Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
মন্ত্রীপাড়ার সন্দেহজনক ঘোরাঘুরি: মার্কিন নাগরিক এনায়েত ফের রিমান্ডে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 September, 2025, 04:55 pm
Last modified: 17 September, 2025, 05:33 pm

Related News

  • রাজধানীর শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি দুই দিনের রিমান্ডে
  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: রিমান্ড শেষে শিক্ষক সুদীপ কারাগারে  
  • প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন ও চুরি: গবেষণা কর্মকর্তাসহ ৩ জন রিমান্ডে
  • এবার হত্যা মামলায় চার দিনের রিমান্ডে সাবেক ডিজিএফআই কর্মকর্তা মাঞ্জিল হায়দার

মন্ত্রীপাড়ার সন্দেহজনক ঘোরাঘুরি: মার্কিন নাগরিক এনায়েত ফের রিমান্ডে

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।
টিবিএস রিপোর্ট
17 September, 2025, 04:55 pm
Last modified: 17 September, 2025, 05:33 pm
ছবি: টিবিএস

রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী ও তার সহযোগী এসএম গোলাম মোস্তফা আজাদের ফের পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।

এদিন আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মো. আখতার মোর্শেদ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ১৩ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে, ১৫ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে জিজ্ঞাসাবাদের জন্য তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার তাকে আদালতে হাজির করে পুনরায় সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

এদিকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার এনায়েতের সহযোগী গোলাম মোস্তফা আজাদকে জিজ্ঞাসাবাদের জন্যও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।

রাষ্ট্রপক্ষে ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।

তিনি বলেন, এনায়েত করিমকে মন্ত্রীপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দুটি আইফোন জব্দ করা হয়েছে, যেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেখানে দেখা যায়, তিনি একটি বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে বাংলাদেশে এসেছেন। তিনি ভারতকে দিয়ে নতুন সরকার গঠনের প্রচেষ্টা চালাচ্ছিলেন।

তিনি আরও বলেন, এনায়েত করিম পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, তিনি বিদেশি সংস্থার হয়ে কাজ করছেন এবং গোলাম মোস্তফা তার পক্ষে কাজ করেন—যিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত এবং তার মাধ্যমে অর্থ লেনদেন করেন। তারা অস্পষ্ট ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, দেশের স্বার্থে তাদের আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। আমরা রাষ্ট্রকে স্থিতিশীল রাখার চেষ্টা করছি, অথচ বাইরের এজেন্টরা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।

এনায়েত করিমের পক্ষে আইনজীবী ফারহান মো. আরাফ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।

তিনি বলেন, এনায়েত করিম গত ৬ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন এবং ১৪ তারিখে ফেরত যাওয়ার কথা ছিল। এরই মধ্যে মিন্টো রোডে গাড়ি থেকে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয় এবং পরে সন্ত্রাসবিরোধী মামলায় আসামি করা হয়।

তিনি আরও বলেন, অভিযোগে কোনো পাসপোর্ট নম্বর দেওয়া হয়নি—এটি একটি কাল্পনিক তথ্য। তিনি আগেই ৪৮ ঘণ্টার রিমান্ডে ছিলেন এবং ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পত্রিকায় প্রকাশিত খবরে দেখা গেছে, তার সঙ্গে পুলিশ সদস্যও ছিলেন—এই অবস্থায় তিনি কীভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হবেন?

আইনজীবী আরও বলেন, তিনি একজন বয়স্ক, অসুস্থ এবং নামাজি মানুষ। তাই তার রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করছি।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত এনায়েত করিম চৌধুরী ও গোলাম মোস্তফা আজাদকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

মামলার এজাহারে বলা হয়, আসামি এনায়েত করিম চৌধুরী বর্তমানে বাংলাদেশের বৈধ অন্তবর্তী সরকারকে উৎখাত করার জন্য একটি বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে দেশে এসে জননিরাপত্তা ও রাষ্ট্রের সার্বভৌমত্ব বিনষ্ট করার প্রচেষ্টায় লিপ্ত আছেন, যা একটি গুরুতর অপরাধ।

এই ঘটনায় রাজধানীর রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ।

Related Topics

টপ নিউজ

সন্ত্রাসবিরোধী আইন / মার্কিন নাগরিক / বাংলাদেশি বংশোদ্ভূত / এনায়েত করিম চৌধুরী / রিমান্ড / মন্ত্রীপাড়ার সন্দেহজনক ঘোরাঘুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • রাজধানীর শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি দুই দিনের রিমান্ডে
  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: রিমান্ড শেষে শিক্ষক সুদীপ কারাগারে  
  • প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন ও চুরি: গবেষণা কর্মকর্তাসহ ৩ জন রিমান্ডে
  • এবার হত্যা মামলায় চার দিনের রিমান্ডে সাবেক ডিজিএফআই কর্মকর্তা মাঞ্জিল হায়দার

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net