Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
শরীয়তপুরে ছাত্রদল–এনসিপি সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৭

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 December, 2025, 09:35 pm
Last modified: 22 December, 2025, 09:57 pm

Related News

  • সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩
  • ৮ লাখ ৫২ হাজার কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির: শিক্ষা ও কর্মসংস্থানে জোর
  • হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩

শরীয়তপুরে ছাত্রদল–এনসিপি সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৭

আহতদের মধ্যে একজন চোখে গুরুতর আঘাত পেয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
22 December, 2025, 09:35 pm
Last modified: 22 December, 2025, 09:57 pm
ছবি: টিবিএস

শরীয়তপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। সংঘর্ষে ছাত্রদলের সাত নেতা–কর্মী আহত হয়েছেন।  

আহতদের মধ্যে একজন চোখে গুরুতর আঘাত পেয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে শরীয়তপুর শহরের চৌরঙ্গী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

আহতরা হলেন— নাঈম বেপারী, সাগর চৌকিদার, আরমান হোসেন, আবিদ খান ও ইসাহাক সরদার। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবিতে আজ বিকেলে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন এনসিপির নেতা-কর্মীরা। মানববন্ধন শেষে নেতা–কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় মিছিলের মধ্যে ছাত্রদলের এক কর্মীর সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।

ঘটনার প্রতিবাদে ছাত্রদল শহরে বিক্ষোভ মিছিল বের করলে চৌরঙ্গী এলাকায় উভয়পক্ষ মুখোমুখি হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। সংঘর্ষে ছাত্রদলের সাত নেতা–কর্মী আহত হন।

আহতদের মধ্যে যুবদল নেতা নাঈম বেপারী চোখে গুরুতর আঘাত পাওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পর শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসাহাক সরদার অভিযোগ করে বলেন, কথা কাটাকাটি থেকে এনসিপির নেতা–কর্মীরা ছাত্রদলের এক কর্মীকে মারধর করেন। বিষয়টি মীমাংসার জন্য চৌরঙ্গী এলাকায় গেলে পরিকল্পিতভাবে দেশিয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা হয়। 

তার দাবি- হামলায় তিনিসহ সাত-আটজন নেতা–কর্মী আহত হন। এনসিপির কয়েকজন নেতা সামনে থেকে এ হামলায় নেতৃত্ব দেন এবং পেছনে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের লোকজন জড়িত।  

এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার বলেন, ওসমান হাদি হত্যা ও খুলনায় আমাদের এক নেতাকে গুলি করা হয়েছে। এরই প্রতিবাদে আমরা মিছিল করছিলাম। আমাদের মিছিলের মধ্যে একটি ছেলে ছুরি নিয়ে ঢুকেছিল। সে কাউকে হত্যা করার চেষ্টা করছিল। সেই ঘটনাই শান্ত করার চেষ্টা করা হচ্ছিল। এ সময় ছাত্রদল-যুবদল অতর্কিত হামলা করে। আমাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। তখন ঘটনাটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।  

আহতদের বিষয়ে জানতে চাইলে শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লিমিয়া সাবিনা জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাত থেকে আটজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনের চোখে মারাত্মক আঘাত থাকায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, 'মোটরসাইকেল গায়ে লাগাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে উত্তেজনা সৃষ্টি হয়। উভয়পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।'

তিনি বলেন, 'শুরুতে হতাহতের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।' 

ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

শরীয়তপুর / এনসিপি / ছাত্রদল / সংঘর্ষ / আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩
  • ৮ লাখ ৫২ হাজার কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির: শিক্ষা ও কর্মসংস্থানে জোর
  • হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net