Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
প্রসিকিউশন ভবনের সামনে ককটেল সদৃশ বোমা নিক্ষেপ, পুলিশ বলছে চকলেট বোমা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 November, 2025, 05:30 pm
Last modified: 18 November, 2025, 07:00 pm

Related News

  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল
  • গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের আশপাশে ককটেল বিস্ফোরণ
  • হাদি হত্যার ঘটনায় জড়িত মোটরসাইকেল চালকের সহযোগী ও যুবলীগ কর্মী হিমন অস্ত্রসহ গ্রেপ্তার
  • রাজধানীর মিরপুর, মৌচাক ও শান্তিনগর এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
  • মেট্রোরেলের ট্র্যাক থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

প্রসিকিউশন ভবনের সামনে ককটেল সদৃশ বোমা নিক্ষেপ, পুলিশ বলছে চকলেট বোমা

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এতথ্য নিশ্চিত করেন।
টিবিএস রিপোর্ট
18 November, 2025, 05:30 pm
Last modified: 18 November, 2025, 07:00 pm
ছবি: টিবিএস

ঢাকার নিম্ন আদালতের পাবলিক প্রসিকিউটর ভবনের সামনে ককটেল সদৃশ বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৪ টা ১৫ মিনিটের দিকে এই ঘটনায় ঘটে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'এই বিল্ডিংয়ে অনেক পাবলিক প্রসিকিউটর বসেন। বিল্ডিংয়ের ওপরে আদালতও রয়েছে। আমরা আমাদের অফিসে বসে কাজ করছিলাম। এমন সময় আমরা একটি ককটেল বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাই। রুম থেকে বের হয়ে দেখি ড্রেনের সামনে কাঁদা ছিটকে রয়েছে। ড্রেনের সব কাদা আদালতের দেয়ালে লেগে রয়েছে।'

তিনি আরও বলেন, 'এটা একটি আদালত প্রাঙ্গণে সতর্ক বার্তা। আদালতে আতঙ্ক সৃষ্টি করার জন্য এই কাজটি করা হতে পারে। বিষয়টি প্রশাসন কর্মকর্তাদের গুরুত্বের সঙ্গে দেখা উচিত।'

এই পাবলিক প্রসিকিউটর বলেন, 'শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সারাদেশেই এমন ঘটনা ঘটেছে। এই ঘটনাটি এর ধারাবাহিকতার একটা অংশ হতে পারে।'

তিনি বলেন, 'পাবলিক প্রসিকিউশনের সামনে এমন ঘটনা আমাদের ভয়ভীতি দেখানোর জন্য করা হয়েছে। তারা বিভিন্নভাবে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছে।'

ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বলেন, 'এটি একটি নিন্দিত ঘটনা। আমার ধারণা গতকাল শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারাদেশে নিরবিচ্ছিন্ন ঘটনার এটা একটি অংশ হতে পারে। এই ঘটনাকে আইনজীবী সমাজ থেকে নিন্দা জানাচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে।'

ছবি: টিবিএস

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, 'বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে। যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ করার সাহস না পায়।'

প্রত্যক্ষদর্শী দুদকের পাবলিক প্রসিকিউট জহিরুল ইসলাম বলেন, 'বিকালের দিকে কোর্টের কাজ শেষ করে এই অফিসে এসে বসি। এরপর এখানে বসে একটি মামলার নথি দেখছিলাম। এমতাবস্থায় একটি বিকট শব্দ শুনতে পাই। বের হয়ে দেখি ককটেলের মত কিছু একটা ফুটে আছে। পরবর্তীতে পিপি এবং কোতোয়ালি থানার ওসিকে বিষয়টি অবগত করি। এরপর তারা এসে বিষয়ে পর্যবেক্ষণ করেছেন।'

তিনি আরও বলেন, 'আমি এই ঘটনাকে অন্তত উদ্বেগজনক বলে মনে করছি। আগামী মাসের দিকে শেখ হাসানির দুর্নীতির বেশ কয়েকটি মামলার রায় ঘোষণা করা হতে পারে। এর আগে এমন ঘটনা ঘটল! আমি মনে করি এটা একটি হুমকি। আমাদের এই মামলার বিচার থেকে বিরত রাখার জন্য এমন অপচেষ্টা হতে পারে।' 

প্রত্যক্ষদর্শীরা জানান, রেবতী ম্যানশন ভবনের পাশে নির্মাণাধীন আরেকটি ভবনের ৫ বা ৬ তলা থেকে ককটেল সদৃশ বোমা কেউ নিক্ষেপ করতে পারে।

এদিকে রাজধানীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, 'ঘটনাস্থল আমরা পরিদর্শক করেছি। ককটেল বিস্ফোরণের কোনো আলামত আমরা পাইনি। এটা ছোট ছোট পটকা বোম বা চকলেট জাতীয় কিছু হতে পারে।'

Related Topics

টপ নিউজ

ককটেল / প্রসিকিউশন ভবন / বোমা নিক্ষেপ / ঢাকা মহানগর দায়রা জজ আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল
  • গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের আশপাশে ককটেল বিস্ফোরণ
  • হাদি হত্যার ঘটনায় জড়িত মোটরসাইকেল চালকের সহযোগী ও যুবলীগ কর্মী হিমন অস্ত্রসহ গ্রেপ্তার
  • রাজধানীর মিরপুর, মৌচাক ও শান্তিনগর এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
  • মেট্রোরেলের ট্র্যাক থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net