Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
ডাকসু নির্বাচনে নীলক্ষেতে ব্যালট ছাপানো নিয়ে বিতর্ক, তদন্ত করছে কমিশন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 September, 2025, 06:40 pm
Last modified: 27 September, 2025, 06:45 pm

Related News

  • সর্বজনীন পেনশন কার্যক্রমের এখন কী অবস্থা?
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ইসরাফিল রতন
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদের পদত্যাগ
  • ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাইয়ের নেতৃত্বে ইলিয়াস খান ও শাহনাজ শারমীন
  • শনিবারের বাস ট্রিপ আটকে দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের বিরুদ্ধে ডাকসু নেতাদের অবস্থান 

ডাকসু নির্বাচনে নীলক্ষেতে ব্যালট ছাপানো নিয়ে বিতর্ক, তদন্ত করছে কমিশন

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়, নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের জালাল প্রিন্টিং প্রেসে ডাকসুর ৯৬ হাজার ব্যালট ছাপানো হয়েছে। একই মার্কেটের মক্কা পেপার কাটিং হাউসে কাটা হয়েছে ৮৮ হাজার ব্যালট। প্রতিবেদনে ৮ হাজার ব্যালটের হিসাবের গরমিলের কথাও উল্লেখ করা হয়।
টিবিএস রিপোর্ট
27 September, 2025, 06:40 pm
Last modified: 27 September, 2025, 06:45 pm
ডাকসু ভবন। ফাইল ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যালট নীলক্ষেতে ছাপানো নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেছেন, অরক্ষিত পরিবেশে ব্যালট পেপার ছাপানো হয়েছে। এ নিয়ে প্রশাসনের বিরুদ্ধে নির্বাচনে 'ইঞ্জিনিয়ারিংয়ের' অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত প্যানেল, গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত প্যানেল, স্বতন্ত্র প্যানেলের সহসভাপতি প্রার্থী উমামা ফাতেমা এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ।

যেভাবে বিতর্কের সূত্রপাত

গত ১৬ সেপ্টেম্বর ফেসবুকে এক পোস্টে ডাকসুর জিএস পদে স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরী অভিযোগ করেন, নীলক্ষেতের গাউসুল আজম সুপার মার্কেটে অরক্ষিত অবস্থায় ব্যালট ছাপানো হয়েছে এবং তাতে কোনো সিরিয়াল নম্বর ছিল না। তিনি এ বিষয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ করেন।

পরবর্তীতে ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী খায়রুল আহসান মারজানও একই অভিযোগ তোলেন।

এরপর ২৪ সেপ্টেম্বর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ব্যালট মুদ্রণ একটি বিশেষায়িত প্রক্রিয়া এবং তা কঠোর তত্ত্বাবধানে হয়েছে। ওএমআর মেশিনে ব্যালট স্ক্যানিং ও মুদ্রণের কারণে এটি নীলক্ষেতের কোনো দোকানে ছাপানো সম্ভব নয় বলে দাবি করা হয়। দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ব্যালট পেপার ছাপানোর পরে নির্দিষ্ট পরিমাপে কাটিং করে তা ওএমআর মেশিনে প্রি-স্ক্যানিংপূর্বক মেশিনের পাঠযোগ্যতা নিশ্চিত করে সিলগালাকৃত প্যাকেটে সরবরাহ করেছে বলেও জানানো হয়।

তবে গত বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়, নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের জালাল প্রিন্টিং প্রেসে ডাকসুর ৯৬ হাজার ব্যালট ছাপানো হয়েছে। একই মার্কেটের মক্কা পেপার কাটিং হাউসে কাটা হয়েছে ৮৮ হাজার ব্যালট। প্রতিবেদনে ৮ হাজার ব্যালটের হিসাবের গরমিলের কথাও উল্লেখ করা হয়।

জালাল প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী মো. জালাল গণমাধ্যমকে জানান, ফেরদৌস ওয়াহিদ নামের এক ব্যক্তির কাছ থেকে তিনি ব্যালট ছাপানোর অর্ডার পান এবং তিন দিনে ৯৬ হাজার ব্যালট ছাপান।

এর প্রেক্ষিতে ২৫ সেপ্টেম্বর প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন বিজ্ঞপ্তিতে জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং শিগগিরই সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

তদন্ত করছে কমিশন

প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় সংসদের জন্য ৩৯ হাজার ৭৭৫ ভোটারের বিপরীতে ৫টি করে ব্যালট নেওয়া হয়েছে। হল সংসদের জন্য প্রতিটি ভোটারের বিপরীতে একটি করে ব্যালট ছাড়াও সতর্কতার জন্য অতিরিক্ত এক হাজার ৪০টি ব্যালট ছাপানো হয়েছে। সব ব্যালটের হিসাব চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত আছে।

প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন শনিবার দ্য বিজনেজ স্ট্যান্ডার্ডকে বলেন, 'এ বিষয়টি আমরা এখনো খতিয়ে দেখছি। বিস্তারিত আপডেট বিশ্ববিদ্যালয় জানাবে।'

প্রতিদ্বন্দ্বীদের দাবি

ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বী শেখ তানভীর বারী হামিম বলেন, 'প্রশাসন আমাদের আস্থাহীনতার জায়গায় নিয়ে যাচ্ছে। তবুও আমরা বারবার আস্থা রাখতে চাচ্ছি। প্রশাসন এ বিষয়ে দায় এড়িয়ে যাচ্ছে, দায়সারা আচরণ করছে। শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক আচরণ দিনে দিনে প্রতিহিংসায় পরিণত হচ্ছে। তাই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষায় দ্রুত সুস্পষ্ট জবাব চাই।'

ভিপি পদে প্রতিদ্বন্দ্বী আবদুল কাদের ফেসবুকে লিখেছেন, গাউসুল আজম মার্কেটে অরক্ষিত অবস্থায় ব্যালট থাকার বিষয়ে সুস্পষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন অফিসিয়ালি তা অস্বীকার করছে, যা শিক্ষার্থীদের সন্দেহ আরও বাড়াচ্ছে।

Related Topics

টপ নিউজ

ডাকসু / ডাকসু নির্বাচন / ঢাকা বিশ্ববিদ্যালয় / ব্যালট পেপার / বিতর্ক / নীলক্ষেত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • সর্বজনীন পেনশন কার্যক্রমের এখন কী অবস্থা?
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ইসরাফিল রতন
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদের পদত্যাগ
  • ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাইয়ের নেতৃত্বে ইলিয়াস খান ও শাহনাজ শারমীন
  • শনিবারের বাস ট্রিপ আটকে দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের বিরুদ্ধে ডাকসু নেতাদের অবস্থান 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

3
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

4
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

5
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net