Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
১৯ বছর পর পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 January, 2026, 08:00 pm
Last modified: 25 January, 2026, 08:22 pm

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • বগুড়ার ৩ মন্দিরে প্রতিমা ভাঙচুর
  • আগস্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
  • বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
  • ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

১৯ বছর পর পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

তারেক রহমানের আগমনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তার নির্বাচনি জনসভাকে ঘিরে প্রস্তুত করা হচ্ছে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ।
টিবিএস রিপোর্ট
25 January, 2026, 08:00 pm
Last modified: 25 January, 2026, 08:22 pm
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৯ বছর পর আগামী বুধবার (২৮ জানুয়ারি) পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর বগুড়ায় এটিই তার প্রথম আনুষ্ঠানিক রাজনৈতিক সফর। তার আগমন উপলক্ষে ইতোমধ্যেই জেলা বিএনপি নির্বাচনি জনসভার মাঠ প্রস্তুত থেকে শুরু করে সব প্রস্তুতি সম্পন্ন করতে তোড়জোর শুরু করেছেন।

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানান, আগামী ২৮ জানুয়ারি তারেক রহমান বগুড়ায় আসছেন। ওইদিন প্রথমে তিনি রাজশাহী ও পরে নওগাঁয় আয়োজিত জনসভায় যোগ দেবেন। দুই জেলায় জনসভা শেষ করে বগুড়ার উদ্দেশে রওনা হবেন তিনি। পথে বগুড়ার দুপচাঁচিয়া ও কাহালুতে অনুষ্ঠেয় পথসভায় বক্তব্য দেবেন। এরপর রাত ৮টায় বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় বগুড়াবাসীর উদ্দেশে কথা বলবেন।

তিনি বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে বগুড়ায় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের নির্বাচনি অঙ্গীকারগুলো বগুড়ার জনসমক্ষে তুলে ধরবেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও বগুড়ার হোটেল নাজ গার্ডেনের স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা মো. শোকরানা জানান, বগুড়ায় এসে তারেক রহমান হোটেল নাজ গার্ডেনের একটি প্রেসিডেন্সিয়াল সুইট রুমে থাকবেন।

বিএনপি মিডিয়া সেল রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক সিনিয়র সাংবাদিক কালাম আজাদ জানান, বগুড়ায় এসে তারেক রহমান বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ, শহরের দত্তবাড়ী শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল ও  জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করবেন। পরদিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বগুড়া শহরের চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ তার নির্বাচনি এলাকায় অনুষ্ঠেয় পথসভায় বক্তব্য দেবেন। 

এদিন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে পৃথক পৃথক পথসভা করবেন তারেক রহমান। পথসভা শেষে তিনি গাবতলীর বাগবাড়িতে পিতৃভূমিতে যাবেন। ৩০ জানুয়ারি সকালে রংপুরের উদ্দেশে রওনা হবেন।

বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল বলেন, তারেক রহমানের বগুড়ায় আসা আমাদের নতুন শক্তি দিচ্ছে। তিনি ধ্বংসের কিনারা থেকে দেশকে তুলে আবারও উন্নয়নের জোয়ার আনবেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, তার আগমন ও জনসভাকে ঘিরে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। ঘরের ছেলেকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এর আগে গত ১১ জানুয়ারি তারেক রহমানের বগুড়ায় যাওয়ায় কথা থাকলেও বিভিন্ন কারণে তার সেই সফর হয়নি। সেই সময় তার আগমনকে ঘিরে দলীয় কার্যালয় থেকে শুরু করে বগুড়া শহরে সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। শহরের ছোট-বড় সব সড়ক সংস্কারের কাজও শেষ হয়েছে।

তারেক রহমানের আগমনকে ঘিরে বগুড়ায় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। দীর্ঘদিন পর দলের চেয়ারম্যানের এই সফর ঘিরে তারা নতুনভাবে উজ্জীবিত হয়ে উঠেছেন। তার নির্বাচনি জনসভাকে ঘিরে প্রস্তুত করা হচ্ছে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনও ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

তারেক রহমানের এই সফরকে ঘিরে নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

তারেক রহমান / বিএনপি / বগুড়া / সারাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • বগুড়ার ৩ মন্দিরে প্রতিমা ভাঙচুর
  • আগস্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
  • বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
  • ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net