Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
পর্যাটক পেটানো সেই এএসপি তসলিমের বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্ত্রীর মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 February, 2026, 05:35 pm
Last modified: 05 February, 2026, 05:40 pm

Related News

  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭
  • ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
  • ব্রাহ্মণবাড়িয়ায় এবার পুলিশি বাধায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধের অভিযোগ

পর্যাটক পেটানো সেই এএসপি তসলিমের বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্ত্রীর মামলা

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ৩ জুন পারিবারিকভাবে নুশরাত জাহান শমীর সাথে তসলিম হুসাইনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তসলিম অন্য নারীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন এবং এ বিষয়ে বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক বদলির আদেশও হয়। অভিযোগে আরও বলা হয়, বিয়ের পর থেকে তসলিম বিভিন্ন সময় তার স্ত্রীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা যৌতুক আদায় করেন। টাকা না দিলেই চলত শারীরিক ও মানসিক নির্যাতন।
টিবিএস রিপোর্ট
05 February, 2026, 05:35 pm
Last modified: 05 February, 2026, 05:40 pm
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পর্যটকদের লাঠিপেটা করে আলোচিত হওয়া তৎকালীন ফেনীর সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তসলিম হুসাইনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন তার স্ত্রী নুশরাত জাহান শমী।

গত ২৯ জানুয়ারি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬-এর বিচারক কামরুন্নাহার বেগমের আদালতে এই মামলার আবেদন করা হয়। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আবেদনটি নিয়মিত মামলা (এজাহার) হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নুশরাত জাহান শমীর আইনজীবী রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ট্রাইব্যুনালের লিখিত আদেশ পাওয়া গেছে এবং আবেদনটি রমনা থানায় পাঠানো হয়েছে। মামলায় এএসপি তসলিম হুসাইন ছাড়াও তার মা, ভাই ও বোনসহ মোট সাতজনকে আসামি করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, তসলিম হুসাইন বর্তমানে বান্দরবান জেলায় সহকারী পুলিশ সুপার (রুমা সার্কেল) হিসেবে কর্মরত আছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ৩ জুন পারিবারিকভাবে নুশরাত জাহান শমীর সাথে তসলিম হুসাইনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তসলিম অন্য নারীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন এবং এ বিষয়ে বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক বদলির আদেশও হয়। অভিযোগে আরও বলা হয়, বিয়ের পর থেকে তসলিম বিভিন্ন সময় তার স্ত্রীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা যৌতুক আদায় করেন। টাকা না দিলেই চলত শারীরিক ও মানসিক নির্যাতন।

বাদী অভিযোগে আরও উল্লেখ করেন, অভিযুক্ত তসলিম বিভিন্ন কৌশলে তার কাছ থেকে কখনো গাড়ি ও জমি ক্রয়, কখনো গ্রামের ভিটায় মাটি ভরাট, কখনো দামি মোবাইল ও ঘড়ি কেনা, এমনকি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল ক্রয়ের কথা বলেও টাকা নিয়েছেন। এমনকি অনলাইনে জুয়া খেলার জন্যও তিনি যৌতুক হিসেবে অর্থ গ্রহণ করতেন। এএসপি তসলিম হুসাইনের বিরুদ্ধে সরকারি বাসায় বহিরাগতদের নিয়ে মদ্যপান ও ইয়াবা সেবন এবং বিভিন্ন স্থানে নারী অতিথিসহ ভ্রমণের অভিযোগও আনা হয়েছে মামলায়। এসব উৎপাতে অতিষ্ঠ হয়ে বাদী নিজের নিরাপত্তা চেয়ে থানায় জিডিও করেছিলেন।

এদিকে, গত বছরের ২২ সেপ্টেম্বর এএসপি তসলিম হুসাইন তার স্ত্রীকে একটি তালাকনামা পাঠান। তবে বাদীর আবেদনের প্রেক্ষিতে ঢাকার একটি আদালত গত ১৮ জানুয়ারি ওই তালাকনামার কার্যক্রমের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ এপ্রিল নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজারে পর্যটকদের লাঠিপেটা করার ঘটনায় দেশব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন এএসপি তসলিম হুসাইন। তার মারধরে একজন পুলিশ কনস্টেবলসহ বেশ কয়েকজন পর্যটক আহত হয়েছিলেন।

Related Topics

টপ নিউজ

পুলিশ / মামলা / নির্যাতন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭
  • ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
  • ব্রাহ্মণবাড়িয়ায় এবার পুলিশি বাধায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধের অভিযোগ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net