Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
বিগত দুই সরকারের ব্যর্থতায় দেশে হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 April, 2026, 07:10 pm
Last modified: 24 April, 2026, 07:17 pm

Related News

  • রোববার বিকেলের মধ্যে শোকজের জবাব না দিলে আদ-দ্বীনের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
  • হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১৩
  • ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসের বিশেষ অভিযান, চলবে ভ্রাম্যমাণ আদালত
  • ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১০
  • ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হামে মোট প্রাণহানি বেড়ে ৬০৫

বিগত দুই সরকারের ব্যর্থতায় দেশে হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যার কিছুক্ষণ আগে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ঝটিকা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
টিবিএস রিপোর্ট
24 April, 2026, 07:10 pm
Last modified: 24 April, 2026, 07:17 pm
ছবি: টিবিএস

বিগত দুই সরকারের ব্যর্থতায় শিশুদের টিকা না দেওয়ার কারণে দেশে বর্তমানে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। একইসঙ্গে, মুন্সীগঞ্জে স্বাস্থ্যসেবায় অনিয়ম ও গণমাধ্যমে ভুল তথ্য দেওয়ার দায়ে জেলার সিভিল সার্জন এবং ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কসহ তিনজনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যার কিছুক্ষণ আগে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ঝটিকা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

হামের প্রকোপ বৃদ্ধির কারণ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, '২০২০ সালের ডিসেম্বরের পরে দেশে হামের টিকা প্রদানে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়নি। গত ৬ বছরে দেশে হামের ক্যাম্পেইন করেনি বিগত সরকার। বিগত দুই সরকারের ব্যর্থতায় শিশুদের হামের টিকা না দেওয়ার কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।'

হাম নিয়ন্ত্রণে বর্তমান সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, 'সরকার এখন সারা দেশব্যাপী হামের টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে। শুরুতে দেশের ৩০টি উপজেলায় কার্যক্রম শুরু করলেও গত ২০ তারিখ থেকে সারাদেশে পূর্ণাঙ্গভাবে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।' দ্রুত সময়ে হামের প্রকোপ নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

এদিকে, পরিদর্শনে এসে মন্ত্রী গণমাধ্যমে ভুল তথ্য উপস্থাপনের দায়ে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীরকে প্রত্যাহারের আদেশ দেন এবং তার বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

পাশাপাশি স্বাস্থ্য বিভাগে বিভিন্ন অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার ও টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর মো. মিজানকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী মুন্সীগঞ্জের স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। এ সময় মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জেলা প্রশাসক নূর মহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

স্বাস্থ্যমন্ত্রী / হাম / প্রাদুর্ভাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • রোববার বিকেলের মধ্যে শোকজের জবাব না দিলে আদ-দ্বীনের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
  • হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১৩
  • ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসের বিশেষ অভিযান, চলবে ভ্রাম্যমাণ আদালত
  • ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১০
  • ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হামে মোট প্রাণহানি বেড়ে ৬০৫

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net