Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র জোবায়েদ হত্যা: মামলা নিতে পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ পরিবারের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 October, 2025, 12:20 pm
Last modified: 20 October, 2025, 12:27 pm

Related News

  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার দেওয়া হতে পারে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র জোবায়েদ হত্যা: মামলা নিতে পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ পরিবারের

নিহতের পরিবার জানায়, রাত ১টা থেকে আজ (২০ অক্টোবর) সকাল পর্যন্ত প্রায় সাত ঘণ্টা ধরে তারা বংশাল থানায় অবস্থান করেও মামলা করতে পারেননি।
টিবিএস রিপোর্ট
20 October, 2025, 12:20 pm
Last modified: 20 October, 2025, 12:27 pm
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র মো. জোবায়েদ হোসেন হত্যার ১৬ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও চিহ্নিত আসামিদের নাম উল্লেখ করে পুলিশ মামলা নিতে বিলম্ব করছে ও এ নিয়ে টালবাহানা করছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

জোবায়েদ জবি'র পরিসংখ্যান বিভাগের (২০১৯-২০ সেশন) শিক্ষার্থী এবং ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। গতকাল (১৯ অক্টোবর) বিকেলে পুরান ঢাকার আরমানিটোলার একটি বাড়ির সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সেখানে তিনি এক ছাত্রীর বাসায় প্রাইভেট পড়াতে গিয়েছিলেন।

নিহতের পরিবার জানায়, রাত ১টা থেকে আজ (২০ অক্টোবর) সকাল পর্যন্ত প্রায় সাত ঘণ্টা ধরে তারা বংশাল থানায় অবস্থান করেও মামলা করতে পারেননি।

জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত বলেন, 'আমরা পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করতে চেয়েছিলাম—ছাত্রী বর্ষা, তার বাবা-মা, তার প্রেমিক মো. মাহির রহমান এবং মাহিরের বন্ধু মো. নাফিস। কিন্তু ওসি মামলা নিতে অস্বীকার করেছেন।'

তিনি বলেন, 'ওসি আমাদের বলেন, এতজনের নাম না দিতে, আর যদি মেয়েটির বাবা-মার নাম দেই তাহলে মামলাটা "হালকা" হয়ে যাবে। কিন্তু আমরা চাই, সবাইকে অভিযুক্ত করা হোক। আমার ভাইয়ের হত্যার বিচার চাই।'

এ বিষয়ে জানতে চাইলে বংশাল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, 'তারা যাদের নাম দিতে চায়, আমরা সেই নামেই মামলা নেব। তবে আমরা তাদের পরামর্শ দিয়েছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে।'

এর আগে পুলিশ পানির পাম্প গলির একটি বাড়ির সিঁড়ি থেকে জোবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। পুলিশ ধারণা করছে, ওই ছাত্রী ও তার প্রেমিক হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে দুই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তবে তাদের মুখ স্পষ্ট নয়।

প্রায় এক বছর ধরে জোবায়েদ আরমানিটোলার নূরবক্স লেনের ১৫ নম্বর 'রওশন ভিলা'য় বর্ষাকে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পড়াতেন।

ঘটনার পর রাত ১১টার দিকে পুলিশ ওই ছাত্রী বর্ষাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। তবে এখনো পুলিশ আনুষ্ঠানিকভাবে হত্যার কারণ বা গ্রেপ্তার সংক্রান্ত কোনো তথ্য দেয়নি। নিহতের মরদেহ মিটফোর্ড হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

হত্যার প্রতিবাদে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়ে গতকাল বংশাল থানার সামনে অবস্থান কর্মসূচি ও তাঁতিবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান।

Related Topics

টপ নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় / ছাত্রহত্যা / ছাত্রদল নেতা / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার দেওয়া হতে পারে

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net