Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
রাজধানীর মিরপুর, মৌচাক ও শান্তিনগর এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 December, 2025, 10:00 am
Last modified: 14 December, 2025, 10:04 am

Related News

  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল
  • চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩
  • মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ
  • গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের আশপাশে ককটেল বিস্ফোরণ
  • শরিয়তপুরে বসতঘরের ভেতরে ককটেল বিস্ফোরণ; নিহত ১, আহত ২

রাজধানীর মিরপুর, মৌচাক ও শান্তিনগর এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১

টিবিএস রিপোর্ট
14 December, 2025, 10:00 am
Last modified: 14 December, 2025, 10:04 am
প্রতীকী ছবি: টিবিএস

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত মিরপুর, মৌচাক ও শান্তিনগর এলাকায় অন্তত চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এসব ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর-১ নম্বরের মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সের ছাদ থেকে নিচের ফুটপাতে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকা ফুটপাতের এক দোকানি আহত হন। বিস্ফোরণের পরপরই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কেউ মার্কেটের ওপর থেকে ককটেলটি ছুড়ে পালিয়ে গেছে। এতে ওই দোকানি সামান্য আহত হয়েছেন।'

এরপর সন্ধ্যার পর রাজধানীর আরও কয়েকটি স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সোয়া ৮টার দিকে শান্তিনগর মোড়ের পশ্চিম পাশে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ককটেলটি রাস্তার পাশের একটি গাছে থাকা বিজ্ঞাপনী বিলবোর্ডে আঘাত করে বিস্ফোরিত হয়।

এর কিছুক্ষণ পর রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের পুলিশ বক্সের কাছে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে, রাত পৌনে ৯টার দিকে মৌচাক মোড়েও একটি ককটেল বিস্ফোরিত হয়।

পুলিশ জানিয়েছে, মিরপুর-১০, শান্তিনগর ও মৌচাকের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এসব ঘটনায় ওই সব এলাকায় সাময়িক আতঙ্কের সৃষ্টি হয়।

Related Topics

টপ নিউজ

ককটলে বিস্ফোরণ / ককটেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল
  • চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩
  • মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ
  • গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের আশপাশে ককটেল বিস্ফোরণ
  • শরিয়তপুরে বসতঘরের ভেতরে ককটেল বিস্ফোরণ; নিহত ১, আহত ২

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net