Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
৬৮,৬৪৮ টন এলএনজি নিয়ে মহেশখালীতে নাইজেরিয়ার কার্গো জাহাজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 April, 2026, 06:35 pm
Last modified: 06 April, 2026, 06:49 pm

Related News

  • যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা স্থগিত ও হরমুজ বন্ধের ঘোষণার পর তেলের দাম ব্যারেলপ্রতি বাড়ল ৬ ডলার
  • ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • দেশে তেলের কোনো সংকট কখনো হয়নি, হবেও না: জ্বালানিমন্ত্রী
  • ট্রাম্পের অবরোধ দীর্ঘায়িত করার খবরে ১২০ ডলার ছাড়াল তেলের দাম
  • যে ভাসমান গ্যাস স্টেশনে গোপনে বেচাকেনা হয় ইরানের তেল

৬৮,৬৪৮ টন এলএনজি নিয়ে মহেশখালীতে নাইজেরিয়ার কার্গো জাহাজ

মাল্টার পতাকাবাহী ‘কুল ভয়েজার’ নামের ওই জাহাজটি রোববার সন্ধ্যায় মহেশখালী দ্বীপের ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) পৌঁছায়।
টিবিএস রিপোর্ট
06 April, 2026, 06:35 pm
Last modified: 06 April, 2026, 06:49 pm
ফাইল ছবি: এপি

মধ্যপ্রাচ্যে সরবরাহ সংকটের কারণে জ্বালানি আমদানির উৎস বাড়ানোর ধারাবাহিকতায় নাইজেরিয়া থেকে ৬৮ হাজার ৬৪৮ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে একটি কার্গো জাহাজ বাংলাদেশে এসে পৌঁছেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, মাল্টার পতাকাবাহী 'কুল ভয়েজার' নামের ওই জাহাজটি রোববার সন্ধ্যায় মহেশখালী দ্বীপের ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) পৌঁছায়।

মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার পর হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে বাংলাদেশের সবচেয়ে বড় এলএনজি সরবরাহকারী দেশ কাতার থেকে আমদানি বাধাগ্রস্ত হয়। বিকল্প উৎস খোঁজার অংশ হিসেবেই এই চালানটি আনা হয়েছে।

গ্লোবাল ভেসেল ট্র্যাকিং সার্ভিস বা বিশ্বজুড়ে জাহাজের গতিবিধি পর্যবেক্ষণকারী সংস্থা মেরিনট্রাফিক-এর তথ্য অনুযায়ী, ২৮০.৫৭ মিটার দীর্ঘ এবং ৪৩.৪২ মিটার চওড়া এই এলএনজি ট্যাঙ্কারটি গত ১২ মার্চ নাইজেরিয়ার বনি বন্দর থেকে রওনা দিয়ে ৫ এপ্রিল মহেশখালীর উপকূলে পৌঁছায়।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) এলএনজি বিভাগের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সাইফুল্লাহ কবির দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'জাহাজটিতে ৬৮ হাজার ৬৪৮ টন এলএনজি রয়েছে। গতকাল জাহাজটি পৌঁছানোর পর আজ (সোমবার) সকাল থেকেই খালাসের কাজ শুরু হয়েছে।'

তিনি জানান, নাইজেরিয়া থেকে আমদানি করা এই এলএনজির দাম মধ্যপ্রাচ্যের এলএনজির দামের প্রায় কাছাকাছি। এর আগেও বাংলাদেশ বিকল্প উৎস হিসেবে আফ্রিকার এই দেশটি থেকে এলএনজি আমদানি করেছে বলে উল্লেখ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে সাইফুল্লাহ বলেন, এপ্রিলে আসা এলএনজির এটি দ্বিতীয় চালান। এর আগে শনিবার যুক্তরাষ্ট্র থেকে ৬৯ হাজার ৮৮১ টন এলএনজি নিয়ে আরেকটি জাহাজ এসে পৌঁছেছে। ওই চালানের খালাস প্রক্রিয়াও এখন চলছে।

আরপিজিসিএল কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত মার্চে বিভিন্ন দেশ থেকে আটটি জাহাজে করে প্রায় ছয় লাখ টন এলএনজি আমদানি করেছে বাংলাদেশ।

গ্যাস সরবরাহ স্থিতিশীল রাখতে আমদানির উৎস বহুমুখী করার অংশ হিসেবে চলতি মাসে আরও আট থেকে নয়টি এলএনজি কার্গো দেশে পৌঁছাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Related Topics

টপ নিউজ

কার্গো জাহাজ / তেল / জ্বলানি তেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা স্থগিত ও হরমুজ বন্ধের ঘোষণার পর তেলের দাম ব্যারেলপ্রতি বাড়ল ৬ ডলার
  • ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • দেশে তেলের কোনো সংকট কখনো হয়নি, হবেও না: জ্বালানিমন্ত্রী
  • ট্রাম্পের অবরোধ দীর্ঘায়িত করার খবরে ১২০ ডলার ছাড়াল তেলের দাম
  • যে ভাসমান গ্যাস স্টেশনে গোপনে বেচাকেনা হয় ইরানের তেল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net