Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
রমজানে নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনে ‘এস্কর্ট সেবা’ দেবে ডিএমপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 February, 2026, 05:50 pm
Last modified: 19 February, 2026, 05:52 pm

Related News

  • বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • 'মানুষ এখন অপমানের ভয়ে থাকে': ভারতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি
  • জাহাজেই ঈদের নামাজ পড়লেন হরমুজে আটকে থাকা বাংলার জয়যাত্রার ৩১ নাবিক 
  • ঈদে কারাবন্দিদের খাবারের মেন্যুতে যা যা থাকছে

রমজানে নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনে ‘এস্কর্ট সেবা’ দেবে ডিএমপি

প্রতি বছরই রমজান ও কোরবানির ঈদের সময় বড় অঙ্কের লেনদেনে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই বিশেষ সেবা প্রদান করে থাকে।
টিবিএস রিপোর্ট
19 February, 2026, 05:50 pm
Last modified: 19 February, 2026, 05:52 pm
ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে বাজারে কেনাকাটা এবং বড় অঙ্কের আর্থিক লেনদেন ও মূল্যবান দ্রব্য স্থানান্তর বৃদ্ধি পায়। এই সুযোগে ছিনতাই, চুরি বা ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে বিশেষ নিরাপত্তা সেবার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বড় অঙ্কের অর্থ বা মূল্যবান সামগ্রী পরিবহনে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এস্কর্ট বা পুলিশি পাহারার সুবিধা প্রদান করবে ডিএমপি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে ব্যবসা-বাণিজ্য, কেনাকাটা এবং আর্থিক লেনদেন কয়েকগুণ বেড়ে যায়। এ সময় নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের ক্ষেত্রে অনেকেই নিরাপত্তাহীনতায় ভোগেন। কোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান চাইলে এই স্থানান্তরের সময় পুলিশের সহায়তা নিতে পারবেন। ডিএমপি তাদের এস্কর্ট সেবা প্রদান করবে।

শর্ত ও যোগাযোগের মাধ্যম

পুলিশের এই সেবা নিতে হলে আবেদনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজস্ব যানবাহনের ব্যবস্থা করতে হবে। এস্কর্ট সেবা পেতে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট থানা অথবা ডিএমপি কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯, ০১৩২০-০৩৭৮৪৫ এবং ০১৩২০-০৩৭৮৪৬। এছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছরই রমজান ও কোরবানির ঈদের সময় বড় অঙ্কের লেনদেনে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই বিশেষ সেবা প্রদান করে থাকে।

Related Topics

টপ নিউজ

ডিএমপি / এস্কর্ট সেবা / ঈদ / রমজান / নগদ অর্থ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • 'মানুষ এখন অপমানের ভয়ে থাকে': ভারতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি
  • জাহাজেই ঈদের নামাজ পড়লেন হরমুজে আটকে থাকা বাংলার জয়যাত্রার ৩১ নাবিক 
  • ঈদে কারাবন্দিদের খাবারের মেন্যুতে যা যা থাকছে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net