Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
এক মাস আগে জোবায়েদ হত্যার পরিকল্পনা হয়; বাঁচার আকুতি জানালেও সাহায্য করেননি বর্ষা: পুলিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 October, 2025, 05:10 pm
Last modified: 21 October, 2025, 07:09 pm

Related News

  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তার বাবার ওপর হামলা; যুবক কারাগারে
  • জকসু নির্বাচন: শিবিরের রিয়াজুল ভিপি, আরিফ জিএস নির্বাচিত
  • জকসু নির্বাচন: ১৪ কেন্দ্রের ফল প্রকাশ; ভিপি পদে ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদ, জিএস পদে এগিয়ে শিবির প্যানেল
  • ২১ বছরে প্রথমবারের মতো চলছে জকসু নির্বাচনের ভোট গ্রহণ
  • জকসু নির্বাচনের পরিবর্তিত তারিখ ৬ জানুয়ারি

এক মাস আগে জোবায়েদ হত্যার পরিকল্পনা হয়; বাঁচার আকুতি জানালেও সাহায্য করেননি বর্ষা: পুলিশ

মাহিরকে বর্ষা বলেন যে জোবায়েদকে না সরালে তিনি মাহিরের হতে পারবেন না। এরপর গত ২৩ সেপ্টেম্বর জোবায়েদকে হত্যা পরিকল্পনা করা হয়। জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানতে পেরেছে পুলিশ। 
টিবিএস রিপোর্ট
21 October, 2025, 05:10 pm
Last modified: 21 October, 2025, 07:09 pm

পুলিশ জানিয়েছে, প্রায় এক মাস আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র  (জবি) মো. জোবায়েদ হোসেনকে হত্যার পরিকল্পনা করেন মাহির ও বর্ষা। গুরুতর আহত অবস্থায় জোবায়েদ বাঁচার আশায় বর্ষার বাসার দরজায় কড়া নাড়লেও তিনি সাহায্য করতে অস্বীকার করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এ ঘটনায় মাহির রহমান (১৯), বার্জিস শাবনাম বর্ষা (১৮) ও ফারদীন আহম্মেদ আয়লানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এসব তথ্য জানান।

পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, মাহির ও বর্ষার মধ্যে প্রায় দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। টিউশন পড়াতে গিয়ে জোবায়েদের সঙ্গে বর্ষার ঘনিষ্ঠতা বাড়ে, যা মাহিরের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। এটি মূলত একটি ত্রিভুজ প্রেমের গল্প।

পুলিশের এই কর্মকর্তা জানান, মাহির গত সেপ্টেম্বর মাসে বিষয়টি জানতে পারেন। মাহিরকে বর্ষা বলেন যে জোবায়েদকে না সরালে তিনি মাহিরের হতে পারবেন না। এরপর গত ২৩ সেপ্টেম্বর জোবায়েদকে হত্যা পরিকল্পনা করা হয়। জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানতে পেরেছে পুলিশ। 

তিনি আরও জানান, পরিকল্পনা অনুযায়ী হত্যার দিন বিকেল ৪টার দিকে জোবায়েদ টিউশন পড়াতে আসবেন—এই তথ্য মাহিরকে দেন বর্ষা। এরপর মাহির তার বন্ধু আয়লানকে নিয়ে বর্ষার বাসার নিচের গলিতে অবস্থান নেন।

তিনি আরও বলেন, জোবায়েদ বাসার নিচে পৌঁছালে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাহির জোবায়েদকে বর্ষাকে ছেড়ে দিতে বলেন, কিন্তু জোবায়েদ রাজি হননি। তখন মাহির ছুরি দিয়ে জোবায়েদের গলায় আঘাত করেন, যার ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

ব্রিফিংয়ে লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, ছুরি দিয়ে আঘাতের পর জোবায়েদ বাঁচার জন্য সিঁড়ি বেয়ে ওপরে ওঠেন এবং একাধিক দরজায় কড়া নাড়েন, কিন্তু কেউ দরজা খোলেননি। তৃতীয় তলায় উঠে বর্ষার কাছে সাহায্য চাইলে তিনিও সাহায্য করতে অস্বীকার করেন।

মাহিরের মা নিজেই ছেলেকে থানায় দিয়েছেন কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এস এন নজরুল ইসলাম বলেন, আসামি গ্রেপ্তারের কৌশল হিসেবে পুলিশ মাহিরের পরিবারকে চাপ দিয়েছিল। তিনি বলেন, 'তারা স্বেচ্ছায় হস্তান্তর করেছেন এমন নয়, এটি ছিল পুলিশের কৌশল।'

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের মুহাম্মদ তালেবুর রহমান, লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি এবং অতিরিক্ত উপকমিশনার মো. আমিনুল কবীর তরফদার।

প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর বিকেলে রাজধানীর আরমানিটোলায় টিউশনিতে গিয়ে খুন হন পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও জবি ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন। আরমানিটোলার একটি বাড়ির সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত রাজধানীর বংশাল থানায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Related Topics

টপ নিউজ

জোবায়েদ হত্যা / জগন্নাথ বিশ্ববিদ্যালয় / হত্যা পরিকল্পনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তার বাবার ওপর হামলা; যুবক কারাগারে
  • জকসু নির্বাচন: শিবিরের রিয়াজুল ভিপি, আরিফ জিএস নির্বাচিত
  • জকসু নির্বাচন: ১৪ কেন্দ্রের ফল প্রকাশ; ভিপি পদে ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদ, জিএস পদে এগিয়ে শিবির প্যানেল
  • ২১ বছরে প্রথমবারের মতো চলছে জকসু নির্বাচনের ভোট গ্রহণ
  • জকসু নির্বাচনের পরিবর্তিত তারিখ ৬ জানুয়ারি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net