Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
গণতন্ত্রে বিশ্বাসী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

বাংলাদেশ

বাসস
21 December, 2025, 11:00 pm
Last modified: 21 December, 2025, 11:08 pm

Related News

  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়
  • 'বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন জানি?': দাবি মমতা ব্যানার্জীর
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ
  • জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • শিশুহত্যা-ধর্ষণসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সরকারি দলের লোকেরা জড়িত: জামায়াত নেতা তাহের

গণতন্ত্রে বিশ্বাসী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

তিনি বলেন, সামনের দিনগুলো আমাদের খুব ভাল দিন নয়। দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অরাজকতা শুরু হয়েছে বা কেউ কেউ করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
বাসস
21 December, 2025, 11:00 pm
Last modified: 21 December, 2025, 11:08 pm
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপিসহ যেসব দল গণতন্ত্রে বিশ্বাস করে তাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, সামনের দিনগুলো আমাদের খুব ভাল দিন নয়। দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অরাজকতা শুরু হয়েছে বা কেউ কেউ করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। 

আজ রোববার বগুড়ায় জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ্য উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন। 

শহরের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

আগামী দিনে দেশকে গড়ে তোলার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কঠোর পরিশ্রম করার আহ্বান জানিয়ে তারেক বলেন, দেশের লাখ লাখ মানুষ বেকার হয়ে যাচ্ছে। তাদের কর্মসংস্থানের উপায় বের করতে হবে। কৃষকেরা নাজেহাল অবস্থার মধ্যে আছে। তারা তাদের ফসলের ন্যায্য মূল্য পায় না। বাজার ব্যবস্থায় দুষ্টু চক্র ঢুকে পড়েছে তাদের থেকে বের হতে হবে। যাতে মানুষ সহজেই ন্যায্য মূল্যে তাদের নিত্য পণ্য সংগ্রহ করতে পারে। এগুলো নিশ্চিত করতে হলে অনেক কাজ করতে হবে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৫ সালের পর দেশকে ধ্বংসের কিনার থেকে উদ্ধার করেছিলেন। একইভাবে বিএনপি চেয়ারপার্সনও স্বৈরাচারের কবলে পড়া দেশকে উদ্ধার করে উন্নয়নের দিকে নিয়ে এসেছিলেন। এই দুই নেতার সৈনিকদের সামনে আবার সুযোগ এসেছে দেশটাকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে। 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি গণতন্ত্রের পক্ষে ছিলেন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শহীদ ওসমান হাদি গণতন্ত্রের পথেই ছিলেন, তিনি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। শহীদ ওসমান হাদি, জুলাই শহীদ এবং একাত্তরের মুক্তিযোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, তাহলে আমাদের ঐক্যবদ্ধভাবে দেশে শান্তি প্রতিষ্ঠায় এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপি'র তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা একেএম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, গোলাম মোহাম্মদ সিরাজ, মোশারফ হোসেন, সাইফুল ইসলাম ও আলী আজগর হেনা।

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / বিএনপি / ওসমান হাদি / বগুড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়
  • 'বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন জানি?': দাবি মমতা ব্যানার্জীর
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ
  • জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • শিশুহত্যা-ধর্ষণসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সরকারি দলের লোকেরা জড়িত: জামায়াত নেতা তাহের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net