Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
ভোজ্যতেলের দাম বৃদ্ধি: ব্যবসায়ীদের সিদ্ধান্তে মন্ত্রণালয়ের আপত্তি, রোববার চূড়ান্ত বৈঠক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 December, 2025, 08:40 pm
Last modified: 04 December, 2025, 08:54 pm

Related News

  • ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • বাজেট ২০২৬-২৭: স্কিন কেয়ার ও প্রসাধনীর কাঁচামাল আমদানিতে শুল্ক কমছে
  • শিল্প সুরক্ষা ও স্থানীয় উৎপাদনে জোর, বাজেটে আমদানি শুল্ক ও কর কাঠামোয় বড় পরিবর্তন আসছে
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • শিক্ষার্থীদের জন্য ইলেক্ট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার

ভোজ্যতেলের দাম বৃদ্ধি: ব্যবসায়ীদের সিদ্ধান্তে মন্ত্রণালয়ের আপত্তি, রোববার চূড়ান্ত বৈঠক

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যবসায়ীদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, তেলের দাম লিটারে ৯ টাকা বাড়ানো যাবে না। তবে এই বাড়তি দাম কমিয়ে কত নির্ধারণ করা হবে, তা নিয়ে উভয় পক্ষের মধ্যে মতপার্থক্য দেখা দেয়।
টিবিএস রিপোর্ট
04 December, 2025, 08:40 pm
Last modified: 04 December, 2025, 08:54 pm
ছবি: সংগৃহীত

ব্যবসায়ীদের একতরফাভাবে ভোজ্যতেলের দাম লিটারে ৯ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মেনে নেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। অন্যদিকে, দাম বাড়ানোর বিষয়ে নিজেদের অবস্থানে অনড় ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে ভোজ্যতেলের দাম আদতে কত বাড়বে, তা নির্ধারণে আগামী রোববার ব্যবসায়ীদের সঙ্গে ফের বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ অচলাবস্থা নিরসনের চেষ্টা করা হয়। তবে দীর্ঘ আলোচনা ও দরকষাকষির পরও উভয় পক্ষ কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যবসায়ীদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, তেলের দাম লিটারে ৯ টাকা বাড়ানো যাবে না। তবে এই বাড়তি দাম কমিয়ে কত নির্ধারণ করা হবে, তা নিয়ে উভয় পক্ষের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। ফলে রবিবার আরেক দফা বৈঠকের সিদ্ধান্ত হয়।

বৈঠকে সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের পাশাপাশি ভোজ্যতেল পরিশোধনকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সিটি গ্রুপের উপদেষ্টা অমিতাভ চক্রবর্তী, টিকে গ্রুপের পরিচালক শফিউল আথহার তাসলিম এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) উপ-মহাব্যবস্থাপক তসলিম শাহরিয়ার।

বৈঠক শেষে টিকে গ্রুপের পরিচালক শফিউল আথহার তাসলিম সংবাদমাধ্যমকে জানান, সরকারের পক্ষ থেকে দাম কমাতে বলা হয়েছে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে যতটুকু না বাড়ালেই নয়, সেটুকুই দাম বাড়ানো হয়েছে। তাই তাদের পক্ষে নতুন করে আর দাম কমানোর সুযোগ নেই।

প্রচলিত নিয়ম অনুযায়ী, ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন 'বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি মেনুফ্যাকচারারস অ্যাসোসিয়েশন'-এর আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের বিশ্লেষণের ওপর ভিত্তি করে ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয় দাম বাড়ানোর সিদ্ধান্ত দেয়। তবে সাম্প্রতিক পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়।

এর আগে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে গত ৮ সেপ্টেম্বর দেশের বাজারে প্রতি লিটার সয়াবিন ও পাম তেলের দাম ১০ টাকা বাড়ানোর অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেয় অ্যাসোসিয়েশন। এরপর গত ২২ সেপ্টেম্বর ট্যারিফ কমিশন ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে মন্ত্রণালয় প্রতি লিটারে মাত্র এক টাকা বাড়ানোর সিদ্ধান্ত দেয়।

তবে অ্যাসোসিয়েশন সরকারের ওই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে। তাদের যুক্তি ছিল, খোদ ট্যারিফ কমিশনের বিশ্লেষণেই অন্তত ৩ থেকে ৪ টাকা দাম বাড়ানোর সুযোগ রয়েছে। যদিও মন্ত্রণালয়ের ধারণা ছিল, কমিশনের বিশ্লেষণ পদ্ধতিতে ত্রুটি থাকতে পারে। সে সময় ব্যবসায়ীরা দাম না বাড়ালেও কয়েক মাস ধরে দাম সমন্বয়ের দাবি জানিয়ে আসছিলেন।

পরবর্তীতে গত ১০ নভেম্বর ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়টি জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আবারও চিঠি দেয় অ্যাসোসিয়েশন। চিঠিতে বলা হয়, আইন অনুযায়ী সমিতি সময়ে সময়ে ভোজ্যতেলের মূল্য যৌক্তিক ও ন্যায়সঙ্গতভাবে হ্রাস-বৃদ্ধি করে থাকে। এরই ধারাবাহিকতায় বর্তমান বাজার পরিস্থিতি এবং অক্টোবরের এলসি, এনবন্ড ও এক্স-বন্ড পরিস্থিতি বিবেচনায় নিয়ে ২৪ নভেম্বর থেকে নতুন দাম কার্যকর করার ঘোষণা দেওয়া হয়।

নতুন ঘোষিত দরে সমিতি প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১০ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৮৫ টাকা নির্ধারণ করে। এছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন ১৭৯ টাকা ও পাম অয়েল ১৬৯ টাকা নির্ধারণ করা হয়। বাণিজ্য মন্ত্রণালয় এই বাড়তি দাম অনুমোদন না করলেও গত কয়েকদিন ধরে কোম্পানিগুলো লিটারে ৯ টাকা বাড়িয়ে তেল বিক্রি শুরু করে।

এ বিষয়ে গত বুধবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সাংবাদিকদের বলেন, 'তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকারকে কিছুই জানানো হয়নি। কোম্পানিগুলো সামগ্রিকভাবে একত্রিত হয়ে দাম বাড়িয়েছে। ব্যবসায়ীরা যে প্রক্রিয়ায় ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন, এর কোনো আইনগত ভিত্তি নেই।'

তিনি আরও জানিয়েছিলেন, বিষয়টি নিয়ে খুব শিগগিরই বৈঠকে বসবে বাণিজ্য মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবারের বৈঠকটি অনুষ্ঠিত হলো, যা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।
 

Related Topics

টপ নিউজ

ভোজ্যতেল / আমদানি / ব্যবসায়ী প্রতিনিধি / বাণিজ্য মন্ত্রণালয় / সিটি গ্রুপ / টিকে গ্রুপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • বাজেট ২০২৬-২৭: স্কিন কেয়ার ও প্রসাধনীর কাঁচামাল আমদানিতে শুল্ক কমছে
  • শিল্প সুরক্ষা ও স্থানীয় উৎপাদনে জোর, বাজেটে আমদানি শুল্ক ও কর কাঠামোয় বড় পরিবর্তন আসছে
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • শিক্ষার্থীদের জন্য ইলেক্ট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net