Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালের অব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ স্বাস্থ্যমন্ত্রীর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 March, 2026, 07:10 pm
Last modified: 08 March, 2026, 07:17 pm

Related News

  • এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিচ্ছে সরকার: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
  • চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছেন কি না হাসপাতালে গিয়ে দেখব: স্বাস্থ্যমন্ত্রী
  • দেশে বাড়ছে মানসিক স্বাস্থ্য সমস্যা, চিকিৎসা সেবা অপ্রতুল
  • চিকিৎসাসেবা ঢেলে সাজাব: স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল

জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালের অব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ হাসপাতালকে অন্য সব হাসপাতালের তুলনায় আরও বেশি মানবিক হতে হবে।’ পরিদর্শন শেষে তিনি হাসপাতালের পরিবেশ উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশ দেন।
টিবিএস রিপোর্ট
08 March, 2026, 07:10 pm
Last modified: 08 March, 2026, 07:17 pm
ছবি: সংগৃহীত

রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও নানা অব্যবস্থাপনার চিত্র দেখে চরম অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় হাসপাতালের বিছানায় ময়লা, তেলাপোকা ও ছারপোকার উপদ্রব দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

আজ রোববার (৮ মার্চ) সকালে হাসপাতালটি পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। সেখানে রোগীদের ব্যবহৃত বিছানার বেহাল দশা, তেলাপোকা ও ছারপোকার উপস্থিতি এবং সামগ্রিক ব্যবস্থাপনায় অসংখ্য ঘাটতি তার নজরে আসে।

হাসপাতালের পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'বিছানা ভর্তি ছারপোকা। রোগী ও অ্যাটেনটেন্সরা ঘুমাতে পারে না। যারা ছারপোকা মারার দায়িত্বে আছেন আমরা তাদের সাথে কথা বলেছি, তারা কিছু সমস্যার কথা বলেছেন। কিন্তু হাসপাতালের ডিরেক্টর সিনসিয়ার হলেই সেই সমস্যাগুলো সমাধান করা যেতো।'

 খাবারের মান ও প্রশাসনিক অদক্ষতা নিয়ে তিনি আরও বলেন, 'খাবার যে পরিমাণ দেয়ার কথা তা পাচ্ছে রোগীরা। ডিম রুটি ভালো দেয় কিন্তু কলার মান অত্যন্ত নিম্ন। এখানে যিনি সরকারের কাছে দায়বদ্ধ, তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না। তার কাজে অদক্ষতা রয়েছে। কতজন ডাক্তার আজ অনুপস্থিত তা চিফ ম্যানেজমেন্ট বলতে পারেননি। আমাদের দেশে যেহেতু জনসংখ্যা বেশি তাই রোগীর আধিক্য থাকবে কিন্তু আমরা নিজেরা ভালো মানুষ হলে এ সমস্যাগুলো থাকার কথা না।'

তবে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'এ হাসপাতালকে অন্য সব হাসপাতালের তুলনায় আরও বেশি মানবিক হতে হবে।' পরিদর্শন শেষে তিনি হাসপাতালের পরিবেশ উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশ দেন।

এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, 'দেশের সর্বোচ্চ মানসিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হওয়ার পরও জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে নেতৃত্বের সংকট রয়েছে। একই সঙ্গে ব্যবস্থাপনাগত দুর্বলতাও আছে।'

Related Topics

টপ নিউজ

স্বাস্থমন্ত্রী / জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিচ্ছে সরকার: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
  • চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছেন কি না হাসপাতালে গিয়ে দেখব: স্বাস্থ্যমন্ত্রী
  • দেশে বাড়ছে মানসিক স্বাস্থ্য সমস্যা, চিকিৎসা সেবা অপ্রতুল
  • চিকিৎসাসেবা ঢেলে সাজাব: স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net