে প্রতি ট্রিপে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।
মেহেদি হাসান
27 April, 2026, 10:45 am
Last modified: 27 April, 2026, 10:49 am
প্রতীকী ছবি। ছবি: টিবিএস

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রাক ভাড়া ট্রিপপ্রতি ৭ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। এতে পণ্য পরিবহন ব্যয়ও বেড়েছে।

বিশেষ করে ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপে প্রতি ট্রিপে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ এপ্রিল থেকে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। এতে অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোল ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা, ডিজেল ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়। এই মূল্যবৃদ্ধির পর থেকেই পরিবহন খাতে বাড়তি চাপ তৈরি হয়েছে।

মূল্যবৃদ্ধির আগে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, অকটেন ১২০ টাকা এবং পেট্রোল ১১৬ টাকা।

রোববার (২৬ এপ্রিল) রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড ও কারওয়ান বাজারে চালক ও মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছোট ও মাঝারি পিকআপে প্রতি ট্রিপে ২ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে।

একইভাবে, ট্রাকে চট্টগ্রাম থেকে ঢাকায় পণ্য পরিবহনে ৭ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বেশি ভাড়া দিতে হচ্ছে।

পিকআপচালক জহির বলেন, "তেল নিতে গিয়ে পাম্পে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। তার ওপর এখন তেলের দামও বেড়েছে। তাই ট্রিপপ্রতি ভাড়া ২ থেকে ৩ হাজার টাকা বাড়াতে হচ্ছে।"

আরেক চালক মহিউদ্দিন জানান, "তেলের সংকটের কারণে পথে পথে বিভিন্ন পাম্প থেকে তেল সংগ্রহ করতে হচ্ছে। এতে এক ট্রিপ শেষ করতে বেশি সময় লাগছে এবং খরচ বাড়ছে। ফলে ভাড়া বাড়ানো ছাড়া উপায় থাকছে না।"

তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে কাভার্ড ভ্যানের মালিক বাবলু মিয়া বলেন, "তেলের দাম বৃদ্ধি, জ্বালানি সংকট ও বাড়তি খরচের কারণে ভাড়া বাড়ানো ছাড়া বিকল্প নেই। একটি গাড়ি ঘুরে আসতে কয়েকদিন সময় লাগে—এই সময়ের খরচ মেটাতে ভাড়া বাড়াতে হচ্ছে।"

আরেক মালিক সুজন বলেন, "আগে যে ভাড়ায় পণ্য পরিবহন করা হতো, এখন তা দিয়ে খরচ ওঠে না। জ্বালানি খরচ, সময়ক্ষেপণ এবং পণ্যের সংকট—সব মিলিয়ে পরিবহন ব্যয় বেড়ে গেছে। ফলে বাধ্য হয়েই ভাড়া বাড়াতে হচ্ছে।"

তিনি আরও জানান, "ভারী পণ্য পরিবহনের ক্ষেত্রে ভাড়া আরও বেশি বেড়েছে। ১৩ থেকে ১৪ টন পণ্য পরিবহনে আগের তুলনায় কয়েক হাজার টাকা বেশি ভাড়া নেওয়া হচ্ছে।"
 
Related Topics

টপ নিউজ

জ্বালানির দাম বৃদ্ধি / জ্বালানি তেল / ট্রাক ভাড়া / ট্রাক ভাড়া বৃদ্ধি / জ্বালানি সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • আমেরিকার জরুরি তেলের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে
  • ইরান যুদ্ধের মধ্যে ভারতে ১০ দিনে চতুর্থবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
  • জ্বালানি তেলের বিশ্ববাজারে কি আধিপত্য হারাচ্ছে পারস্য উপসাগরীয় দেশগুলো?
  • ইরান যুদ্ধের মধ্যে ভারতে ৮ দিনে তিনবার বাড়ল জ্বালানি তেলের দাম
  • ৬০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে হরমুজ প্রণালি ছাড়ল ৩ সুপারট্যাঙ্কার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net