Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
কুষ্টিয়ায় চার নির্বাচনি আসনের তিনটিতে জামায়াত, একটিতে বিএনপির বিজয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 February, 2026, 02:35 am
Last modified: 13 February, 2026, 02:47 am

Related News

  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার দাবি জামায়াতের, বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভের ঘোষণা
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ

কুষ্টিয়ায় চার নির্বাচনি আসনের তিনটিতে জামায়াত, একটিতে বিএনপির বিজয়

স্বাধীনতার পর থেকে অনুষ্ঠিত কোনো জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনের একটিতেও জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী জয়লাভ করতে পারেননি।এবারের নির্বাচনে তিনটি আসনে জামায়াত প্রার্থীদের বিজয় কুষ্টিয়ার রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত হলো।
টিবিএস রিপোর্ট
13 February, 2026, 02:35 am
Last modified: 13 February, 2026, 02:47 am
বাঁ থেকে- রেজা আহমেদ ওরফে বাচ্চু মোল্লা, মো. আব্দুল গফুর, মুফতি আমির হামজা ও মো. আফজাল হোসেন। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে জামায়াতে ইসলামী এবং একটি আসনে বিএনপির প্রার্থী বেসরকারিভাবে জয়লাভ করেছেন। স্বাধীনতার পর এই প্রথম কুষ্টিয়ার চারটি আসনের মধ্যে তিনটিতে জামায়াত প্রার্থীদের বিজয় একটি উল্লেখযোগ্য ও ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে রেজা আহমেদ ওরফে বাচ্চু মোল্লা ১ লাখ ৬৫ হাজার ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা বেলাল উদ্দীন পেয়েছেন ৮৫ হাজার ৮৫ ভোট।

এর আগেও রেজা আহমেদ বাচ্চু মোল্লা বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি প্রয়াত আহসানুল হক পচা মোল্লার সন্তান। পচা মোল্লা এ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে প্রায় ৪৬ হাজার ৫৩৪ ভোটের বড় ব্যবধানে বিএনপির প্রার্থী রাগীব রউফ চৌধুরীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল গফুর।

দুই উপজেলা নিয়ে গঠিত এই আসনের ১৭০টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে আব্দুল গফুর পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাগীব রউফ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ২৮২ ভোট।

আব্দুল গফুর এর আগে মিরপুর উপজেলার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর আলোচিত প্রার্থী মুফতি আমির হামজা বেসরকারি ফলাফলে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন। ১৪২টি কেন্দ্রের মধ্যে ১৩৬টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৬৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী প্রকৌশলী মো. জাকির হোসেন সরকার পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ১৩৭ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ৮৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ২৬৯ জন এবং নারী ভোটার ২ লাখ ২৩ হাজার ৫৬৯ জন।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আফজাল হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১৫২টি ভোটকেন্দ্রের ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ২০৪ ভোট। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫৭৪ ভোট। দুই প্রার্থীর ভোট ব্যবধান ৭ হাজার ৬৩০।

উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে অনুষ্ঠিত কোনো জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনের একটিতেও জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী জয়লাভ করতে পারেননি।এবারের নির্বাচনে তিনটি আসনে জামায়াত প্রার্থীদের বিজয় কুষ্টিয়ার রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত হলো।

Related Topics

টপ নিউজ

কুষ্টিয়া / আমির হামজা / বাংলাদেশ জামায়াতে ইসলামী / বিএনপি / ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার দাবি জামায়াতের, বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভের ঘোষণা
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net