Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, আত্মপক্ষ শুনানি ১২ জানুয়ারি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 December, 2025, 10:20 pm
Last modified: 02 December, 2025, 10:24 pm

Related News

  • আমার সঙ্গে ডলার ছিল, সেটা কেউ দেখেনি, তাকেও ধরেন: আত্মপক্ষ শুনানিতে রামিসা হত্যার আসামি সোহেল
  • শিশু রামিসা হত্যা মামলায় আত্মপক্ষ শুনানি চলছে: নিজেকে নির্দোষ দাবি স্বপ্নার; সোহেল বললেন, 'মাফ করে দেন'
  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি
  • মানুষের ক্যানসার আরও ভালোভাবে বুঝতে বিজ্ঞানীদের সাহায্য করতে পারে বিড়াল: গবেষণা
  • শহরে যেভাবে সহজ হচ্ছে পোষা প্রাণী পালন

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, আত্মপক্ষ শুনানি ১২ জানুয়ারি

সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ১২ জানুয়ারি আসামির আত্মপক্ষ সমর্থন শুনানির তারিখ ধার্য করেন।
টিবিএস রিপোর্ট
02 December, 2025, 10:20 pm
Last modified: 02 December, 2025, 10:24 pm
সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হত্যার ঘটনায় একই এলাকার বাসিন্দা আকবর হোসেন শিবলুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ করেছেন আদালত। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালতে এজাজ হোসাইন মারওয়ান নামে এক ব্যক্তি সাক্ষ্য দেন।

সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ১২ জানুয়ারি আসামির আত্মপক্ষ সমর্থন শুনানির তারিখ ধার্য করেন।

এ নিয়ে মামলাটিতে চার জনের সাক্ষ্যগ্রহণ শেষ করেছেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দণ্ডবিধি আইনে ৪২৮ ধারায় সর্বোচ্চ সাজা দুই বছরের কারাদণ্ড রয়েছে।'

আসামির সর্বোচ্চ সাজা দাবি করেন এই আইনজীবী।

গত ৫ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির আবেদন করেন পিপলস ফর এনিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী।

ওইদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। 

পরবর্তীতে মোহাম্মদপুর থানা পুলিশ আসামি আকবর হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়েছে মর্মে প্রতিবেদন জমা দেন।

এরপর ‎গত ১৪ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের ৯ম তলার মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে এলোপাতাড়ি ফুটবলের মতো লাথি মারছেন। আসামির লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা দিয়ে পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করেন।

আরও জানা যায়, এই মামলার সাক্ষী বিষয়টি দেখে তৎক্ষণাৎ কী করবে বুঝতে না পেরে বাদীকে এই ঘটনার বিষয়ে অবগত করেন। বাদী আসামির বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য মানসিক প্রস্তুতি নেন।

এই বিষয়ে সাক্ষীদের বক্তব্য ও সিসিটিভি ফুটেজের মাধ্যমে নিশ্চিত হয় যে আসামি ইচ্ছাকৃতভাবে বিড়ালকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে।

মামলার এজাহারে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করেছিলেন এই বাদী।

Related Topics

টপ নিউজ

মোহাম্মদপুর / বিড়াল / সাক্ষ্যগ্রহণ শেষ / আত্মপক্ষ শুনানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • আমার সঙ্গে ডলার ছিল, সেটা কেউ দেখেনি, তাকেও ধরেন: আত্মপক্ষ শুনানিতে রামিসা হত্যার আসামি সোহেল
  • শিশু রামিসা হত্যা মামলায় আত্মপক্ষ শুনানি চলছে: নিজেকে নির্দোষ দাবি স্বপ্নার; সোহেল বললেন, 'মাফ করে দেন'
  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি
  • মানুষের ক্যানসার আরও ভালোভাবে বুঝতে বিজ্ঞানীদের সাহায্য করতে পারে বিড়াল: গবেষণা
  • শহরে যেভাবে সহজ হচ্ছে পোষা প্রাণী পালন

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net