Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
সুতা আমদানিতে শুল্কারোপের সিদ্ধান্ত প্রত্যাহার চায় বিজিএমইএ-বিকেএমইএ, নইলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 January, 2026, 01:20 pm
Last modified: 19 January, 2026, 01:23 pm

Related News

  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • ছাদে সৌরবিদ্যুতের মাধ্যমে পোশাক খাতে বিদ্যুতের চাহিদার ১৪% পূরণ করা সম্ভব: গবেষণা 
  • ধুঁকতে থাকা কারখানাগুলোর জন্য প্রণোদনা দেবে সরকার
  • গত ৩ বছরে বন্ধ হয়েছে ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ
  • ঈদের আগেই ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে: বিজিএমইএ

সুতা আমদানিতে শুল্কারোপের সিদ্ধান্ত প্রত্যাহার চায় বিজিএমইএ-বিকেএমইএ, নইলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

টিবিএস রিপোর্ট
19 January, 2026, 01:20 pm
Last modified: 19 January, 2026, 01:23 pm
প্রতীকী ছবি: পিক্সাবে

তৈরি পোশাক শিল্পের মূল কাঁচামাল সুতা বা ইয়ার্ন আমদানিতে নতুন করে প্রায় ৩৭ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে শিল্পের অস্তিত্ব রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পোশাক রপ্তানিকারকরা। সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা দেয় বিজিএমইএ ও বিকেএমইএ।

সংবাদ সম্মেলনে বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান বলেন, 'এই অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে আমরা আমাদের শিল্পের অস্তিত্ব রক্ষায় কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব।'

শুল্ক আরোপের সিদ্ধান্তকে 'আত্মঘাতী' আখ্যা দিয়ে তিনি আরও বলেন, 'একটি ইন্ডাস্ট্রি বাঁচাতে গিয়ে দুটি ইন্ডাস্ট্রি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।' তবে কী ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।

বিকেএমইএর এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান বলেন, 'নতুন করে ডিউটি [শুল্ক] আরোপের কারণে বায়াররা [ক্রেতা] ভীত। বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি বাজারের প্রতিনিধির সঙ্গে আমার কথা হয়েছে। তারা এই বিষয়টিকে ভালোভাবে নেয়নি।'

সম্প্রতি দেশের সুতা উৎপাদনকারী মিলগুলোকে বাঁচানোর স্বার্থে সুতা আমদানিতে শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এটি কার্যকর হলে ইয়ার্ন আমদানিতে প্রায় ৩৭ শতাংশ শুল্ক যুক্ত হবে। এর ফলে আমদানি নিরুৎসাহিত হবে এবং রপ্তানিকারকরা স্থানীয় বাজার থেকে সুতা কিনতে বাধ্য হবেন।

তবে রপ্তানিকারকদের আশঙ্কা, এতে প্রতি কেজি সুতায় তাদের ৩০ থেকে ৬০ সেন্ট পর্যন্ত বাড়তি খরচ হবে, যা উৎপাদন ব্যয় বাড়িয়ে দেবে। তাদের মতে, বর্তমান কঠিন পরিস্থিতিতে পোশাক শিল্প খাত এই বাড়তি চাপ বহন করতে পারবে না।

সংবাদ সম্মেলনে বিকেএমইএর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমসহ উভয় সংগঠনের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

ইয়ার্ন / সুতা আমদানি / বিজিএমইএ / বিকেএমইএ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • ছাদে সৌরবিদ্যুতের মাধ্যমে পোশাক খাতে বিদ্যুতের চাহিদার ১৪% পূরণ করা সম্ভব: গবেষণা 
  • ধুঁকতে থাকা কারখানাগুলোর জন্য প্রণোদনা দেবে সরকার
  • গত ৩ বছরে বন্ধ হয়েছে ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ
  • ঈদের আগেই ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে: বিজিএমইএ

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net