Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
নির্বাচনের ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর পরিকল্পনা ইসির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 December, 2025, 10:05 pm
Last modified: 02 December, 2025, 10:55 pm

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

নির্বাচনের ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর পরিকল্পনা ইসির

এবার ভোটগ্রহণ দ্রুত করতে প্রতিটি কক্ষে অন্তত দুটি করে গোপনকক্ষ রাখার পরিকল্পনা রয়েছে ইসির।
টিবিএস রিপোর্ট
02 December, 2025, 10:05 pm
Last modified: 02 December, 2025, 10:55 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, এই প্রেক্ষাপটে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ অনুযায়ী ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত করা হতে পারে। 

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এ বিষয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ভোটগ্রহণের সময় বাড়ানো যায় কি না, তা নিয়ে আমরা ভাবছি। কমিশনের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।' আগামী রোববার কমিশনের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চলতি সপ্তাহে অনুষ্ঠিত এক বৈঠকে ভোটের সময় এক ঘণ্টা বাড়ানোর বিষয় মতামত আসে। বলা হয়, গণভোট ও জাতীয় নির্বাচনের ভোট গণনা যাতে বিলম্বিত না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। 

এবার ভোটগ্রহণ দ্রুত করতে প্রতিটি কক্ষে অন্তত দুটি করে গোপনকক্ষ (স্ট্যাম্পিং বুথ) রাখার পরিকল্পনা রয়েছে ইসির। প্রচলিত নিয়ম অনুযায়ী, একটি ভোটকক্ষে একটি গোপন কক্ষ থাকে।

ইসি আগামী জাতীয় নির্বাচনের জন্য সারা দেশে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র এবং ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি ভোটকক্ষ (বুথ) নির্ধারণ করেছে।

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে ভোটকেন্দ্র বা ভোটকক্ষ বাড়াতে হবে কি না, এমন প্রশ্নে গতকাল সোমবার ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ভোটকেন্দ্র বাড়াতে হবে কি না, বিষয়টি আলোচনায় এসেছিল। শনিবারের মক ভোটিংয়ে (ভোটের মহড়া) প্রাথমিকভাবে পাওয়া উপাত্ত থেকে ইসি মনে করছে, একটির জায়গায় দুটি গোপন কক্ষ করা হলে ভোটকেন্দ্র বাড়াতে হবে না।

ইসি জানিয়েছে, আগামী ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে হবে ভোটগ্রহণ।

Related Topics

টপ নিউজ

ইসি / নির্বাচন / ভোটগ্রহণ / ভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net