Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে দ্য আর্থশট প্রাইজ-২০২৫ জিতল ‘ফ্রেন্ডশিপ’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 November, 2025, 07:00 pm
Last modified: 06 November, 2025, 07:08 pm

Related News

  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • ২৯,৬২১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার
  • জলবায়ু-সহনশীল কৃষি ও পরিবেশবান্ধব উদ্যোগ বিকাশে ৭০ মিলিয়ন ডলারের চুক্তি সই
  • এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 
  • সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে দ্য আর্থশট প্রাইজ-২০২৫ জিতল ‘ফ্রেন্ডশিপ’

ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান পুরস্কার গ্রহণকালে বলেন, ‘বাংলাদেশের পক্ষ থেকে আর্থশট প্রাইজ পাওয়া আমাদের জন্য বিশাল সম্মানের। আমাদের এ সাফল্য সবার, বিশেষ করে তাদের যাদের সঙ্গে আমরা কাজ করি এবং যাদের জন্য আমরা কাজ করি।’
টিবিএস রিপোর্ট
06 November, 2025, 07:00 pm
Last modified: 06 November, 2025, 07:08 pm
ছবি: টিবিএস

সমন্বিত ও সামগ্রিক উন্নয়ন মডেলের জন্য বাংলাদেশি এনজিও 'ফ্রেন্ডশিপ'কে 'ফিক্স আওয়ার ক্লাইমেট' ক্যাটাগরিতে আর্থশট প্রাইজ-২০২৫ বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে।

সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ২০২০ সালে যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম এ প্রাইজ চালু করার পর থেকে এটাই প্রথমবার কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান এ সম্মান অর্জন করল।

বিশ্বের সর্বাধিক মর্যাদাপূর্ণ পরিবেশগত সম্মান হিসেবে বিবেচিত এ পুরস্কারটি বুধবার (৫ নভেম্বর) ব্রাজিলের রিও ডি জেনিরোতে হওয়া এক অনুষ্ঠানে প্রদান করা হয়। পুরস্কারের অর্থমূল্যে এক মিলিয়ন পাউন্ড।

ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান পুরস্কার গ্রহণকালে বলেন, 'বাংলাদেশের পক্ষ থেকে আর্থশট প্রাইজ পাওয়া আমাদের জন্য বিশাল সম্মানের। আমাদের এ সাফল্য সবার, বিশেষ করে তাদের যাদের সঙ্গে আমরা কাজ করি এবং যাদের জন্য আমরা কাজ করি।'

তাদের মডেলটি ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি)-এর প্রতিটি বিষয়কে অন্তর্ভুক্ত করে, যাতে সামগ্রিক ও দীর্ঘমেয়াদি পরিবর্তন সম্ভব হয়। মডেলটি এমনভাবে করা হয়েছে যেন উন্নয়নের প্রতিটি দিককে সমন্বিতভাবে এগিয়ে নেওয়া যায়, যাতে মানুষের জীবনযাত্রা ও জীবিকা উন্নত হয়।

প্রতিষ্ঠানটির মাধ্যমে এ পর্যন্ত ২০০ হেক্টরেরও বেশি এলাকায় ৬ লাখ ৫০ হাজারের বেশি ম্যানগ্রোভ গাছ রোপণ করা হয়েছে। পাশাপাশি ৬২ কিলোমিটার বাঁধ নির্মাণেও অংশ নিয়েছে প্রতিষ্ঠানটি। 

উল্লেখ্য, ফ্রেন্ডশিপ পূর্বেও রয়েল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস অ্যাওয়ার্ড ২০২১ জিতেছিল এবং আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড ২০১৬ পেয়েছিল।
 
Related Topics

টপ নিউজ

এনজিও / জলবায়ু / দ্য আর্থশট প্রাইজ / পরিবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • ২৯,৬২১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার
  • জলবায়ু-সহনশীল কৃষি ও পরিবেশবান্ধব উদ্যোগ বিকাশে ৭০ মিলিয়ন ডলারের চুক্তি সই
  • এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 
  • সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net