Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
সিলেট সিটি নির্বাচনে অংশগ্রহণ: ৪৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 November, 2025, 07:05 pm
Last modified: 09 November, 2025, 07:13 pm

Related News

  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন

সিলেট সিটি নির্বাচনে অংশগ্রহণ: ৪৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

এসব নেতার প্রাথমিক সদস্য পদও ফিরিয়ে দেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
09 November, 2025, 07:05 pm
Last modified: 09 November, 2025, 07:13 pm

২০২৩ সালে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নেওয়া বিএনপি নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

রোববার (৯ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পতিত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত এ নির্বাচন বর্জন করেছিল বিএনপি। নির্বাচনে অংশ না নিতে দলের নেতা-কর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছিল। সে নির্দেশনা মেনে মেয়র পদে প্রার্থী হননি তৎকালীন সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী।  

তবে দলের নির্দেশ অমান্য করে সে সময় ৪৩ জন নেতা-কর্মী নির্বাচনে অংশ নিয়েছিলেন। পরে তাদের দল থেকে বহিষ্কার করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত নেতারা দলের হাই কমান্ডের কাছে ক্ষমা প্রার্থনা করে আবেদন করেছিলেন। সেই আবেদন ও দলের প্রতি তাদের অবদান বিবেচনা করে বিএনপি তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে।  

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতা-কর্মীরা হলেন- ১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সৈয়দ তৌফিকুল হাদী ও মুফতি কমর উদ্দীন কামু, ৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মিজানুর রহমান মিঠু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. কামাল মিয়া, খালেদ আকবর চৌধুরী, আমিনুর রহমান খোকন ও শাহেদ সিরাজ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ফরহাদ চৌধুরী শামীম, ১০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. সাঈদুর রহমান জুবের, ১১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা-আব্দুর রহিম মতছির, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা নজরুল ইসলাম মুনিম, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. মুজিবুর রহমান, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল ও সালমান চৌধুরী শাম্মী। 

আরও রয়েছেন- ২২ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা বদরুল আজাদ রানা, ২৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মামুনুর রহমান মামুন, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা হুমায়ুন কবির সুহিন, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা অ্যাড. রুকশানা বেগম শাহনাজ, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা-সেলিম আহমদ রনি, ২৮নম্বর ওয়ার্ড বিএনপি নেতা-আলী আব্বাস, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা-গোলাম মোস্তফা কামাল ও সাহেদ খান স্বপন, ৩০নম্বর ওয়ার্ড বিএনপি নেতা জাবেদ আমিন সেলিম, রাজু মিয়া ও সানর মিয়া, ৩১নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. আব্দুল মুকিত, ৩২ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা অ্যাড. হেদায়েত হোসেন তানভীর ও দুলাল আহমদ, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা-গউছ উদ্দিন পাখী ও দেলওয়ার হোসেন নাদিম, ৩৭নম্বর ওয়ার্ড বিএনপি নেতা দিলওয়ার হোসেন জয়, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা উসমান হারুন পনির, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আলতাফ হোসেন সুমন, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল হাছিব, ৪২ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সুমন আহমদ সিকদার।

এছাড়াও সংরক্ষিত নারী আসনের মধ্যে রয়েছেন ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের নেত্রী সালেহা কবির শেলী, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের রুহেনা বেগম মুক্তা ও অ্যাড. জহুরা জেসমিন, ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের কামরুন নাহার পিন্নিসহ ২ নম্বর ওয়ার্ডের নেহার রঞ্জন পুরকায়স্থ।

এসব নেতার প্রাথমিক সদস্য পদও ফিরিয়ে দেওয়া হয়েছে।
 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বিএনপি / সিলেট / বহিষ্কারাদেশ / প্রত্যাহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net