Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও সক্রিয় ও কৌশলী হতে হবে: নজরুল ইসলাম খান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 January, 2026, 05:00 pm
Last modified: 09 January, 2026, 05:05 pm

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও সক্রিয় ও কৌশলী হতে হবে: নজরুল ইসলাম খান

তিনি বলেন, 'দলের সিদ্ধান্তের বাইরে যারা প্রার্থী হয়েছেন, তাদের ইতোমধ্যে মনোনয়ন প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। অনেকেই সাড়া দিয়েছেন। আমরা আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই পরিস্থিতির পুরোপুরি উন্নতি হবে এবং দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে লড়বে।' 
টিবিএস রিপোর্ট
09 January, 2026, 05:00 pm
Last modified: 09 January, 2026, 05:05 pm
ছবি: টিবিএস

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও সক্রিয় ও কৌশলী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, 'একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অপরিহার্য। এটি নিশ্চিত করা সরকারের প্রাথমিক দায়িত্ব এবং আমরা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বারবার তাগিদ দিয়ে আসছি।'

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য কর্মময় জীবনের আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 'বগুড়া মিডিয়া এন্ড কালচারাল সোসাইটি' এই অনুষ্ঠানের আয়োজন করে।

বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে নজরুল ইসলাম খান বলেন, 'দেশনেত্রীর কর্মময় জীবন এতটাই বিস্তৃত ও বর্ণাঢ্য যে, একটি মাত্র প্রদর্শনীর মাধ্যমে তা পুরোপুরি ফুটিয়ে তোলা সম্ভব নয়। তার আপসহীন আন্দোলন, রাষ্ট্র পরিচালনা এবং উন্নয়নের নানা দিক নিয়ে আলাদা আলাদা বড় পরিসরে আয়োজন হওয়া প্রয়োজন।'

তিনি আরও বলেন, 'এদেশের মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা সরাসরি তার রাজপথের সংগ্রাম দেখেনি, তারা এই ধরনের প্রদর্শনীর মাধ্যমে অনুপ্রাণিত হবে। গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় তার লড়াই থেকে সবার শিক্ষা নেওয়ার আছে। তার জানাজায় মানুষের অভূতপূর্ব উপস্থিতিই প্রমাণ করে তিনি কতটা জননন্দিত ছিলেন।' 

তারেক রহমানের নেতৃত্ব প্রসঙ্গে বিএনপির এই প্রবীণ নেতা বলেন, 'সব রাজনৈতিক নেতা উত্তরাধিকার রেখে যেতে পারেন না। তবে বেগম জিয়া তার আদর্শের উত্তরাধিকার হিসেবে তারেক রহমানকে রেখে গেছেন। তিনি এখন দেশের মানুষের আশার আলো এবং তার নেতৃত্বেই জনগণ একটি ইতিবাচক পরিবর্তন দেখতে চায়।'

সাম্প্রতিক সহিংসতা ও ষড়যন্ত্র প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, 'গণতন্ত্রের পথে উত্তরণ ঠেকাতে কিছু অপশক্তি সবসময়ই বাধা সৃষ্টির চেষ্টা করে। তবে এদেশের মানুষ দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে পরীক্ষিত। এসব অপকর্ম করে সাধারণ মানুষকে থামানো যাবে না।'

নির্বাচনী প্রস্তুতি ও ইশতেহার প্রসঙ্গে নজরুল ইসলাম খান জানান, দলের ইশতেহার ও নির্বাচন পরিচালনার কাজ একটি বিশেষ টিমের মাধ্যমে দ্রুত এগিয়ে চলছে এবং খুব শিগগিরই তা জনগণের সামনে প্রকাশ করা হবে।

দলীয় বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, 'দলের সিদ্ধান্তের বাইরে যারা প্রার্থী হয়েছেন, তাদের ইতোমধ্যে মনোনয়ন প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। অনেকেই সাড়া দিয়েছেন। আমরা আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই পরিস্থিতির পুরোপুরি উন্নতি হবে এবং দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে লড়বে।' 

Related Topics

টপ নিউজ

বিএনপি / অন্তর্বতী সরকার / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net