Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
৩ রুটে বিআরটিসি বাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ই-টিকেট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 November, 2025, 05:50 pm
Last modified: 13 November, 2025, 05:54 pm

Related News

  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • বরিশালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনার প্রমাণ পেলেন স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারী ক্লোজড
  • জানাজায় যাওয়ার অনুমতি মেলেনি, জেলগেটেই বাবার মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা
  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ

৩ রুটে বিআরটিসি বাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ই-টিকেট

চুক্তি অনুযায়ী, ঢাকা-বরিশাল-ঢাকা, ঢাকা-দাউদকান্দি-ঢাকা এবং ঢাকা-আড়াইহাজার-ঢাকা রুটে চলাচলকারী বিআরটিসি বাসে পাইলট প্রকল্প হিসেবে এ সেবা প্রদান করা হবে। যাত্রীরা ওয়েব পোর্টাল, মোবাইল অ্যাপস, কল সেন্টার ও অন্যান্য অনলাইন মাধ্যম ব্যবহার করে টিকেট ক্রয় করতে পারবেন।
টিবিএস রিপোর্ট
13 November, 2025, 05:50 pm
Last modified: 13 November, 2025, 05:54 pm
ছবি: টিবিএস

যাত্রী পরিবহন সেবাকে প্রযুক্তিনির্ভর, আরও সহজতর ও জনবান্ধব করতে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) পাইলট প্রকল্পের আওতায় তিনটি রুটে ই-টিকেট সেবা চালু করতে যাচ্ছে। ই-টিকেট সেবা প্রদান করবে 'সহজ ডটকম'।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মতিঝিলে বিআরটিসির প্রধান কার্যালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে বিআরটিসি ও সহজ ডটকমের মধ্যে এ সেবা প্রদানের বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে বিআরটিসির পক্ষে মতিঝিল বাস ডিপোর ইউনিট প্রধান মো. আব্দুল লতিফ ও বরিশাল বাস ডিপোর ইউনিট প্রধান মো. জুলফিকার আলী এবং সহজ ডটকমের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক (টিকেটস) শাকিল জোয়াদ রহিম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, ঢাকা-বরিশাল-ঢাকা, ঢাকা-দাউদকান্দি-ঢাকা এবং ঢাকা-আড়াইহাজার-ঢাকা রুটে চলাচলকারী বিআরটিসি বাসে পাইলট প্রকল্প হিসেবে এ সেবা প্রদান করা হবে। যাত্রীরা ওয়েব পোর্টাল, মোবাইল অ্যাপস, কল সেন্টার ও অন্যান্য অনলাইন মাধ্যম ব্যবহার করে টিকেট ক্রয় করতে পারবেন।

অনলাইন টিকেটিংয়ের ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে টিকেট প্রতি ২০ টাকা অনলাইন চার্জ হিসেবে গ্রহণ করবে সহজ ডটকম। পাশাপাশি প্রচলিত নিয়ম অনুযায়ী পেমেন্ট গেটওয়ের সার্ভিস চার্জও গ্রাহক প্রদান করবেন।

অনুষ্ঠানে বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বলেন, 'পাইলটিং হিসেবে তিনটি রুটে ই-টিকেট সেবা কার্যক্রম শুরু করা হলেও ইতিবাচক সাড়া পেলে পর্যায়ক্রমে বিআরটিসির সব রুটে এ সেবা সম্প্রসারণ করা হবে। সহজ ডটকম দীর্ঘদিন ধরে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ই-টিকেটিংয়ের কাজ করছে। এ বিষয়ে তারা অভিজ্ঞ। আমাদের বিআরটিসির যাত্রীরাও প্রযুক্তিনির্ভর এ সেবার মাধ্যমে উপকৃত হবেন এবং বিআরটিসি দেশের পরিবহন খাতে রোল মডেল হিসেবে ভূমিকা পালন করবে।'

বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন ও অপারেশন) মো. রাহেনুল ইসলাম, পরিচালক (কারিগরি) কর্নেল কাজী আইয়ুব আলী, কর্পোরেশনের বিভিন্ন বিভাগের জিএম, প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং সহজ ডটকমের কর্মকর্তারা।
 
Related Topics

টপ নিউজ

বিআরটিসি / বরিশাল / সহজ ডটকম / চুক্তি স্বাক্ষর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • বরিশালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনার প্রমাণ পেলেন স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারী ক্লোজড
  • জানাজায় যাওয়ার অনুমতি মেলেনি, জেলগেটেই বাবার মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা
  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net