Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
জামানত দ্বিগুণ করার প্রস্তাব ইসির, বাড়াতে চায় নির্বাচনি প্রচারণার ব্যয়সীমাও

বাংলাদেশ

জহির রায়হান
06 October, 2025, 11:55 am
Last modified: 06 October, 2025, 11:58 am

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি

জামানত দ্বিগুণ করার প্রস্তাব ইসির, বাড়াতে চায় নির্বাচনি প্রচারণার ব্যয়সীমাও

জহির রায়হান
06 October, 2025, 11:55 am
Last modified: 06 October, 2025, 11:58 am
ইলাস্ট্রেশন: টিবিএস

আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থীদের নির্বাচনি প্রচারণার ব্যয় নির্ধারণে একটি নতুন কাঠামো প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রস্তাব অনুযায়ী, একজন প্রার্থী ২৫ লাখ টাকা বা ভোটারপ্রতি ১০ টাকার মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ অর্থ ব্যয় করতে পারবেন।

এছাড়া প্রার্থীর জামানত বিদ্যমান ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করারও প্রস্তাব করেছে ইসি।

ইসির এসব প্রস্তাব গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী খসড়ায় যুক্ত করা হয়েছে। মোট ৪৩টি ধারা ও উপধারায় পরিবর্তনের প্রস্তাব করে খসড়াটি ২ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। 

প্রস্তাবিত সংশোধনীতে আরও কিছু গুরুত্বপূর্ণ বিধান যুক্ত করার কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে 'না' ভোট  চালু করা, অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিল করা, জোটে থাকলেও নিজ দলের প্রতীকে ভোট করা,  ইভিএম বাদ দেওয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, 'আরপিও সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যাচাই-বাছাই শেষে উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি হবে।' 

বর্তমানে সংসদ নির্বাচনে একজন প্রার্থীর সর্বোচ্চ নির্বাচনি ব্যয় নির্ধারিত রয়েছে ২৫ লাখ টাকা। দেশের সব আসনের জন্যই এই সীমা নির্ধারিত আছে। তবে আসনভিত্তিক ভোটারসংখ্যায় বড় ধরনের তারতম্য থাকায় এই ব্যয়সীমা যৌক্তিক নয় বলে মনে করছে ইসি। কারণ, কোনো আসনে ভোটার সংখ্যা ২ লাখ, আবার কোথাও ৭ লাখের বেশি। 

নতুন প্রস্তাবটি যদি গৃহীত হয়, তবে কোনো আসনে ভোটার বেশি হলে প্রার্থী ২৫ লাখ টাকার চেয়ে বেশি খরচ করতে পারবেন। যেমন ৭ লাখ ভোটারের আসনে একজন প্রার্থী সর্বোচ্চ ৭০ লাখ টাকা ব্যয় করতে পারবেন। 

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, 'যেকোনো নির্বাচনি আসনে একজন প্রার্থী ভোটারপ্রতি ১০ টাকা হারে বা ২৫ লাখ টাকা—যেটি সর্বোচ্চ— সেই পরিমাণ পর্যন্ত ব্যয় করতে পারবেন। এর মাধ্যমে নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি আসবে।' 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান সম্প্রতি ইসির সঙ্গে এক সংলাপে বলেন, 'নির্বাচনি খরচ বা ব্যয়সীমা যেটা আছে, সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। আমাদের গবেষণায় দেখেছি, প্রতিটি নির্বাচনে ব্যয়সীমার কয়েকগুণ বেশি ব্যয় করছেন প্রার্থীরা।' 

তিনি বলেন, 'অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ব্যয় হয়েছে নির্ধারিত ব্যায়ের দুইগুণেরও বেশি, এর পরের নির্বাচনে তিনগুণ এবং ১০ম সংসদ নির্বাচনে ব্যয় হয়েছে চারগুণ। এই যে বেশি ব্যয় হচ্ছে, এটাকে চেক দেওয়ার ব্যবস্থা থাকতে হবে।'

তিনি আরও বলেন, 'নির্বাচন শেষ হওয়ার পরে প্রার্থী তার ব্যায়ের হিসাব নির্বাচনে কমিশনে জমা দেন। তবে এটা জনসমক্ষে প্রকাশের বাধ্যবাধকতা নেই। এটা বাধ্যমূলক থাকতে হবে।' 

বদিউজ্জামান নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের জন্য কঠোর শাস্তি প্রয়োগ নিশ্চিত করতেও ইসির প্রতি আহ্বান জানান।

প্রার্থীর জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার প্রস্তাবও দিয়েছে ইসি। এখন সংসদ সদস্য পদে প্রার্থী হতে চাইলে ২০ হাজার টাকা ইসিতে জমা রাখতে হয়। নির্দিষ্ট আসনের মোট গৃহীত ভোটের ১২.৫ শতাংশের কম ভোট পেলে ওই অর্থ আর ফেরত পাওয়া যায় না, যা জামানত বাজেয়াপ্ত নামে পরিচিত। 

প্রসঙ্গত ১৯৭২ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো আরপিও জারি হয়। এ নিয়ে এতে অন্তত ১৪ বার নানা ধরনের সংশোধন এসেছে। 

ইসি জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে। আর তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে।

Related Topics

টপ নিউজ

নির্বাচন / নির্বাচন কমিশন / আরপিও / আরপিও সংশোধন / সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net