Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 September, 2025, 01:50 pm
Last modified: 08 September, 2025, 01:50 pm

Related News

  • ৬ লেনের দাবিতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট
  • বিমানবন্দর-মহাখালী সড়কে পোশাক শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ
  • মাদারীপুরে কাভার্ডভ্যান চাপায় নিহত ৩, ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার
  • সাভারে ইটভাটা সচল রাখার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, আলোচনার আশ্বাসে ২ ঘণ্টা পর প্রত্যাহার
  • মাদারীপুরে গাছ ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ আ. লীগের নেতা-কর্মীদের, ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ

আলিফ ক্যাজুয়াল লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা সকাল ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করার পর সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
টিবিএস রিপোর্ট
08 September, 2025, 01:50 pm
Last modified: 08 September, 2025, 01:50 pm
ছবি: টিবিএস

গাজীপুরে মহানগরীর বাসন থানাধীন কলম্বিয়া এলাকায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ করেছেন একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকেরা। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে মহাসড়ক অবরোধের কারণে মহাসড়কটির দুইপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশ আন্দোলনকারী শ্রমিকদের সরিয়ে দেয়।

জানা গেছে, আলিফ ক্যাজুয়াল লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা সকাল ৮টায় কলম্বিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করার পর সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশ ও শ্রমিকরা জানায়, মহানগরীর বাসন থানাধীন কলম্বিয়া এলাকায় আলিফ ক্যাজুয়াল লিমিটেড নামের কারখানায় প্রায় ৮০০ শ্রমিক কর্মরত। শ্রমিকদের জুলাই ও আগস্ট মাসের বেতন বকেয়া রয়েছে। শ্রমিকরা তাদের বকেয়া বেতন চাইলে কারখানা কর্তৃপক্ষ টালবাহানা শুরু করে। তারা কোন তারিখ ঘোষণা করছিল না। এ কারণে আজ সকাল ৮টার দিকে কলম্বিয়া মোড়ে বিক্ষোভে নামেন কারখানার শ্রমিকরা। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। খবর পেয়ে ‍জিএমপির বাসন থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের প্রথমে বুঝিয়ে সড়ক থেকে সরাতে ব্যর্থ হয়। পরে লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এরপর সকাল সাড়ে ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ছবি: টিবিএস

আন্দোলনকারী শ্রমিকরা জানান,  শ্রমিকদের জুলাই মাসের বেতন এখনো বকেয়া রয়েছে। সেপ্টেম্বর মাস চলে এলেও, আগস্ট মাসের বেতন তারা এখনো পাননি। এ কারণে সংসার চালানো তাদের জন্য কষ্টকর হয়ে পড়েছে। তাদের অভিযোগ, বকেয়া চেয়ে শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করেছে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশের বাসন অঞ্চলের পরিদর্শক ফারুকুল আলম জানান,  মালিকপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ না করে গত ২৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর এবং ৬ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কারখানাটি বন্ধ রাখে। এ কারণে শ্রমিকদের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়। শ্রমিকদের আন্দোলনের কারণে কিছু সময় মহাসড়কটি বন্ধ ছিল। তবে সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকদের সরিয়ে দিলে সেখানে আবার যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

এ বিষয়ে আলিফ ক্যাজুয়াল লিমিটেড কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Related Topics

টপ নিউজ

পোশাক শ্রমিক / মহাসড়ক অবরোধ / ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • ৬ লেনের দাবিতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট
  • বিমানবন্দর-মহাখালী সড়কে পোশাক শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ
  • মাদারীপুরে কাভার্ডভ্যান চাপায় নিহত ৩, ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার
  • সাভারে ইটভাটা সচল রাখার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, আলোচনার আশ্বাসে ২ ঘণ্টা পর প্রত্যাহার
  • মাদারীপুরে গাছ ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ আ. লীগের নেতা-কর্মীদের, ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net