Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করব না: আইজিপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 March, 2026, 10:25 pm
Last modified: 17 March, 2026, 10:27 pm

Related News

  • ঈদযাত্রা নিরাপদে টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি দল মোতায়েন   
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ইরান যুদ্ধের প্রভাবে বিমানভাড়া বেড়েছিল, এখন ঈদে আরও ঊর্ধ্বমুখী
  • ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, যাত্রীদের চাপে বিপর্যস্ত যাতায়াত ব্যবস্থা
  • ঈদযাত্রা: শিল্প কারখানায় ছুটি শুরু, ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করব না: আইজিপি

‎টিকিটের মূল্য বেশি নেওয়ার পরও অভিযোগ না করার বিষয়ে তিনি বলেন, ‘এটা আমাদের সমস্যা। আইন না জানা একটা অপরাধ।’
টিবিএস রিপোর্ট
17 March, 2026, 10:25 pm
Last modified: 17 March, 2026, 10:27 pm
ছবি: টিবিএস

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করব না বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

তিনি বলেন, 'দেশের সব ইউনিটকে বলে দিয়েছি, এই ঈদযাত্রা সুষ্ঠ ও সুন্দর করার জন্য। সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে। বাংলাদেশ পুলিশ তৎপর। অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো অন্যায়ের সঙ্গে কোনো ধরনের কম্প্রোমাইজ নেই।'

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর প্রধান প্রবেশ ও বাহির পথ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
 
এসময় আইজিপি বলেন, 'প্রতিবছর ঈদ যাত্রায় আমাদের ঘরমুখো মানুষের অনেক সমস্যা হয়। বিশেষ করে সড়কে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। আবার অনেকে দেখা যায় ঈদের আগের দিন রওনা দিয়েও ঠিক সময়ে বাড়িতে পৌঁছাতে পারে না।'

তিনি বলেন, 'এজন্য আমরা এই বছর অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের ঈদযাত্রায় যাত্রীদের যাতে কোনো ধরনের হয়রানি, টিকিটের মূল্য বেশি নেওয়া, রোডে যাতে কোনো যানজট না হয়; সেটা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকেও কোর্ডিনেশন মিটিং করা হয়েছে। তাদের নির্দেশনা এবং আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে কীভাবে আমাদের সড়ক ব্যবস্থাপনা ও ট্রাফিক ব্যবস্থাপনাকে উন্নত করা যায়, আমরা গুরুত্ব সহকারে কাজ করছি।'

তিনি আরও বলেন, বড় বড় বাজার ও মোড়গুলোতে প্রচুর পরিমাণে যানজট সারা বছর লেগেই থাকে। সেগুলো দূর করার জন্য পুলিশের উপস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে যানজট নিরসনের নির্দেশ দিয়েছি।

আইজিপি বলেন, 'আমাদের যারা গাড়ির সঙ্গে সংশ্লিষ্ট ড্রাইভার- হেলপার, উনারা অল্প শিক্ষিত। তারা অনেক সময় আমাদের ট্রাফিক আইনও জানেন না। তারা ট্রাফিক আইন মেনে চলেন না। সড়কের মাঝখানে একটা গাড়ি রেখে চলে যাচ্ছেন। কিন্তু তিনি চিন্তা করেন না আমার পিছনের গাড়িগুলোর যানজট লাগছে। তারা যদি একটু কমন সেন্স অ্যাপ্লাই করেন, তাহলে যানজট থেকে আমরা মুক্তি পেতে পারি।'

বাসটার্মিনাল ঘিরে এত নিরাপত্তা ব্যবস্থার কারণ কী- কোনো ধরনের থ্রেট আছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'আপনারা এটাকে নেগেটিভ ভাবে নিচ্ছেন কেন? এটা পজেটিভলি চিন্তা করেন। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি জড়িত। টার্মিনালকেন্দ্রিক মাদকসেবী, ছিনতাইকারীরা আছে, সব ধরনের লোকই এখানে আছে।'

‎রাজধানীর নানা স্থানে অবৈধ বাস কাউন্টারের বিষয়ে তিনি বলেন, 'আইজিপি হিসেবে যোগদানের পরই বলেছি, ঢাকা শহরের ভেতরে দূরপাল্লার কোনো বাস কাউন্টার থাকতে পারবে না। এটা দূর করার জন্য আমাদের সবার প্রচেষ্টা দরকার। আইনের মাধ্যমে আমরা এসব দূর করব।'

‎টিকিটের মূল্য বেশি নেওয়ার পরও অভিযোগ না করার বিষয়ে তিনি বলেন, 'এটা আমাদের সমস্যা। আইন না জানা একটা অপরাধ। জানার দায়িত্ব নিজের। দেশের প্রচলিত আইন জানা একজন নাগরিক হিসেবে দায়িত্ব।'

তিনি আরও বলেন, 'প্রধান দায়িত্ব আপনাকে আইন জানতে হবে। আপনি জানেন না, এসে বলবেন আমি এটা জানতাম না, এই অজুহাত মানব না। প্রচলিত আইন জানা আমাদেরও দায়িত্ব।'

বাস টার্মিনাল পরিদর্শনকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

ঈদযাত্রা / আইজিপি / মো. আলী হোসেন ফকির

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • ঈদযাত্রা নিরাপদে টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি দল মোতায়েন   
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ইরান যুদ্ধের প্রভাবে বিমানভাড়া বেড়েছিল, এখন ঈদে আরও ঊর্ধ্বমুখী
  • ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, যাত্রীদের চাপে বিপর্যস্ত যাতায়াত ব্যবস্থা
  • ঈদযাত্রা: শিল্প কারখানায় ছুটি শুরু, ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net