Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
ছুটি না পেয়ে অসুস্থ শ্রমিকের মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 November, 2025, 02:50 pm
Last modified: 03 November, 2025, 02:52 pm

Related News

  • ২০২৬-এর প্রথম তিন মাসে কর্মক্ষেত্রে ১৮৬ শ্রমিকের মৃত্যু, শীর্ষে পরিবহন খাত: বিলস 
  • ঢাকা-চট্টগ্রাম করিডর দ্বন্দ্ব: ১০ লেন মহাসড়ক নাকি পূর্ণাঙ্গ এলিভেটেড?
  • ৬ লেনের দাবিতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট
  • মাদারীপুরে কাভার্ডভ্যান চাপায় নিহত ৩, ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার
  • সাভারে ইটভাটা সচল রাখার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, আলোচনার আশ্বাসে ২ ঘণ্টা পর প্রত্যাহার

ছুটি না পেয়ে অসুস্থ শ্রমিকের মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ 

অবরোধকারী শ্রমিকদের অভিযোগ, সহকর্মীর মৃত্যুর জন্য মালিকপক্ষ দায়ী। অসুস্থ থাকা সত্ত্বেও ছুটি না দেওয়া ও চিকিৎসা না পাওয়ায় তার মৃত্যু হয়েছে।
টিবিএস রিপোর্ট
03 November, 2025, 02:50 pm
Last modified: 03 November, 2025, 02:52 pm
ছবি: সংগৃহীত

অসুস্থ এক শ্রমিককে ছুটি না দেওয়া ও চিকিৎসার অভাবে মৃত্যু হওয়ার অভিযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর অংশে অবরোধ করেন শ্রমিকরা। এতে চট্টগ্রামমুখী লেনে প্রায় ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

আজ সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে মহাসড়কের মদনপুর অংশে তারা অবরোধ শুরু করেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে বেলা ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।

জানা যায়, বন্দর উপজেলার 'লারিস ফ্যাশন' নামে একটি গার্মেন্টসের এক নারী শ্রমিক অসুস্থ অবস্থায় ডিউটি করছিলেন। গতকাল তিনি ছুটির আবেদন করলে কর্তৃপক্ষ তা মঞ্জুর করেনি এবং তাকে কাজ চালিয়ে যেতে বলা হয়। পরে তিনি অতিরিক্ত অসুস্থ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়েন। সহকর্মীরা তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেন। সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অবরোধকারী শ্রমিকদের অভিযোগ, সহকর্মীর মৃত্যুর জন্য মালিকপক্ষ দায়ী। অসুস্থ থাকা সত্ত্বেও ছুটি না দেওয়া ও চিকিৎসা না পাওয়ায় তার মৃত্যু হয়েছে। মালিকপক্ষের কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবিতে তারা সড়ক অবরোধে নামেন।

এ বিষয়ে 'লারিস ফ্যাশন'-এর প্রধান নির্বাহী কর্মকর্তা শিমুল বলেন, 'গতকাল আমাদের একজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে ওইখানে মৃত্যু হয়। এটা তো আমাদের কোনো গাফিলতি নেই। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি এবং মৃত্যুর পর দাফন সম্পন্ন করতে যত কার্যক্রম ছিল সবই আমাদের কোম্পানি থেকে করানো হয়েছে। মৃত্যুর পেছনে তো কারো হাত থাকে না।'

তিনি আরও বলেন, 'আমরা ওই শ্রমিকের পরিবারের সঙ্গে কথা বলেছি, আমরা তাদেরকে কথা দিয়েছি যে সকল প্রকার সাহায্য করবো। আমাদের কোম্পানি থেকে তাদের জন্য অর্থনৈতিক একটা ব্যবস্থাও করা হবে। তবে আমাদের কোম্পানির শ্রমিকদের দাবি যে ওই ফ্লোরের দায়িত্বপ্রাপ্তদের চাকরিচ্যুত করা লাগবে। আমরা তাতেও রাজি হয়েছি। কিন্তু তারা তবুও সড়ক অবরোধ করেছে।'

বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, সহকর্মীর মৃত্যুর জন্য মালিকপক্ষ দায়ী— এমন অভিযোগে শ্রমিকরা আন্দোলনে নামেন। খবর পেয়ে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

Related Topics

টপ নিউজ

শ্রমিকের মৃত্যু / ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক / মহাসড়ক অবরোধ / শ্রমিক বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • ২০২৬-এর প্রথম তিন মাসে কর্মক্ষেত্রে ১৮৬ শ্রমিকের মৃত্যু, শীর্ষে পরিবহন খাত: বিলস 
  • ঢাকা-চট্টগ্রাম করিডর দ্বন্দ্ব: ১০ লেন মহাসড়ক নাকি পূর্ণাঙ্গ এলিভেটেড?
  • ৬ লেনের দাবিতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট
  • মাদারীপুরে কাভার্ডভ্যান চাপায় নিহত ৩, ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার
  • সাভারে ইটভাটা সচল রাখার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, আলোচনার আশ্বাসে ২ ঘণ্টা পর প্রত্যাহার

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net