Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
বন্দর বিদেশিদের দিলে ৯০ শতাংশ শ্রমিক বেকার হবে: শ্রমিক নেতাদের আশঙ্কা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 November, 2025, 04:10 pm
Last modified: 22 November, 2025, 04:19 pm

Related News

  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: ২ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

বন্দর বিদেশিদের দিলে ৯০ শতাংশ শ্রমিক বেকার হবে: শ্রমিক নেতাদের আশঙ্কা

তারা বলছেন, চট্টগ্রাম বন্দরকে বিদেশি ব্যবস্থাপনায় দিলে জাতীয় নিরাপত্তা, বাণিজ্য নিয়ন্ত্রণ ও শ্রমবাজার সবই ঝুঁকির মুখে পড়বে।
টিবিএস রিপোর্ট
22 November, 2025, 04:10 pm
Last modified: 22 November, 2025, 04:19 pm
ছবি: টিবিএস

চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ায় উদ্বেগ জানিয়ে শ্রমিক নেতারা বলেছেন, বন্দর বিদেশিদের হাতে গেলে দেশের অর্থনীতি অচল হয়ে যাবে এবং বন্দরের ৯০ শতাংশ শ্রমিক বেকার হয়ে পড়বে।

শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রামে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের বিভাগীয় কনভেনশনে বক্তারা এ আশঙ্কা প্রকাশ করেন। 

তারা বলছেন, চট্টগ্রাম বন্দরকে বিদেশি ব্যবস্থাপনায় দিলে জাতীয় নিরাপত্তা, বাণিজ্য নিয়ন্ত্রণ ও শ্রমবাজার সবই ঝুঁকির মুখে পড়বে।

আন্দোলনের অংশ হিসেবে আগামী ২৬ নভেম্বর জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন শ্রমিক নেতারা।

তারা বলেন, বন্দর পরিচালনা ও উন্নয়নকে বিদেশি কোম্পানির ওপর নির্ভরশীল করলে কর্মসংস্থানের নিরাপত্তা থাকবে না। স্থানীয় শ্রমিকদের পরিবর্তে আউটসোর্সিং ও বিদেশি কর্মী ব্যবস্থাপনা বাড়বে, যা সামগ্রিক শ্রমবাজারকে ক্ষতিগ্রস্ত করবে।

জাতীয় শ্রমিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন শাহিন অভিযোগ করে বলেন, 'মা, মাটি, মোহনা বিদেশিদের দেব না। বন্দর বিদেশিদের দিলে ৯০ শতাংশ শ্রমিক বেকার হয়ে যাবে।'

ট্রেড ইউনিয়ন কেন্দ্রের চট্টগ্রাম জেলা সভাপতি তপন দত্ত বলেন, 'আগের সরকারের নীতিগত ভুল শ্রমিকদের বিপর্যস্ত করেছে। কিন্তু নতুন সরকারের সিদ্ধান্তগুলোও শ্রমবান্ধব হচ্ছে না। বিশেষ করে বন্দর ইজারা প্রসঙ্গ শ্রমিকের অস্তিত্বে বড় ধাক্কা দেবে। আগের সরকারের সব কিছু খারাপ, কিন্তু এটা কেন ভালো?  নাকি এটার পেছনে কোনো দুরভিসন্ধি রয়েছে?'

শ্রম সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান সুলতান উদ্দিন আহমেদ বলেন, 'বন্দরের মতো জাতীয় সম্পদ নিয়ে সিদ্ধান্তের আগে জনগণ ও শ্রমিকদের মতামত নেওয়া অপরিহার্য। এখানে সেটি উপেক্ষিত হয়েছে। এটিকে সুদূরপ্রসারী রাজনৈতিক ও অর্থনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে দেখা উচিত।'

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, বিএলএফের সাংগঠনিক সম্পাদক রবিউল হক প্রমুখ।

Related Topics

টপ নিউজ

বন্দর / বাণিজ্য / নিরাপত্তা / শ্রমিক / বেকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: ২ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net