Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
মিরসরাইয়ে হরিণ জবাইয়ের ভিডিও ভাইরাল, সন্দেহভাজনদের খুঁজছে বন বিভাগ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
15 April, 2026, 01:30 pm
Last modified: 15 April, 2026, 02:00 pm

Related News

  • চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
  • বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মধুপুরে গারো পরিবার হেনস্তা: অভিযুক্ত আনসারদের বদলির সুপারিশ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস
  • মিরসরাইয়ে কাঠবোঝাই ট্রাকে স্লিপার বাসের ধাক্কা: নিহত ৩, আহত ৫
  • চট্টগ্রাম-১: পুরোনো দুর্গ পুনরুদ্ধারে বিএনপি, বিবাদ কাজে লাগাতে চায় জামায়াত

মিরসরাইয়ে হরিণ জবাইয়ের ভিডিও ভাইরাল, সন্দেহভাজনদের খুঁজছে বন বিভাগ 

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনরা উপজেলার ইছাখালী ইউনিয়নের একটি পোল্ট্রি ফার্মে কাজ করে। 
টিবিএস রিপোর্ট 
15 April, 2026, 01:30 pm
Last modified: 15 April, 2026, 02:00 pm
হরিণ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই ইকোনোমিক জোন এলাকায় হরিণ শিকারের পর জবাই করে হত্যার একটি ভিডিও মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

ভিডিওতে দেখা যায়, তিন জন ব্যক্তি একটি খালের পানিতে একটি হরিণকে দা দিয়ে জবাই করছে। এ ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

ভিডিওটি ছড়িয়ে পরার পর সন্দেহভাজন ব্যক্তিদের ধরতে মাঠে নেমেছে চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের কর্মকর্তারা। 

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনরা উপজেলার ইছাখালী ইউনিয়নের একটি পোল্ট্রি ফার্মে কাজ করে। 

উপকূলীয় বন বিভাগের মিরসরাই রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ নওশাদ টিবিএসকে বলেন, 'মিরসরাই ইকোনমিক জোনের পাশে মুহুরি প্রজেক্ট এলাকায় লোকালয়ের কাছে গতকাল সকালে ঘটনাটি ঘটেছে। ওই এলাকায় এখন আর তেমন হরিণ নেই।'

তিনি বলেন, 'প্রাথমিক তদন্তে আমরা ধারণা করছি হরিণটি হয়তো পার্শ্ববর্তী নোয়াখালী রেঞ্জ থেকে খাবারের সন্ধানে লোকালয়ে এসে স্থানীয় কুকুরের আক্রমণের শিকার হয়েছিল। এই সুযোগে ওই তরুনরা হরিণটিকে জবাই করে হত্যা করে।'

নওশাদ বলেন, ওই তরুনরা এখানে কোন কারখানায় কাজ করে। ঘটনার পর থেকে তারা পলাতক আছে। তাদের ধরতে আমরা অভিযান পরিচালনা করছি এবং এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে। 

তিনি আরো বলেন, "মিরসরাই উপকূলী বনে এক সময় ৫ হাজারেরও অধিক হরিণ বসবাস করতো। ইকোনমিক জোন করার সময় হাজার হাজর হরিণ মারা পড়ে। এই এলাকায় বর্তমানে ২০০ এর মত হরিণ বেঁচে আছে। তারা মিরসরাই ও সীতাকুণ্ড রেঞ্জের বনে আসা-যাওয়ার মধ্যে থাকে। পথে স্থানীয় কুকুরের আক্রমণের শিকার হয়ে মারা যায়।"

উল্লেখ্য, মিরসরাই উপকূলীয় সংরক্ষিত বনের প্রায় ৩০ হাজার একর জমিতে ২০১৫ সাল থেকে ইকোনমিক জোনটি গড়ে তোলার সময় অন্তত ৫ কোটি গাছ কাটা হয়। এতে ওই এলাকার জীববৈচিত্র যেমন হুমকির মধ্যে পড়ে, তেমনি ধ্বংস হয়ে যায় পরিবেশ। এ নিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিল। 

Related Topics

টপ নিউজ

হরিণ হত্যা / জবাই করে / ভিডিও ভাইরাল / মিরসরাই / ইকোনোমিক জোন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
  • বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মধুপুরে গারো পরিবার হেনস্তা: অভিযুক্ত আনসারদের বদলির সুপারিশ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস
  • মিরসরাইয়ে কাঠবোঝাই ট্রাকে স্লিপার বাসের ধাক্কা: নিহত ৩, আহত ৫
  • চট্টগ্রাম-১: পুরোনো দুর্গ পুনরুদ্ধারে বিএনপি, বিবাদ কাজে লাগাতে চায় জামায়াত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net