Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
খুলনায় ফের জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 September, 2025, 09:00 pm
Last modified: 03 September, 2025, 09:00 pm

Related News

  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • কুয়েতে ইরানি হামলাকে ‘বর্বরোচিত’ বলে নিন্দা আমিরাতের প্রেসিডেন্টের প্রভাবশালী উপদেষ্টার
  • কুয়েত, বাহরাইনে ইরানের হামলা; জবাবে কেশম দ্বীপে ‘আত্মরক্ষামূলক’ হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭

খুলনায় ফের জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর

স্থানীয়রা জানান, মিছিলটি ডাকবাংলো মোড়ে পৌঁছানোর পর মিছিল থেকে জাতীয় পার্টির কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। এরপর কার্যালয়ের প্রধান ফটক, সাইনবোর্ডসহ ভেতরের আসবাবপত্র ভাঙচুর করা হয়। এসময় জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা।
টিবিএস রিপোর্ট
03 September, 2025, 09:00 pm
Last modified: 03 September, 2025, 09:00 pm
ছবি: টিবিএস

খুলনায় গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের বিরুদ্ধে জাতীয় পার্টির (জাপা) কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ বুধবার বিকেলে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল থেকে নগরীর ডাকবাংলো মোড়ে গিয়ে কার্যালয়টিতে হামলা ও ভাঙচুর করে। 

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে আজ বুধবার বিকেলে খুলনার শিববাড়ী মোড়ে সমাবেশের আয়োজন করে দলটি। সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল বের করেন।

স্থানীয়রা জানান, মিছিলটি ডাকবাংলো মোড়ে পৌঁছানোর পর মিছিল থেকে জাতীয় পার্টির কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। এরপর কার্যালয়ের প্রধান ফটক, সাইনবোর্ডসহ ভেতরের আসবাবপত্র ভাঙচুর করা হয়। এসময় জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা।

ভাঙচুরের পর পার্টি অফিসের মালামাল লুটপাট করা হয়েছে দাবি করে জাপার খুলনা মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। হামলাকারীরা অফিসের চেয়ার-টেবিল, কাগজপত্র ছাড়াও দরজা-জানালার গ্রিল, সাইনবোর্ডে ব্যবহৃত লোহাও লুটপাট করে নিয়ে গেছে।  

এরপর গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা মিছিল নিয়ে নগরীর ফেরিঘাট মোড়ে অবস্থান নেন। সেখানে সন্ধ্যা ৭টা পর্যন্ত তারা বিক্ষোভ করেন। সেইসঙ্গে সড়কে টায়ার পোড়ানোর পাশাপাশি জাপা চেয়ারম্যান জিএম কাদেরের কুশপুত্তলিকা দাহ করেন।  

এই বিষয়ে গণঅধিকার পরিষদের খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক ফরহাদ হাসান রাজের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের সামনে বিক্ষুব্ধ জনতা জাতীয় পার্টির অফিস গুঁড়িয়ে দেয়। জাতীয় পার্টির অফিসের ভেতর দেশি অস্ত্র, রড, শাবল, চাপাতি, দাসহ বিভিন্ন দেশিয় অস্ত্র পাওয়া যায়, যেগুলো তাৎক্ষণিকভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করা হয়।

জানতে চাইলে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, বিকেলে গণঅধিকার পরিষদের মিছিল থেকে জাতীয় পার্টির অফিসটি ভাঙচুর করা হয়। এ ব্যাপারে মামলা হলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে সমাবেশ শেষে মিছিল নিয়ে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা  জাপা কার্যালয়ে হামলা করেছিল।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

খুলনা / জাতীয় পার্টি / হামলা / ভাঙচুর / নুরুল হক নুর / পুলিশ / জি এম কাদের

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • কুয়েতে ইরানি হামলাকে ‘বর্বরোচিত’ বলে নিন্দা আমিরাতের প্রেসিডেন্টের প্রভাবশালী উপদেষ্টার
  • কুয়েত, বাহরাইনে ইরানের হামলা; জবাবে কেশম দ্বীপে ‘আত্মরক্ষামূলক’ হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net