Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
বিশ্ববাজারের সকল কমিউনিটিতে বাংলাদেশি কৃষিপণ্য ছড়িয়ে দিতে চাই: কৃষিমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 February, 2026, 04:45 pm
Last modified: 21 February, 2026, 04:50 pm

Related News

  • মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৭ শতাংশ
  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

বিশ্ববাজারের সকল কমিউনিটিতে বাংলাদেশি কৃষিপণ্য ছড়িয়ে দিতে চাই: কৃষিমন্ত্রী

তিনি বলেন, ‘শুধু কচুর লতি বা অন্য সবজি নয়; শসাজাতীয় সবজি, সুইট কর্ন রপ্তানিসহ মাল্টিবিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করতে চাই। আমি সে লক্ষ্য নিয়ে কাজ করব।’
টিবিএস রিপোর্ট
21 February, 2026, 04:45 pm
Last modified: 21 February, 2026, 04:50 pm
ছবি: টিবিএস

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, বাংলাদেশে ফুড সেফটি অথরিটি নামে একটি প্রতিষ্ঠান আছে। তাদের মাধ্যমে আমরা নিরাপদ খাদ্য উৎপাদনের ব্যাপারে কাজ করব। বিদেশে কৃষিপণ্য রপ্তানি হয়। সেগুলো বাংলাদেশি কমিউনিটির লোকজন ছাড়া অন্যরা তেমন কিনে না। আমরা সকল কমিউনিটিতে বাংলাদেশি কৃষিপণ্য ছড়িয়ে দিতে চাই।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) কুমিল্লা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রপ্তানি খাতে বৈচিত্র্য আনার পরিকল্পনা ব্যক্ত করে মন্ত্রী বলেন, 'শুধু কচুর লতি বা অন্য সবজি নয়; শসাজাতীয় সবজি, সুইট কর্ন রপ্তানিসহ মাল্টিবিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করতে চাই। আমি সে লক্ষ্য নিয়ে কাজ করব।'

কৃষিখাতে কুমিল্লার ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, 'খাদ্য উৎপাদন, মৎস্য উৎপাদন, শস্য উৎপাদনের দায়িত্ব পেয়েছি। এই কুমিল্লার দক্ষিণাঞ্চল ছিল জলাভূমি। আখতার হামিদ খান ইরিগেশন সিস্টেম চালু করে পুরো কুমিল্লার কৃষিকে বদলে দিয়েছেন। তার হাত ধরেই বাংলাদেশের কৃষি বদলে গেছে।'

কুমিল্লার প্রতি নিজের দায়বদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে আমিন উর রশীদ বলেন, 'আমিই প্রথম কুমিল্লায় রপ্তানিমুখী প্রতিষ্ঠান করেছিলাম। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছিল। আমি সকলের সহযোগিতা চাই, কীভাবে কুমিল্লার উন্নয়ন করা যায়, সেটি সম্পর্কে আপনাদের পরামর্শ চাই। মৃত্যু পর্যন্ত কৃষি ও কুমিল্লার মানুষের সঙ্গে থাকতে চাই।'

কুমিল্লা বিভাগ ও শহরের ঐতিহ্য নিয়ে তিনি বলেন, 'কুমিল্লা বিভাগের সব এগিয়ে আছে। সামান্য একটি জায়গায় আটকে আছে। আমি সেটি নিয়ে কাজ করব। আমি কুমিল্লাকে ব্যাংক, ট্যাংক, এডুকেশনের সিটি হিসেবে গড়ে তুলতে চাই। কুমিল্লার যা কিছু ভালো, আমি তা চাই।'

জলাধার ও নদী রক্ষা প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'গোমতী নদী আমাদের সোনার খনি। এটি নিয়ে একটি ভালো পরিকল্পনা আছে। ভবিষ্যতে আপনারা তা দেখতে পাবেন। দ্রুত সময়ে মরা খাল খনন করা হবে। দখলকৃত খাল উদ্ধার করা হবে। এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি।'
 

Related Topics

টপ নিউজ

কুমিল্লা / কৃষিমন্ত্রী / রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৭ শতাংশ
  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net