Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের দিনই গণভোট চায় বিএনপি

বাংলাদেশ

আকরাম হোসেন
08 October, 2025, 09:40 am
Last modified: 08 October, 2025, 09:43 am

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী

জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের দিনই গণভোট চায় বিএনপি

নেতারা মনে করেন, গণভোটের ফলাফলের ভিত্তিতে নির্বাচিত সংসদ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করবে। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার পক্ষেও মত দিয়েছেন কমিটির সদস্যরা।
আকরাম হোসেন
08 October, 2025, 09:40 am
Last modified: 08 October, 2025, 09:43 am

জাতীয় জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের দিনই গণভোট আয়োজনের দাবি জানিয়েছে বিএনপি। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি এ অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

নেতারা মনে করেন, গণভোটের ফলাফলের ভিত্তিতে নির্বাচিত সংসদ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করবে। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার পক্ষেও মত দিয়েছেন কমিটির সদস্যরা।

সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সূত্র জানায়, বৈঠকে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জাতীয় ঐকমত্য কমিশনের সর্বশেষ বৈঠকের সারসংক্ষেপ উপস্থাপন করেন। এরপর জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিন একসঙ্গে গণভোট আয়োজনের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্থায়ী কমিটি মনে করে, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের প্রস্তাবটি যৌক্তিক। সরকার চাইলে অধ্যাদেশ জারি করে বা আরপিওতে সংশোধনী এনে নির্বাচন কমিশনকে গণভোট আয়োজনের ক্ষমতা দিতে পারে। নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট গ্রহণ করতে পারে। এতে একই আয়োজন, ব্যয় ও লজিস্টিক ব্যবস্থায় ভোটারদের একবারেই ভোটকেন্দ্রে যাওয়ার সুযোগ মিলবে।

বৈঠকে আগামী জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হয়। স্থায়ী কমিটির এক সদস্য জানান, প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এখনো চূড়ান্ত হয়নি। সম্ভাব্য প্রার্থীদের মধ্য থেকে অধিকাংশ আসনে একক প্রার্থীকে 'গ্রিন সিগন্যাল' দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। চলতি মাসের মধ্যেই প্রক্রিয়াটি শেষ হবে।

তিনি আরও জানান, প্রার্থিতা যাচাই–বাছাই ও চূড়ান্ত অনুমোদনের দায়িত্ব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে দেখভাল করছেন। স্থায়ী কমিটি ইতোমধ্যে তাকে এ দায়িত্ব দিয়েছে। যাচাই–বাছাই শেষে তিনিই চূড়ান্ত তালিকা অনুমোদন করবেন।

বৈঠকে সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া তারেক রহমানের সাক্ষাৎকার নিয়েও আলোচনা হয়। স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎকারে তার বক্তব্যের প্রশংসা করে বলেন, সেখানে উপস্থাপিত বিষয়গুলো সময়োপযোগী ও যুক্তিসঙ্গত হয়েছে। তারা এ জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সরাসরি একমত না হওয়ায় গত ৫ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে দলগুলো গণভোটের প্রস্তাবে সম্মত হয়। এর মধ্য দিয়ে দেশে চতুর্থ গণভোট আয়োজনের ক্ষেত্র তৈরি হয়েছে। 

সংলাপে ২৮টি রাজনৈতিক দল অংশ নেয়। তবে গণভোটের সময়সূচি নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামী ভিন্নমত প্রকাশ করে। বিএনপি নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তাব দেয়, আর জামায়াতে ইসলামী নির্বাচনের আগেই তা সম্পন্ন করার মত দেয়।

গণভোট নিয়ে আইনি জটিলতার প্রসঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, "গণভোটের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই। রেফারেন্ডামসংক্রান্ত ১৪২ অনুচ্ছেদটি ফ্যাসিস্ট সরকার বাতিল করলেও হাইকোর্টের রায়ের মাধ্যমে তা পুনর্বহাল হয়েছে। ফলে সংবিধান বা জাতীয় ইস্যুতে গণভোট আয়োজনের কোনো বাধা নেই।"
 
Related Topics

টপ নিউজ

বিএনপি / জুলাই সনদ / গণভোট / সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net