Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
হাদি হত্যা মামলায় পুলিশের তদন্তে ‘নারাজি’ ইনকিলাব মঞ্চের, কাল সারাদেশে বিক্ষোভ মিছিল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 January, 2026, 07:10 pm
Last modified: 15 January, 2026, 07:15 pm

Related News

  • ওসমান হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ১৫ বার পেছাল
  • ৭ দিনের মধ্যে হাদির খুনিদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চায় ইনকিলাব মঞ্চ, অন্যথায় শাহবাগে অবস্থানের ঘোষণা
  • ওসমান হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে  
  • ওসমান হাদিকে হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ১১ মার্চ
  • ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ১৯ ফেব্রুয়ারি

হাদি হত্যা মামলায় পুলিশের তদন্তে ‘নারাজি’ ইনকিলাব মঞ্চের, কাল সারাদেশে বিক্ষোভ মিছিল

আবদুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সাগর-রুনির মামলার মতো এই হত্যাকাণ্ডকেও ঝুলিয়ে রাখা যাবে না।’
টিবিএস রিপোর্ট
15 January, 2026, 07:10 pm
Last modified: 15 January, 2026, 07:15 pm
আজ (১৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় পুলিশের দাখিল করা তদন্ত প্রতিবেদন বা চার্জশিটের ওপর 'নারাজি' দিয়েছে ইনকিলাব মঞ্চ। একইসঙ্গে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আগামীকাল শুক্রবার) সারাদেশে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের ডাক দিয়েছে সংগঠনটি। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এসব তথ্য জানান।

এর আগে আদালত সংগঠনটির নারাজি আবেদন মঞ্জুর করে মামলাটি পুনর্তদন্তের নির্দেশ দেন।

সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অভিযোগ করা হয়, শুরু থেকেই পুলিশ এই মামলার তদন্তে অসহযোগিতা করে আসছে। 

তারা বলেন, ২০২৪ সালের ডিসেম্বরে শহীদ ওসমান হাদি নিজের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় একটি জিডি করেছিলেন, যা পুলিশ প্রথমে অস্বীকার করেছিল। পরবর্তীতে প্রমাণের ভিত্তিতে তারা তা স্বীকার করতে বাধ্য হয়।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, 'পুলিশ যে চার্জশিট দাখিল করেছে, তাতে মূল পরিকল্পনাকারীদের আড়াল করা হয়েছে। ওসমান হাদি আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে একটি মামলার এক নম্বর সাক্ষী ছিলেন। এই হত্যাকাণ্ডকে কেবল 'বিচ্ছিন্ন ঘটনা' হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা আমরা মেনে নেব না।'

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আদালত পুনর্তদন্তের নির্দেশ দেওয়ায় তারা সন্তুষ্ট। তবে তদন্তের ভার কোনো নিরপেক্ষ সংস্থাকে দেওয়ার দাবি জানান তারা।

প্রয়োজনে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা নেওয়ারও আহ্বান জানানো হয়।

আবদুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দিয়ে বলেন, 'সাগর-রুনির মামলার মতো এই হত্যাকাণ্ডকেও ঝুলিয়ে রাখা যাবে না। আগামীকাল সারাদেশের জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এরপরও যদি বিচারের দৃশ্যমান অগ্রগতি না হয়, তবে সচিবালয় বা সংসদ ভবন ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।'

Related Topics

টপ নিউজ

হাদি হত্যা মামলা / ইনকিলাব মঞ্চ / সারাদেশে বিক্ষোভ মিছিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • ওসমান হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ১৫ বার পেছাল
  • ৭ দিনের মধ্যে হাদির খুনিদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চায় ইনকিলাব মঞ্চ, অন্যথায় শাহবাগে অবস্থানের ঘোষণা
  • ওসমান হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে  
  • ওসমান হাদিকে হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ১১ মার্চ
  • ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ১৯ ফেব্রুয়ারি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net