Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
গণমাধ্যমকে প্রতিপক্ষ না বানানোর আহ্বান ইআরএফের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 December, 2025, 10:25 pm
Last modified: 19 December, 2025, 10:29 pm

Related News

  • দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী
  • ‘দেশীয় ব্যবস্থাপনায়ই’ থাকা উচিত চট্টগ্রাম বন্দর: আনু মুহাম্মদ
  • ইআরএফ বেস্ট রিপোর্টিং পুরস্কার পেলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর ৩ সাংবাদিক
  • তৈ‌রি পোশাক খাতের অস্থিতিশীলতায় বি‌দে‌শি ক্রেতারা চলে যাচ্ছেন: তপন চৌধুরী 
  • চার বছরে ট্যাক্স রিটার্ন দাখিল দ্বিগুণ হচ্ছে: এনবিআর চেয়ারম্যান

গণমাধ্যমকে প্রতিপক্ষ না বানানোর আহ্বান ইআরএফের

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমের কণ্ঠ রুদ্ধ করতে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন কিংবা হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের সাংবিধানিক অধিকার এবং আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী।
টিবিএস রিপোর্ট
19 December, 2025, 10:25 pm
Last modified: 19 December, 2025, 10:29 pm
ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)। একইসঙ্গে জ্যেষ্ঠ সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তার ঘটনায়ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম এক বিবৃতিতে এই নিন্দা জানান। তারা অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রাণ হারানোর ঘটনাকে কেন্দ্র করে কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তি এই দুই পত্রিকা অফিসে হামলা চালিয়েছে। এছাড়া হামলার সময় অবরুদ্ধ সাংবাদিকদের উদ্ধার করতে গিয়ে নাজেহাল ও হেনস্তার শিকার হয়েছেন ইংরেজি দৈনিক দ্য নিউ এজ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক নূরুল কবীর।

ইআরএফ নেতৃবৃন্দ বলেন, 'মনে হচ্ছে একটি গোষ্ঠী অত্যন্ত সচেতনভাবে গণমাধ্যমকে প্রতিপক্ষ বানাতে টার্গেট করে এই হামলা চালিয়েছে। হাদির মৃত্যুকে পুঁজি করে কতিপয় মহল নিজেদের কদর্য চেহারা প্রকাশ করেছে। স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী বর্তমান সরকারের সময়ে এমন ঘটনা ন্যক্কারজনক।'

সংবাদমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমের কণ্ঠ রুদ্ধ করতে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন কিংবা হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের সাংবিধানিক অধিকার এবং আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ক্ষুদ্ধ বিক্ষোভকারীরা প্রথমে প্রথম আলো এবং পরে দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় অনেক সাংবাদিক ভবনের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে সেনা, পুলিশ ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ফায়ার সার্ভিস আটকা পড়া সাংবাদিকদের উদ্ধার করে।

হামলার জেরে শুক্রবার পত্রিকা দুটির ছাপা সংস্করণ প্রকাশ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন শীর্ষ কর্মকর্তারা।

Related Topics

টপ নিউজ

ইআরএফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী
  • ‘দেশীয় ব্যবস্থাপনায়ই’ থাকা উচিত চট্টগ্রাম বন্দর: আনু মুহাম্মদ
  • ইআরএফ বেস্ট রিপোর্টিং পুরস্কার পেলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর ৩ সাংবাদিক
  • তৈ‌রি পোশাক খাতের অস্থিতিশীলতায় বি‌দে‌শি ক্রেতারা চলে যাচ্ছেন: তপন চৌধুরী 
  • চার বছরে ট্যাক্স রিটার্ন দাখিল দ্বিগুণ হচ্ছে: এনবিআর চেয়ারম্যান

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net