Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
জুলাই সনদে কোনো দল পরে স্বাক্ষর করতে চাইলে সুযোগ থাকবে: আলী রীয়াজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 October, 2025, 08:45 pm
Last modified: 16 October, 2025, 08:48 pm

Related News

  • ৮ লাখ ৫২ হাজার কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির: শিক্ষা ও কর্মসংস্থানে জোর
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১৭ নেতাকর্মীর ওপর হামলা; ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে অভিযোগ

জুলাই সনদে কোনো দল পরে স্বাক্ষর করতে চাইলে সুযোগ থাকবে: আলী রীয়াজ

কোনো দল স্বাক্ষর না করলে সনদের ভবিষ্যৎ কী হবে- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পুরো আলোচনা দেশের কাছে স্বচ্ছ ছিল, জাতি সরাসরি দেখেছে। আমরা এমন প্রক্রিয়ায় অগ্রসর হয়েছি যেখানে সব দল প্রকাশ্যে তাদের অবস্থান জানিয়েছে।’
টিবিএস রিপোর্ট
16 October, 2025, 08:45 pm
Last modified: 16 October, 2025, 08:48 pm
ছবি: টিবিএস

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আমরা আশা করছি সব দল জুলাই সনদে স্বাক্ষর করবে। এটাই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। সব দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে।

আলী রীয়াজ বলেন, 'কালকেই সব দলের স্বাক্ষর নিতে পারলে ভালো হবে। তবে যদি কোনো দল পরে স্বাক্ষর করতে চায়, তাহলে এই প্রক্রিয়ার শরীক দল হিসেবে সেই সুযোগ থাকবে। কিন্তু আগামীকাল আমরা উৎসবমুখর পরিবেশে স্বাক্ষর গ্রহণ করতে চাই। এটি অনেক প্রাণের মূল্যের বিনিময়ে এসেছে।'

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এনসিপির স্বাক্ষর করার ক্ষেত্রে শর্ত দেওয়ার বিষয়ে আলী রীয়াজ বলেন, 'আমরা তাদের বিষয়টি গভীরভাবে পর্যালোচনা ও পর্যবেক্ষণ করেছি। তারা জুলাই অভ্যুত্থানে অগ্রগামী ও নেতৃত্বে ছিল। জুলাই সনদ তৈরিতে তাদের বিশেষ অবদান ও ভূমিকা আছে। আমরা আশা করি তারা স্বাক্ষর করবে এবং বাস্তবায়নে ভূমিকা পালন করবে।'

তিনি আরও বলেন, 'আমরা বুঝতে পারি, এটি একটি রাজনৈতিক অবস্থান। তবে এখনো আমরা আশাবাদী যে, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তারা (এনসিপি) সনদে স্বাক্ষর করবে।'

চারটি বাম দল স্বাক্ষর না করার ঘোষণার প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, 'তারা আলোচনার মধ্যে ছিল। তাদের নোট অব ডিসেন্ট আছে। অন্যান্যরাও নোট অব ডিসেন্ট দিয়েছে। কিন্তু তারা শেষ পর্যন্ত স্বাক্ষর করবে। মূলনীতির বিষয়ে তাদের নোট অব ডিসেন্ট রয়েছে। আমার ধারণা তারা স্বাক্ষরের বিষয়ে পুনর্বিবেচনা করবে।'

কোনো দল স্বাক্ষর না করলে সনদের ভবিষ্যৎ কী হবে- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'পুরো আলোচনা দেশের কাছে স্বচ্ছ ছিল, জাতি সরাসরি দেখেছে। আমরা এমন প্রক্রিয়ায় অগ্রসর হয়েছি যেখানে সব দল প্রকাশ্যে তাদের অবস্থান জানিয়েছে।'

সংবাদ সম্মেলনে উপস্থিত সংস্কৃতি উপদেষ্টা বলেন, 'সনদ স্বাক্ষরের পর থেকেই আমাদের কাজ শুরু হবে। প্রথম সারাদেশের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। এটা বোঝানো হবে যে, জুলাই সনদ কিভাবে আমাদের ভাগ্য পরিবর্তন করবে। পাশাপাশি আমাদের উৎসবমুখর পরিবেশে আগামী নির্বাচনের দিকে যাত্রা শুরু করতে হবে।'
 
Related Topics

টপ নিউজ

জুলাই সনদ / অধ্যাপক আলী রীয়াজ / জাতীয় ঐকমত্য কমিশন / এনসিপি / স্বাক্ষর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • ৮ লাখ ৫২ হাজার কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির: শিক্ষা ও কর্মসংস্থানে জোর
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১৭ নেতাকর্মীর ওপর হামলা; ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে অভিযোগ

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net