Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
কারওয়ান বাজারের ‘অদৃশ্য হাতে’ ৩০ টাকার সবজি ৭০ টাকা হয়ে যায়: ক্যাব সভাপতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 September, 2025, 07:50 pm
Last modified: 19 September, 2025, 08:13 pm

Related News

  • ঈদের আগে এলাচের দাম বাড়ল ৩০০ টাকা, অস্থির মসলা–সবজির বাজার
  • বাজারে সিন্ডিকেট ঠেকাতে এআই-নির্ভর সরবরাহ শৃঙ্খলা পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
  • রোজা ঘিরে রাজধানীর বাজারে উত্তাপ, সবজি-মুরগিতে বাড়তি চাপ
  • রমজানের আগে কারওয়ান বাজারে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে

কারওয়ান বাজারের ‘অদৃশ্য হাতে’ ৩০ টাকার সবজি ৭০ টাকা হয়ে যায়: ক্যাব সভাপতি

'৩০ টাকার পটল কারওয়ান বাজারের উত্তর গেট দিয়ে ঢোকে। ওই পটলটা বের হয় ৭০ টাকা কেজিতে—আমাদের পাইকারি বা খুচরা বাজারে।'
টিবিএস রিপোর্ট
19 September, 2025, 07:50 pm
Last modified: 19 September, 2025, 08:13 pm
ছবি: স্ক্রিনগ্র্যাব

দেশে খাদ্যপণ্যের অতিরিক্ত দামের পেছনে বিপণন ব্যবস্থার জটিলতা ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটকে দায়ী করেছেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান। এছাড়া, কারওয়ান বাজারের সবজি সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে পূর্বাচলে ৩০০ ফিট সড়কের পাশে শাকসবজি বিক্রির একটি নতুন হাব চালু হতে যাচ্ছে বলেও জানান তিনি। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত 'ক্যাবের কার্যক্রম অবহিতকরণ বিষয়ক' শীর্ষক একটি সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পণ্যের দাম বাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ক্যাব সভাপতি বলেন, '৩০ টাকার পটল কারওয়ান বাজারের উত্তর গেট দিয়ে ঢোকে। ওই পটলটা বের হয় ৭০ টাকা কেজিতে—আমাদের পাইকারি বা খুচরা বাজারে।' 

তিনি বলেন, '১০০ টাকার যে সবজিটা আমি কিনছি, কৃষকরা যদি সেটা থেকে ৮০ টাকা পেতেন, তাহলে আমার-আপনার অত কষ্ট হতো না। কারণ ওই টাকাটা কৃষক পেয়েছেন। কিন্তু কৃষক তো পাচ্ছেন ৩০ টাকা। মাঝখানে ৩০ টাকার জিনিসটা আমি ভোক্তা হিসেবে ১০০ টাকায় কিনছি, অর্থাৎ ৭০ টাকা—এই ৭০ টাকা কোথায় গেল? ৭০ টাকা তো ওই যে, পথে পথে চলে যাচ্ছে।' 

এই সমস্যার মূলে রয়েছে দেশের ত্রুটিপূর্ণ উৎপাদন ও বিপণন ব্যবস্থা, যা আধুনিক ও সমবায়ভিত্তিক করা সম্ভব হয়নি বলে উল্লেখ করেন তিনি। 

কারওয়ান বাজারের মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট ভাঙতে একটি নতুন উদ্যোগের কথাও জানান ক্যাব সভাপতি। তিনি বলেন, 'আগামী ১ অক্টোবর থেকে কাওরান বাজারের আদলে ৩০০ ফিটের পাশে একটা হাব তৈরি করা হচ্ছে। কারওয়ান বাজারের সিন্ডিকেট ভেঙে দিতে চাই আমরা। সেখানে কৃষকেরা সরাসরি তাদের সবজি বিক্রি করবেন। তাদের কাছে থেকে পণ্য কিনে নিয়ে সরাসরি বাজারে চলে যাবেন খুচরা ব্যবসায়ীরা। ২০ টাকা বা তারও কমে আপনি সেখান থেকে সবজি কিনতে পারবেন।'

'কারওয়ান বাজারে রাত ১২টায় ট্রাক থেকে নামলেই দাম যে দ্বিগুণ হয়ে যাচ্ছে, সেই জায়গাটা আমরা ভেঙে দিতে চাচ্ছি, যোগ করেন তিনি।   

সফিকুজ্জামান বলেন, 'সবজির বাজারে কোনো নির্দিষ্ট কর্পোরেট গ্রুপ সিন্ডিকেট করে না। বরং এর পেছনে রয়েছে অসংখ্য মধ্যস্বত্বভোগীর অদৃশ্য হাত। এই হাতগুলো দেখা যায় না। এখানে আপনার শত শত, হাজার হাজার লোক কিন্তু এখানে জড়িত হয়ে যাচ্ছে। আমরা যদি যথাযথ ব্যবস্থা না নিতে পারি, তাহলে এই ফরিয়া, দালাল ও আড়তদার থেকে বের হতে পারব না। বাজারে শৃঙ্খলা আসবে না।' 

ক্যাব সভাপতি আরও জানান, তাদের সংস্থা সরাসরি আইন প্রয়োগকারী না হলেও তারা অনিয়ম প্রতিরোধে প্রশাসনিক ও আইনি উভয় পথেই অগ্রসর হবে। 

তিনি বলেন, বিএসটিআই এবং মোবাইল কোর্ট পরিচালনাকারী জেলা ও উপজেলা প্রশাসনের আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে। ক্যাবের কাজ হবে সুনির্দিষ্ট অনিয়মগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে চাপ সৃষ্টি করা।

তিনি আরও বলেন, 'যখন দেখব যে আমাদের এই আইনের মধ্যে কোনো কাজ হচ্ছে না, তখন প্রয়োজনে আপনারা জানবেন যে আমরা সরকারকে হাইকোর্ট থেকে আমরা কোনো ভার্ডিক্ট নেব।' 

Related Topics

টপ নিউজ

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) / কারওয়ান বাজার / সবজি / বাজার সিন্ডিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ঈদের আগে এলাচের দাম বাড়ল ৩০০ টাকা, অস্থির মসলা–সবজির বাজার
  • বাজারে সিন্ডিকেট ঠেকাতে এআই-নির্ভর সরবরাহ শৃঙ্খলা পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
  • রোজা ঘিরে রাজধানীর বাজারে উত্তাপ, সবজি-মুরগিতে বাড়তি চাপ
  • রমজানের আগে কারওয়ান বাজারে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net