Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
বিএনপি ১৯.৬%, জামায়াত ১৬.৯%; ভোটে এখনও সিদ্ধান্তহীন ৩০% তরুণ: বিওয়াইএলসি জরিপ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 November, 2025, 08:50 pm
Last modified: 12 November, 2025, 08:56 pm

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • বন ধ্বংস করে ইন্ডাস্ট্রি করা ব্যক্তি আমাদের পরিবেশমন্ত্রী, আগামী ৫ বছরে পরিবেশের কী অবস্থা হবে তা অনুমান করাই যায়: আসিফ মাহমুদ
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ

বিএনপি ১৯.৬%, জামায়াত ১৬.৯%; ভোটে এখনও সিদ্ধান্তহীন ৩০% তরুণ: বিওয়াইএলসি জরিপ

তবে উল্লেখযোগ্য বিষয় হলো— ৮৯% তরুণ নিবন্ধিত ভোটার এবং ৯৭.২% ভোট দিতে আগ্রহী। তাদের মধ্যে ৪৯.৮% মনে করেন অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনি প্রক্রিয়া তুলনামূলকভাবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে। 
টিবিএস রিপোর্ট
12 November, 2025, 08:50 pm
Last modified: 12 November, 2025, 08:56 pm

১৯.৬% তরুণ বিএনপিকে, ১৬.৯% জামায়াতে ইসলামীকে, ৯.৫% আওয়ামী লীগকে এবং ৩.৬% জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি)- সমর্থন করেন। এছাড়াও বাংলাদেশের ৩০ শতাংশ তরুণ এখনও সিদ্ধান্ত নিতে পারেননি, আসন্ন জাতীয় নির্বাচনে তারা কাকে ভোট দেবেন। আবার ১৭.৭ শতাংশ তরুণ তাদের পছন্দের দলের নাম প্রকাশ করতে অনিচ্ছুক।

এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) পরিচালিত 'ইয়ুথ ম্যাটারস সার্ভে ২০২৫'-তে।

বুধবার (১২ নভেম্বর) ঢাকার বিওয়াইএলসি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সার্ভের ফলাফল প্রকাশ করা হয়।

এতে উল্লেখ করা হয়,  দেশের ৮ বিভাগে ২৭টি জেলাজুড়ে ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২ হাজার ৫৪৫ জন তরুণের সরাসরি সাক্ষাৎকার নিয়ে এই জরিপ পরিচালিত হয়।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো— ৮৯% তরুণ নিবন্ধিত ভোটার এবং ৯৭.২% ভোট দিতে আগ্রহী। তাদের মধ্যে ৪৯.৮% মনে করেন অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনি প্রক্রিয়া তুলনামূলকভাবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে।

এছাড়া ৬৩.১% উত্তরদাতা জানিয়েছেন, বর্তমান সময়ে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বা জনসমক্ষে নিজেদের মত প্রকাশে আগের চেয়ে বেশি নিরাপদ বোধ করেন।

জরিপে দেখা যায়, ৫২.৬% তরুণ মনে করেন ছাত্ররাজনীতি শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলে। তাদের মধ্যে ৪৮% রাজনৈতিক প্রভাব, ২৩.৮% সহিংসতা ও সংঘর্ষ এবং ১১.১% ক্ষমতার অপব্যবহারকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন।

অন্যদিকে, ৬৭.১% তরুণ দুর্নীতি নির্মূলকে দেশের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে দেখছেন। ৬৫.৩% তরুণ মনে করেন ধর্মীয় ও জাতিগত সম্প্রীতি এখনও টিকে আছে, তবে ৭৬% তরুণ মনে করেন নারীরা দেশে নিরাপদ নন, যা লিঙ্গভিত্তিক অনিরাপত্তার উদ্বেগজনক চিত্র তুলে ধরে।

জরিপে অংশ নেওয়া ৩৯.১% তরুণ উদ্যোক্তা হতে চান, আর ১৮.৩% তরুণ বিদেশে স্থায়ীভাবে বসবাসের ইচ্ছা প্রকাশ করেছেন।

তাদের মতে, দেশে কর্মসংস্থানের সীমিত সুযোগ ও সামাজিক–রাজনৈতিক অনিশ্চয়তাই এই মনোভাবের মূল কারণ।
তবুও তরুণদের মনোভাব আশাবাদী। ৬১.৭% তরুণ বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক ও আশাবাদী দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন।

ভয়েস ফর রিফর্মের সহসমন্বয়ক ফাহিম মাশরুর বলেন, 'বাংলাদেশের তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রবণতা বাড়ছে। তবে উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রস্তুতি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে অনেক সময়ই দেওয়া হয় না।'

মিডিয়া ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার বলেন, 'তরুণরা নানা হতাশার মধ্যেও দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। এটি বাংলাদেশের জন্য ইতিবাচক বার্তা।'

বিওয়াইএলসির নির্বাহী পরিচালক তাহসিনাহ আহমেদ বলেন,'তরুণরা এখন রাজনৈতিকভাবে সচেতন ও সামাজিকভাবে জাগ্রত। তাদের মতামতকে নীতি প্রণয়নে যুক্ত করা এখন সময়ের দাবি।'

Related Topics

টপ নিউজ

জরিপ / বিএনপি / জামায়াত / এনসিপি / আওয়ামী লীগ / তরুণ / ভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • বন ধ্বংস করে ইন্ডাস্ট্রি করা ব্যক্তি আমাদের পরিবেশমন্ত্রী, আগামী ৫ বছরে পরিবেশের কী অবস্থা হবে তা অনুমান করাই যায়: আসিফ মাহমুদ
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net