Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে ‘গ্র্যাজুয়েট পাস’ দেওয়ার দাবি সত্য নয়: মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী

বাংলাদেশ

দ্য স্টার
25 August, 2025, 10:20 am
Last modified: 25 August, 2025, 11:39 am

Related News

  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়
  • ফরিদপুরে দুর্ঘটনায় নিহত পাঁচ: ১০ বছর পর দেশে ফিরেও বাড়ি ফেরা হলো না আরিফুলের
  • মালয়েশিয়ার শ্রমবাজার আবার খোলার আশা, কিন্তু নতুন করে মাথাচাড়া দিচ্ছে সিন্ডিকেটের ভয়
  • মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে জামায়াতের সেক্রেটারি জেনারেল
  • শর্তে রাজি না হলে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধই থাকবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে ‘গ্র্যাজুয়েট পাস’ দেওয়ার দাবি সত্য নয়: মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী

শনিবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে তিনি জানান, সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের সময় এমন কোনো চুক্তি হয়নি।
দ্য স্টার
25 August, 2025, 10:20 am
Last modified: 25 August, 2025, 11:39 am
মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী দাতুক সেরি ড. জাম্ব্রি আবদ কাদির। ছবি: বারনামা ফটো

মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী দাতুক সেরি ড. জাম্ব্রি আবদ কাদির বলেছেন, মালয়েশিয়ায় অধ্যয়নরত ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দিতে 'গ্র্যাজুয়েট পাস' দেওয়ার যে দাবি ওঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

শনিবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে তিনি জানান, সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের সময় এমন কোনো চুক্তি হয়নি, যা দেশটিকে ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দিতে বাধ্য করত।

ড. জাম্ব্রি কেদাহ রাজ্যের শিল্প ও বিনিয়োগ, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন কমিটির চেয়ারম্যান ড. হাইম হিলমান আব্দুল্লাহকে সতর্ক করে বলেন, "যে কোনো বিষয়ে, বিশেষ করে উচ্চশিক্ষা সম্পর্কিত বিষয়ে মন্তব্য করার আগে আরও দায়িত্বশীল হওয়া উচিত।"

তিনি বলেন, "বাংলাদেশের একটি সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে তিনি অভিযোগ করেছেন, আমি মালয়েশিয়ায় থাকা ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দিতে 'গ্র্যাজুয়েট পাস' দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছি। এ অভিযোগ সম্পূর্ণ ভুল ও অসত্য।"

ড. জাম্ব্রি আরও উল্লেখ করেন, মালয়েশিয়া এ বিষয়ে কোনো সম্মতি দেয়নি এবং এতে মানুষ উদ্বিগ্ন হওয়া নিয়ে হাইম হিলমান যে দাবি করেছেন—সেটি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন মন্তব্য।

তিনি বলেন, "একজন অ্যাকাডেমিক পটভূমির মানুষ হিসেবে তার উচিত সত্য, সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কথা বলা; অনুমান বা অসতর্কভাবে তথ্য প্রচার করা নয়।"

ড. জাম্ব্রি জোর দিয়ে বলেন, "শিক্ষাগত নীতিমালার জন্য এমন তথ্যের প্রয়োজন যা সততা, নির্ভুলতা এবং সত্যতা ধারণ করে।"

তিনি আরও বলেন, হাইম হিলমান যেন ইচ্ছেমতো ভ্রান্ত তথ্য ছড়িয়ে ভুল ধারণা তৈরি না করেন এবং মানুষকে বিভ্রান্ত না করেন।

ড. জাম্ব্রি আরও সতর্ক করে বলেন, 'ভুল তথ্য দিয়ে শুধুমাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার জন্য কনটেন্ট তৈরির সংস্কৃতি অবিলম্বে বন্ধ করতে হবে।'

এর আগে হাইম হিলমান তার টিকটক অ্যাকাউন্টে ২ মিনিট ১৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছিলেন, ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে।

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য 'গ্রাজুয়েট প্লাস ভিসা' চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে ১৩ আগস্ট প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানানো হয়। এ ভিসার মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থী দেশটির দ্রুতবর্ধনশীল অর্থনীতিতে উচ্চক্ষমতাসম্পন্ন চাকরিতে যুক্ত হওয়ার সুযোগ পাবেন বলে ওই পোস্টে উল্লেখ করা হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস ১৩ আগস্ট কুয়ালালামপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়ায় মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী জামব্রি আবদুল কাদিরের সঙ্গে সাক্ষাতে এই বিষয়ে আলোচনা করেন।

আইন, বিচার ও প্রবাসীকল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, 'মন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। নীতিগতভাবে তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্রাজুয়েট পাস ভিসা চালুর বিষয়ে সম্মত হয়েছেন। তবে নীতি কার্যকর হওয়ার আগে উভয় পক্ষের কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।'

বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। অন্য দেশের শিক্ষার্থীরা মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেয়ে থাকলেও, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এ সুযোগ এখনও দেওয়া হয়নি।

Related Topics

টপ নিউজ

গ্র্যাজুয়েট পাস / মালয়েশিয়া / বাংলাদেশি শিক্ষার্থী / দাতুক সেরি ড. জাম্ব্রি আবদ কাদির

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়
  • ফরিদপুরে দুর্ঘটনায় নিহত পাঁচ: ১০ বছর পর দেশে ফিরেও বাড়ি ফেরা হলো না আরিফুলের
  • মালয়েশিয়ার শ্রমবাজার আবার খোলার আশা, কিন্তু নতুন করে মাথাচাড়া দিচ্ছে সিন্ডিকেটের ভয়
  • মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে জামায়াতের সেক্রেটারি জেনারেল
  • শর্তে রাজি না হলে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধই থাকবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net