Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
জুলাই সনদ বাস্তবায়ন আদেশে ‘নোট অব ডিসেন্টগুলো’ বাতিল করলে এনসিপি সনদে সই করবে: নাহিদ 

বাংলাদেশ

টিবিএস রিপোরট
28 October, 2025, 06:30 pm
Last modified: 28 October, 2025, 06:40 pm

Related News

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১৭ নেতাকর্মীর ওপর হামলা; ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে অভিযোগ
  • চট্টগ্রামে এনসিপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে ‘নোট অব ডিসেন্টগুলো’ বাতিল করলে এনসিপি সনদে সই করবে: নাহিদ 

সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সাথে আগামী নির্বাচনে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই বলেও জানান এনসিপির এই নেতা।
টিবিএস রিপোরট
28 October, 2025, 06:30 pm
Last modified: 28 October, 2025, 06:40 pm
ছবি: টিবিএস

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে 'নোট অব ডিসেন্ট' বাতিলসহ সংবিধান সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশনের সুপারিশগুলো লিপিবদ্ধ করলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে স্বাক্ষর করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। 

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে দেশের সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। 

নাহিদ বলেন, 'জুলাই সনদ বাস্তবায়ন আদেশে নোট অব ডিসেন্ট বলে কোনো বিষয় থাকবে না, সংবিধান সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশন যে বিষয়ে একমত হয়েছে, তা গণভোটে যাবে এবং জনগণ রায় দেবে। সেই বিষয়গুলো সংবিধানে পরিবর্তন হবে কি না, তা নিশ্চিত করতে হবে।' 

নাহিদ বলেন, 'দ্বিতীয়ত আমরা বলেছি, গণভোটের মাধ্যমে অনুমোদিত হবে এবং জুলাই গণ-অভ্যুত্থানের বৈধতার জায়গা থেকে এই আদেশ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। ফলে ঐকমত্য কমিশন যে জুলাই সনদ বাস্তবায়নে করবে, সেখানে সরকারের পক্ষ থেকে সেই বিষয়গুলো নিশ্চিত করা হলে জুলাই সনদ বাস্তবায়নে স্বাক্ষর করবে এনসিপি।'

সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সাথে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই জানিয়ে নাহিদ বলেন, 'নির্বাচনের আগে জুলাই গণ-অভ্যুত্থানের বিচারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলমান রাখতে হবে।'

তিনি জানান, আগের পদ্ধতিতে তত্বাবধায়ক সরকার হবে না। ড. ইউনুসের নেতৃত্বে আগামী নির্বাচন হবে। 

শাপলা প্রতীক না দেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের সেচ্ছাচারিতা বলে অভিযোগ করেন নাহিদ। বলেন, 'তারা গায়ের জোরে কাজ করছে। রাজনৈতিকভাবে যদি শাপলা আদায় করতে হয়, তাহলে রাজপথের মাধ্যমে আদায় করা হবে।'

তিনি আরও অভিযোগ করেন, 'নির্বাচন ও রাজনৈতিক কার্যক্রম ব্যহত করতে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না।'

এর আগে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, আওয়ামী লীগ ও ভারতের আধিপত্যবিরোধী রাজনীতিতে জামায়াত ও বিএনপি বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে না। চাঁদাবাজি বন্ধের ক্ষেত্রেও নেতৃত্ব দিতে পারবে না।

'আগামী জাতীয় নির্বাচনে এনসিপি শক্তিশালী দল হিসেবে অংশ নিতে চায়। সংসদে থাকতে চায়। কারণ কোনো দল যদি এককভাবে সংসদ গঠন করে, সেই সংসদ বেশি দিন টিকবে না', বলেন তিনি। 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

এনসিপি / নাহিদ ইসলাম / রাজশাহী / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১৭ নেতাকর্মীর ওপর হামলা; ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে অভিযোগ
  • চট্টগ্রামে এনসিপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net