Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
প্লট বরাদ্দে দুর্নীতি: শেখ হাসিনার রায়ে অসন্তোষ দুদকের

বাংলাদেশ

 টিবিএস রিপোর্ট
27 November, 2025, 04:45 pm
Last modified: 27 November, 2025, 05:19 pm

Related News

  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর
  • অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের মামলায় স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর 
  • আইনশৃঙ্খলা বাহিনীকে সোজা গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ

প্লট বরাদ্দে দুর্নীতি: শেখ হাসিনার রায়ে অসন্তোষ দুদকের

রায়ের প্রতিক্রিয়ায় দুদকের আইনজীবী মো. মইনুল হাসান বলেন, ‘শেখ হাসিনাসহ আসামিদের আমরা সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেছিলাম, আমরা সেটা পাইনি। দুদকের সঙ্গে আলোচনা করে, এই মামলার আপিলের ব্যাপারে সিদ্ধান্ত নেবো।’
 টিবিএস রিপোর্ট
27 November, 2025, 04:45 pm
Last modified: 27 November, 2025, 05:19 pm
ছবি: সংগৃহীত

প্লট বরাদ্দে দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনাকে দেওয়া ২১ বছরের রায়ে অসন্তোষ প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

রায়ের প্রতিক্রিয়ায় দুদকের আইনজীবী মো. মইনুল হাসান বলেন, 'শেখ হাসিনাসহ আসামিদের আমরা সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেছিলাম, আমরা সেটা পাইনি। দুদকের সঙ্গে আলোচনা করে, এই মামলার আপিলের ব্যাপারে সিদ্ধান্ত নেবো।'

অন্যদিকে তিন মামলায় একবছর করে তিন বছর সাজাপ্রাপ্ত একমাত্র কারাগারে থাকা আসামি খোরশেদ আলম রায়ের পর কাঠগড়ায় দাড়িয়ে সাংবাদিকদের বলেন, 'আমি ন্যায়বিচার পাইনি।'

ঢাকার পূর্বাচলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাত বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড হয়েছে। পাশাপাশি ৩ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।

এদিকে, তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

এছাড়াও, তাকে এক লাখ টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে। আর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ৫ বছরের কারদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া, এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। 

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকার বিশেষ জজ-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালত এই রায় ঘোষণা করেন। 

পৃথক তিন মামলায় শেখ হাসিনাসহ ২১ জনের রায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকারকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

এদিকে, রায় শেষে অসন্তোষ প্রকাশ করেছেন দুদকের আইনজীবীরা।

রায়ের অসন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মইনুল হাসান বলেন, 'শেখ হাসিনাসহ সব আসামির আমরা সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেছিলাম, আমরা সেটা পাইনি। দুদকের সঙ্গে আলোচনা করে, এই মামলার আপিলের ব্যাপারে সিদ্ধান্ত নেবো।'

রাষ্ট্রপক্ষের অপর আইনজীবী সুলতান মাহমুদ বলেন, আদালত বলেছেন যে সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১, ১৬৩, ১৬৪, ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা প্রমাণিত হয়নি। শুধু মাত্র দুদকের আইনের ৫(২) ধারা প্রমাণিত হওয়ায় তাদের সাজা হয়েছে। আর শেখ হাসিনার বিরুদ্ধে ১৬১, ৪০৯,১০৯ ধারা প্রমাণিত হয়নি। শুধুমাত্র দণ্ডবিধির ৪২০ ধারা ও দুদক আইনের ৫ (২) ধারা প্রমাণিত হয়েছে। এই রায়ে আমরা অসন্তুষ্ট।

এদিকে, কারাগারে থাকা একমাত্র আসামি খুরশীদ আলম রায়ের প্রতিক্রিয়া বলেছেন, আমি এই মামলায় নির্দোষ। আমি ন্যায়বিচার পাইনি। আইনজীবীর সঙ্গে কথা বলে আপিলের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেবো।

Related Topics

টপ নিউজ

দুদক / প্লট বরাদ্দে দুর্নীতি / শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর
  • অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের মামলায় স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর 
  • আইনশৃঙ্খলা বাহিনীকে সোজা গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net