Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
লতিফ বাওয়ানী জুট মিলের সাড়ে ৬ একর জমি পুলিশকে দিচ্ছে সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 August, 2025, 09:40 am
Last modified: 20 August, 2025, 09:40 am

Related News

  • জাতীয় সংসদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা, পুলিশের সতর্কতা জারি
  • পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি
  • যশোরে ৮ ট্রান্সফরমার চুরি, সেচের অভাবে ক্ষতির মুখে ৬০০ বিঘা জমির ফসল
  • ঈদুল ফিতরে যেসব নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

লতিফ বাওয়ানী জুট মিলের সাড়ে ৬ একর জমি পুলিশকে দিচ্ছে সরকার

এ জমিতে পুলিশের ট্যুরিস্ট ও নৌ পুলিশের সদর দপ্তর এবং ডিএমপি ঢাকার একটি লজিস্টিকস বেইজ স্থাপন করা হবে।
টিবিএস রিপোর্ট
20 August, 2025, 09:40 am
Last modified: 20 August, 2025, 09:40 am
ছবি: সংগৃহীত

ঢাকার ডেমরায় অবস্থিত রাষ্ট্রীয় মালিকানাধীন লতিফ বাওয়ানী জুট মিলের সাড়ে ৬ একর জমি বাংলাদেশ পুলিশকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

এ জমিতে পুলিশের ট্যুরিস্ট ও নৌ পুলিশের সদর দপ্তর এবং ডিএমপি ঢাকার একটি লজিস্টিকস বেইজ স্থাপন করা হবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। জমিটির দাম নির্ধারণ করা হয়েছে ২৪ কোটি ৫৪ লাখ টাকা।

এর আগে ২০১৮ সালের ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জমিটি বিক্রির প্রস্তাব তোলা হয়। তবে কমিটি তখন মিলটির অব্যবহৃত জমি বিক্রি না করে উন্নয়নমূলক বা জনহিতকর কাজে ব্যবহারের অনুমোদন দিয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার জমিটি পুলিশকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

অন্যদিকে, মঙ্গলবারের সভায় ঢাকার কমলাপুরে রেলওয়ে হাসপাতাল এলাকায় ৪ দশমিক ৮০ একর জমিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) ২৫০ শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল, ৫০ আসনের মেডিকেল কলেজ এবং নার্সিং ইনস্টিটিউট স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

এ প্রকল্পে বিনিয়োগ করবে বেসরকারি প্রতিষ্ঠান 'ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানি লিমিটেড, ঢাকা'। ইতোমধ্যে রেলপথ মন্ত্রণালয় ও কোম্পানিটির মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। এতে প্রতিষ্ঠানটি প্রায় ৫৩০ কোটি টাকা বিনিয়োগ করবে।

চুক্তি অনুযায়ী, নির্মাণকালসহ ৪০ বছরের জন্য হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট পরিচালনার অধিকার থাকবে কোম্পানির হাতে। মেয়াদ শেষে উন্নয়ন করা অবকাঠামো, সরঞ্জাম ও ফিক্সচারসহ পুরো প্রকল্প বাংলাদেশ রেলওয়ের কাছে হস্তান্তর করবে প্রতিষ্ঠানটি।
 
Related Topics

টপ নিউজ

বাংলাদেশ পুলিশ / জমি হস্তান্তর / জমি / জুট মিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • জাতীয় সংসদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা, পুলিশের সতর্কতা জারি
  • পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি
  • যশোরে ৮ ট্রান্সফরমার চুরি, সেচের অভাবে ক্ষতির মুখে ৬০০ বিঘা জমির ফসল
  • ঈদুল ফিতরে যেসব নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net