Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
এনবিআরের আন্দোলনে বরখাস্তদের বিষয়ে ইতিবাচক সমাধানের চিন্তা: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 November, 2025, 10:00 am
Last modified: 16 November, 2025, 10:05 am

Related News

  • কর ফাইলে বাড়তি স্বর্ণ দেখিয়ে কর ফাঁকি দেওয়া ঠেকাতে ১৫% গেইন ট্যাক্স আরোপের প্রস্তাব এনবিআরের
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • ব্যবসার খরচ কমাতে স্থানীয় সরবরাহে উৎসে কর ৫ শতাংশ থেকে কমে ৪ শতাংশ হতে পারে  
  • ৬ নবজাতকের মৃত্যু: ‘অপ্রত্যাশিত অবহেলা’কে দায়ী করে ২ কর্মীকে বরখাস্ত করল আদ-দ্বীন হাসপাতাল

এনবিআরের আন্দোলনে বরখাস্তদের বিষয়ে ইতিবাচক সমাধানের চিন্তা: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা বলেন, ‘ওই আন্দোলনের সময় সরকার দুই মাস ধৈর্য ধরেছে। তখন বিভিন্ন কর্মকর্তার বিষয়ে নানা অভিযোগ আসলেও বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো নিয়ে নেতিবাচক চিন্তা করা হয়নি।’
টিবিএস রিপোর্ট
16 November, 2025, 10:00 am
Last modified: 16 November, 2025, 10:05 am
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অলঙ্করণ: টিবিএস

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পৃথক করার প্রেক্ষাপটে আন্দোলনে যুক্ত হওয়া বরখাস্ত কর্মকর্তাদের বিষয়ে সরকার ইতিবাচক চিন্তা করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

তিনি বলেন, 'যতটুকু সম্ভব সমাধান করার চেষ্টা করা হবে। যা হয়ে গেছে, সেটি নিয়ে কিছু ইতিবাচক চিন্তা করা হবে। কারণ কাজের পরিবেশ ভালো না থাকলে কর্মস্পৃহা কমে যাবে।'

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় অর্থ উপদেষ্টা বলেন, 'ওই আন্দোলনের সময় সরকার দুই মাস ধৈর্য ধরেছে। তখন বিভিন্ন কর্মকর্তার বিষয়ে নানা অভিযোগ আসলেও বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো নিয়ে নেতিবাচক চিন্তা করা হয়নি।'

তিনি বলেন, 'একটা বিষয়ে বিবেচনা করা হতো যে এই চাকরির ওপরই তাদের রুটি-রুজি নির্ভর করে।'

এনবিআরের আন্দোলনের ওই ঘটনার পর অনেকেই অর্থ উপদেষ্টাকে নিয়ে নানাভাবে সমালোচনা করছেন বলে মন্তব্য করে তিনি বলেন, 'এনবিআরের কর্মকর্তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই। তবে ফেসবুকে এনবিআরের কর্মকর্তাদের অনেকেই অনেক লেখালেখি করেন।'

ফেসবুক অ্যাকাউন্ট না থাকায় সেগুলো পড়ে দেখা হয় না জানিয়ে তিনি বলেন, 'বিদেশ থেকে আমার আত্মীয়-স্বজন জানায় যে এনবিআরের কর্মকর্তারা আমাকে নিয়ে এমন সব লেখালেখি করেন, যেগুলো দেখলে ত হয়তো মেনে নিতে পারব না, মাথা নষ্ট হয়ে যাবে।'

এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ গঠনের পর 'কৌশলে এনবিআরের কর্তৃত্ব অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে' এমন অভিযোগ তুলে কর্মকর্তারা আন্দোলনে নামেন এবং গত জুনের শেষ দিকে এক পর্যায়ে বন্দরও অচল করে দেন।

এরপর সরকার কঠোর অবস্থানে যায় এবং কর্মকর্তারা আন্দোলন প্রত্যাহার করেন । তবে ওই ঘটনার জেরে এ পর্যন্ত ২০ জনের বেশি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। 

অন্যদিকে ফোর্স লিভে পাঠানো হয়েছে আরও অন্তত পাঁচ জন কর্মকর্তাকে। শত শত কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে বলেও এনবিআরে আলোচনা রয়েছে।

Related Topics

টপ নিউজ

এনবিআর / অর্থ উপদেষ্টা / বরখাস্ত / ড. সালেহউদ্দিন আহমেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • কর ফাইলে বাড়তি স্বর্ণ দেখিয়ে কর ফাঁকি দেওয়া ঠেকাতে ১৫% গেইন ট্যাক্স আরোপের প্রস্তাব এনবিআরের
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • ব্যবসার খরচ কমাতে স্থানীয় সরবরাহে উৎসে কর ৫ শতাংশ থেকে কমে ৪ শতাংশ হতে পারে  
  • ৬ নবজাতকের মৃত্যু: ‘অপ্রত্যাশিত অবহেলা’কে দায়ী করে ২ কর্মীকে বরখাস্ত করল আদ-দ্বীন হাসপাতাল

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net