Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
স্বাস্থ্য খাতের চারশো’র বেশি সুপারিশের মধ্যে বাস্তবায়িত মাত্র ছয়টি: টিআইবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 February, 2026, 06:35 pm
Last modified: 02 February, 2026, 07:55 pm

Related News

  • সম্পদ বিবরণী প্রকাশের শর্তে নতুন পে-স্কেল কার্যকরের দাবি টিআইবির
  • সরকারের ১০০ দিনে সারাদেশে ৬০৫ হত্যাকাণ্ড: টিআইবি
  • আবারও রাষ্ট্রনিয়ন্ত্রিত ‘ঠুটো জগন্নাথ’ মানবাধিকার কমিশন গঠনের পথে সরকার: টিআইবি
  • দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশে করার প্রস্তাব টিআইবির, প্রধানমন্ত্রীর ইতিবাচক সাড়া
  • সরকারের নীতি ও শাসনব্যবস্থায় গণমাধ্যমের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে: ইফতেখারুজ্জামান

স্বাস্থ্য খাতের চারশো’র বেশি সুপারিশের মধ্যে বাস্তবায়িত মাত্র ছয়টি: টিআইবি

টিআইবির প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের দেওয়া ৪০০টির বেশি সুপারিশের মধ্যে ৩৩টিকে জরুরি হিসেবে চিহ্নিত করা হলেও বাস্তবায়িত হয়েছে মাত্র ছয়টি।
টিবিএস রিপোর্ট
02 February, 2026, 06:35 pm
Last modified: 02 February, 2026, 07:55 pm
প্রতীকী ছবি

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের দেওয়া ৪০০টির বেশি সুপারিশের মধ্যে মাত্র ছয়টি বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

রবিবার (২ ফেব্রুয়ারি) টিআইবির সম্মেলনকক্ষে 'স্বৈরাচারের পতনের দেড় বছর: প্রত্যাশা ও প্রাপ্তি'- শীর্ষক এক গবেষণা প্রতিবেদনের ফলাফল প্রকাশ করা হয়।

টিআইবির মতে, স্বাস্থ্য খাতে বেশ কয়েকটি ঘাটতি রয়ে গেছে।

প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের দেওয়া ৪০০টির বেশি সুপারিশের মধ্যে ৩৩টিকে জরুরি হিসেবে চিহ্নিত করা হলেও বাস্তবায়িত হয়েছে মাত্র ছয়টি।

এছাড়া সাধারণ মানুষের বহন করতে হওয়া চিকিৎসা ব্যয় বেড়েছে। স্বাস্থ্য প্রশাসন, চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান এবং জেলা পর্যায়ের স্বাস্থ্যসেবাকেন্দ্রগুলোতে নিয়োগ বাতিল, বদলি ও পদায়নে একাধিক চিকিৎসক সংগঠনের প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি মেডিকেল কলেজ হাসপাতালগুলোর ক্রয় প্রক্রিয়ায় দুর্নীতি অব্যাহত রয়েছে।

তবে স্বাস্থ্য খাতে কিছু অগ্রগতির কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিশেষ ক্ষেত্রে প্রণোদনার মাধ্যমে প্রায় ৭ হাজার চিকিৎসককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত।

এছাড়া প্রশিক্ষণরত চিকিৎসকদের ভাতা ৩০ শতাংশ বাড়িয়ে ৩৫ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করতে দেশব্যাপী একটি 'ফার্মেসি নেটওয়ার্ক' গড়ে তোলার পরিকল্পনার কথাও বলা হয়েছে। প্রাথমিকভাবে সারা দেশের ৭০০টি সরকারি হাসপাতালে এ ধরনের ফার্মেসি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ১৩৫টি নতুন ওষুধ যুক্ত করে প্রয়োজনীয় ওষুধের তালিকা সম্প্রসারণ করে ২৯৫টি করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

টিআইবি / স্বাস্থ্যখাত সংস্কার / সুপারিশ / ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • সম্পদ বিবরণী প্রকাশের শর্তে নতুন পে-স্কেল কার্যকরের দাবি টিআইবির
  • সরকারের ১০০ দিনে সারাদেশে ৬০৫ হত্যাকাণ্ড: টিআইবি
  • আবারও রাষ্ট্রনিয়ন্ত্রিত ‘ঠুটো জগন্নাথ’ মানবাধিকার কমিশন গঠনের পথে সরকার: টিআইবি
  • দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশে করার প্রস্তাব টিআইবির, প্রধানমন্ত্রীর ইতিবাচক সাড়া
  • সরকারের নীতি ও শাসনব্যবস্থায় গণমাধ্যমের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে: ইফতেখারুজ্জামান

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net