Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
রপ্তানি বাড়াতে নতুন আমদানি নীতি আদেশ: থাকছে ডিজিটাল শুল্কায়ন ও পণ্য পুনঃপরীক্ষার সুবিধা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 January, 2026, 08:40 pm
Last modified: 29 January, 2026, 08:58 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে বাংলাদেশে যে প্রতিক্রিয়া
  • মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৭ শতাংশ
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

রপ্তানি বাড়াতে নতুন আমদানি নীতি আদেশ: থাকছে ডিজিটাল শুল্কায়ন ও পণ্য পুনঃপরীক্ষার সুবিধা

নতুন নীতিতে বিভিন্ন ধরনের অশুল্ক বাধা কমানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারের প্রস্তাবিত মুক্ত বাণিজ্য অঞ্চল উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে আমদানি ব্যবস্থাপনায় প্রয়োজনীয় নীতিগত সমন্বয় সাধন করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
29 January, 2026, 08:40 pm
Last modified: 29 January, 2026, 08:58 pm
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস

দেশের আমদানি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও রপ্তানিবান্ধব করতে 'আমদানি নীতি আদেশ ২০২৫–২০২৮'-এর খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। নতুন এই নীতির মাধ্যমে বাণিজ্য সহজীকরণ, ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং রপ্তানিনির্ভর শিল্পে উৎপাদন ব্যয় কমানোর পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে এই খসড়ার অনুমোদন দেওয়া হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

পুরোপুরি ডিজিটাল হবে শুল্ক আদায়

প্রেস সচিব জানান, নতুন আমদানি নীতিতে শুল্ক ও কর আদায় প্রক্রিয়াকে পুরোপুরি ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার বিধান রাখা হয়েছে। বর্তমানে এই প্রক্রিয়াটি আংশিকভাবে কার্যকর থাকলেও নতুন নীতিতে তা পূর্ণাঙ্গ রূপ পাবে। এর ফলে একদিকে রাজস্ব আদায় বাড়বে, অন্যদিকে দুর্নীতি ও অনিয়ম কমবে বলে মনে করছেন নীতিনির্ধারকরা।

এ ছাড়া পণ্য খালাসের প্রক্রিয়া দ্রুত করতে ঝুঁকি ব্যবস্থাপনা এবং খালাস-পরবর্তী নিরীক্ষা (পোস্ট ক্লিয়ারেন্স অডিট) পদ্ধতি চালু করা হচ্ছে। আমদানিকারকদের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে এবার নতুন একটি বিধান যুক্ত করা হয়েছে, যদি প্রথমবার পরীক্ষার ফলাফল আমদানিকারকের বিপক্ষে যায় বা বিরূপ আসে, তবে তিনি দ্বিতীয়বার পণ্য পরীক্ষার সুযোগ পাবেন। বর্তমান নীতিতে এই সুবিধাটি নেই।

বর্তমান সংকট ও নতুন উদ্যোগ

বর্তমানে কার্যকর 'আমদানি নীতি আদেশ ২০২১–২০২৪'-এর মেয়াদ শেষ পর্যায়ে রয়েছে। ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে, বিদ্যমান নীতির কারণে বন্দরে পণ্য খালাসে জটিলতা, ম্যানুয়াল প্রক্রিয়ায় শুল্ক আদায় এবং অতিরিক্ত নন-ট্যারিফ বাধার কারণে তাদের সময় ও খরচ উভয়ই বাড়ছে। বিশেষ করে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল আমদানিতে পর্যাপ্ত নমনীয়তা না থাকায় উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হচ্ছিল। এসব সমস্যা সমাধানেই নতুন নীতিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

রপ্তানিমুখী শিল্পে বিশেষ সুবিধা ও 'ফ্রি অব কস্ট' আমদানি

শফিকুল আলম জানান, নতুন নীতিতে তৈরি পোশাক (আরএমজি), চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা (ফুটওয়্যার), জাহাজ নির্মাণ, ফার্নিচার ও ফার্নিশিং খাতের উদ্যোক্তাদের জন্য বড় সুবিধা রাখা হয়েছে। এসব খাতের প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ 'ফ্রি অব কস্ট' বা কোনো বৈদেশিক মুদ্রা প্রদান ছাড়াই আমদানি করতে পারবে। এতে উৎপাদন খরচ কমবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের সক্ষমতা বাড়বে।

উল্লেখ্য, 'ফ্রি অব কস্ট' হলো এমন একটি বিশেষ প্রক্রিয়া যেখানে নমুনা, রিপ্লেসমেন্ট বা বিশেষ চুক্তির আওতায় বিদেশ থেকে পণ্য বা কাঁচামাল আনার জন্য কোনো এলসি বা সরাসরি বৈদেশিক মুদ্রা পাঠাতে হয় না। বর্তমানে কাস্টমস বন্ড কমিশনারেটের অধীনে নির্দিষ্ট শর্তে এই সুবিধা থাকলেও তা মোট রপ্তানি মূল্যের ৫০ শতাংশের বেশি হতে পারে না। নতুন নীতিতে এই প্রক্রিয়াকে আরও সহজ করার সুপারিশ করা হয়েছে।

নন-ট্যারিফ বাধা হ্রাস ও মুক্ত বাণিজ্য অঞ্চল

নতুন নীতিতে বিভিন্ন ধরনের নন-ট্যারিফ ব্যারিয়ার (এনটিবি) বা অশুল্ক বাধা কমানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারের প্রস্তাবিত 'ফ্রি ট্রেড জোন' বা মুক্ত বাণিজ্য অঞ্চল উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে আমদানি ব্যবস্থাপনায় প্রয়োজনীয় নীতিগত সমন্বয় সাধন করা হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই আমদানি নীতি কার্যকর হলে দেশের শিল্পায়ন ত্বরান্বিত হবে এবং বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশ আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।

Related Topics

টপ নিউজ

শুল্ক / অশুল্ক বাধা / বাণিজ্য / শুল্কায়ন / ডিজিটাল শুল্কায়ন / আমদানি / রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে বাংলাদেশে যে প্রতিক্রিয়া
  • মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৭ শতাংশ
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net