Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
বর্তমানে মজুত ডলার আপৎকালীন সময়ের জন্য যথেষ্ট নয়: সালেহউদ্দিন আহমেদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 September, 2025, 04:30 pm
Last modified: 23 September, 2025, 04:38 pm

Related News

  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • আরও ১০০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • তেলের মূল্যবৃদ্ধিতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন, বছরের সবচেয়ে খারাপ পারফর্ম করা এশীয় মুদ্রা
  • আরও ৪৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
  • পেট্রোডলার: আমেরিকার বিশ্বজয়ের হাতিয়ার নাকি কেবলই ভ্রান্ত ধারণা?

বর্তমানে মজুত ডলার আপৎকালীন সময়ের জন্য যথেষ্ট নয়: সালেহউদ্দিন আহমেদ

তিনি বলেন, ‘ধরুন দেশে বড় ধরনের কোনো বিপর্যয় ঘটল। তখন যদি দ্রুত কিছু আমদানি করতে হয়, তখন কী হবে? ফরেন এক্সচেঞ্জ শুধু আমদানির জন্য ব্যবহার করা হয়—এটা ভুল ধারণা। তাই কিছু সঞ্চয় না থাকলে বিপদ হবে।’
টিবিএস রিপোর্ট
23 September, 2025, 04:30 pm
Last modified: 23 September, 2025, 04:38 pm
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

বর্তমানে বাংলাদেশের কাছে থাকা মজুত ডলার আপৎকালীন সময়ের জন্য পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এ কারণে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার কেনার যে পদক্ষেপ নিয়েছে, তা সঠিক বলেও তিনি জানিয়েছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকরা জানতে চান—ডলারের চাহিদা কমলেও দাম না কমিয়ে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার কিনে দাম ধরে রাখছে, এতে আমদানিকারকদের জন্য চাপ তৈরি হচ্ছে কি না। উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, 'ডলারের দাম কিছুটা স্থিতিশীল না রাখলে খারাপ প্রভাব পড়বে। যারা রেমিট্যান্স পাঠান, তাদের বিষয়টাও দেখতে হবে। কারণ তারাই তো আমাদের মূল চালিকা শক্তি।'

তিনি বলেন, 'আমরা ডলার কিনছি, সেটা ঠিক। কিন্তু এখন আমাদের কাছে যে ডলার আছে, সেটা বাংলাদেশের আপৎকালীন সময়ের জন্য যথেষ্ট নয়। ধরুন দেশে বড় ধরনের কোনো বিপর্যয় ঘটল। তখন যদি দ্রুত কিছু আমদানি করতে হয়, তখন কী হবে? ফরেন এক্সচেঞ্জ শুধু আমদানির জন্য ব্যবহার করা হয়—এটা ভুল ধারণা। তাই কিছু সঞ্চয় না থাকলে বিপদ হবে।'

২০০৭-২০০৮ সালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকাকালে অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'সে সময় সিডর, আইলা হয়েছিল, অনেক ঝামেলা সামাল দিতে হয়েছিল। তাই এসব পরিস্থিতি মোকাবিলায় রিজার্ভ বাড়ানো দরকার। বাংলাদেশ ব্যাংক সে কারণেই সঠিক পদক্ষেপ নিয়েছে।'

বৈঠকে গৃহীত সিদ্ধান্ত প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, 'চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে আপগ্রেড করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল রুম আরও আধুনিকায়নের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। অকটেন আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, কারণ দেশে কিছুটা ঘাটতি আছে। অভ্যন্তরে অকটেনের চাহিদা থাকায় আমরা চাই না দেশে জ্বালানির কোনো সমস্যা হোক।'

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, 'সেখানে রানওয়ে বর্তমানে গ্রেড-১ পর্যায়ে আছে। বড় বিমান ওঠানামার জন্য সেটিকে গ্রেড-২ পর্যায়ে উন্নীত করতে হবে। একইসঙ্গে ঢাকার বিমানবন্দরের কন্ট্রোল রুম আরও আধুনিক করা হবে।'

Related Topics

টপ নিউজ

অর্থ উপদেষ্টা / ড. সালেহউদ্দিন আহমেদ / ডলার / ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • আরও ১০০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • তেলের মূল্যবৃদ্ধিতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন, বছরের সবচেয়ে খারাপ পারফর্ম করা এশীয় মুদ্রা
  • আরও ৪৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
  • পেট্রোডলার: আমেরিকার বিশ্বজয়ের হাতিয়ার নাকি কেবলই ভ্রান্ত ধারণা?

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net