Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুলের আরও ৪৪ কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 November, 2025, 02:55 pm
Last modified: 24 November, 2025, 02:56 pm

Related News

  • শ্রমমন্ত্রীর আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার নাসা গ্রুপের শ্রমিকদের
  • বেতন-ভাতার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ
  • নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুলের স্ত্রীর ৪ কোটি ২৭ লাখ টাকার জমি জব্দের নির্দেশ
  • সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও তার পরিবারের ১৪ একর জমি-ফ্ল্যাট জব্দের আদেশ
  • নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত: শ্রম উপদেষ্টা

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুলের আরও ৪৪ কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ

দুদকের আবেদনের পর ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
টিবিএস রিপোর্ট
24 November, 2025, 02:55 pm
Last modified: 24 November, 2025, 02:56 pm
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ফাইল ছবি: সংগৃহীত

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের গুলশানের ৩৯ দশমিক ৭৫ কাঠার প্লটসহ ৪৮৭ শতক জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পর ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এসব সম্পদের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৪৪ কোটি ৭৮ লাখ ৮৭ হাজার টাকা।

জব্দকৃত সম্পদের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ৩১০ শতক এবং ঢাকার আশুলিয়া উপজেলার ১৭৭ শতক জমি। বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন নিশ্চিত করেন।

দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজ সম্পদ জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ ও দুর্নীতির মাধ্যমে ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখল করেছেন। এ অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত ৬ মার্চ ২০২৫ এবং ১৮ নভেম্বর দুই দফায় তার কিছু সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়।

আবেদনে আরও বলা হয়, শ্রমিকদের বেতন–ভাতা পরিশোধ ও নাসা গ্রুপের বিভিন্ন পাওনা পরিশোধের অজুহাতে আসামি নজরুল ইসলাম মজুমদার এসব সম্পত্তি বিক্রির চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে এই সম্পদ হস্তান্তর বা বিক্রি হলে রাষ্ট্রের ক্ষতি হবে। তাই সম্পদ জব্দ করা জরুরি।

গত ১৮ নভেম্বর তার তেজগাঁও এলাকার ১৬ দলিল, বাড্ডার ৩০ দলিল এবং জলসিঁড়ি আবাসিক প্রকল্পের ৭ দলিলের ১৬২ কাঠা সম্পদ অবরুদ্ধ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১৮০ কোটি ৩৭ লাখ ৮৮ হাজার টাকা। এছাড়া তিনটি ব্যাংক হিসাবে রয়েছে ২ কোটি ২ লাখ ৩৮৪ টাকা।

Related Topics

টপ নিউজ

নাসা গ্রুপ / নজরুল ইসলাম মজুমদার / সম্পদ জব্দ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • শ্রমমন্ত্রীর আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার নাসা গ্রুপের শ্রমিকদের
  • বেতন-ভাতার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ
  • নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুলের স্ত্রীর ৪ কোটি ২৭ লাখ টাকার জমি জব্দের নির্দেশ
  • সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও তার পরিবারের ১৪ একর জমি-ফ্ল্যাট জব্দের আদেশ
  • নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত: শ্রম উপদেষ্টা

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net